বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক
জাতীয়

ধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৬, ১১:৩১ এএম·সর্বশেষ: ২৭ অক্টোবর ২০১৬, ১১:৩১ এএম
ধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশুটির চিকিৎসার জন্য বৈঠক করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৯ সদস্যের চিকিৎসক বোর্ড। বৃহস্পতিবার সকালে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এ বৈঠক হয়।

এ বৈঠক শেষে দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ায় জেনারেল মো. মিজানুর রহমান শিশুটির চিকিৎসার ব্যাপারে করণীয় সম্পর্কে জানাবেন।

ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসায় গঠিত বোর্ডের ৯ চিকিৎসক হলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসী আক্তার, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসূল, নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমান, শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার, বার্ন ইউনিটের ডা. আবুল কালাম, মানসিক বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, এনেসথেসিয়া বিভাগের ডা. মোজাফফর হোসেন এবং ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম।

এর আগে ওসিসি সেন্টারের সমন্বয়কারী ডা. বিলকিস বেগম জানান, ধর্ষণের শিকার শিশুটির যৌনাঙ্গ খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। বুধবার সকালে তাকে অপারেশন করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু যৌনাঙ্গ সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান জানান, শিশুটির অবস্থা গুরুতর। তবে জীবনহানির আশঙ্কা নেই। ওসিসিতে ভর্তি হবার পর থেকে আস্তে আস্তে তার উন্নতি হতে থাকে। এখন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফলুকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর থানার পুলিশ। পাবর্তীপুরের ওসি মাহমুদুল আলম জানিয়েছেন, সাইফুলকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। বৃহস্পতিবার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর জমিরহাট তকেয়াপাড়া গ্রামের বাড়ির পাশে খেলা করছিল পাঁচ বছরের কন্যাশিশুটি। এ সময় তার জেঠা বলে পরিচিত সাইফুল (৩৮) চকলেট ও সন্দেশের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

পরদিন ভোরে বাড়ির পাশে হলুদ ক্ষেতে অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায় বলে জানান তার বাবা পিকআপ ভ্যানচালক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ডেমরায় মা-মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার

পরবর্তী সংবাদ

চট্টগ্রামে গাড়ির নকল যন্ত্রাংশ তৈরির কারখানা জব্দ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM