বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ধর্ষণের প্রতিবাদ করায় ধর্ষিত হলেন যে নারী
আন্তর্জাতিক

ধর্ষণের প্রতিবাদ করায় ধর্ষিত হলেন যে নারী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ আগস্ট ২০১৬, ৬:৫৪ পিএম·সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৬, ৬:৫৪ পিএম
ধর্ষণের প্রতিবাদ করায় ধর্ষিত হলেন যে নারী

বিডি নিউজ ৬৪: কলম্বিয়ার কিশোরী ও মহিলাদের অপহরণ করে নিয়ে ধর্ষণ করার অভিযোগ রয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। আর এ নিয়ে সেখানকার একজন নারীও প্রতিবাদ জানিয়েছিলেন। তবে তিনিও রক্ষা পাননি। সশস্ত্র জঙ্গিদের বর্বর যৌন অত্যাচারের শিকার হয়েছিলেন প্রতিবাদ করা সেই নারীটি।

কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলো যে কত শক্তিশালী তারই একটি চিত্র বহন করে ওই নারীর কাহিনী। ওই নারীর নাম ‘মারিয়া’। কলম্বিয়ার বোগোতা শহরে এক নারী চিকিৎসক ‘মারিয়া’ তার রোগীদের নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ সময়। সংঘর্ষপ্রবণ এলাকার লোকজন এখানে তাঁর কাছেই চিকিৎসা নিতে আসেন।

তিনি মূলত শিকড় ও বীজ থেকে উৎপন্ন ওষুধ দিয়েই রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। তবে অন্যদের সুস্থ করে তোলার চেষ্টার সাথে সাথে তিনি নিজেকেও সুস্থ করে তুলছেন বলা যায়। ছয় বছর আগের ঘটনা, মারিয়া তখন বাস করতেন কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে কুইবদো শহরে।

দেশের অন্যদম দরিদ্র এলাকার একটি কুইবদো। সেখানে বেশিরভাগ পরিবারই আফ্রিকান ক্রীতদাসদের বংশোদ্ভূত।

‘আফ্রোমুপাজ’ নামে একটি নারী সংগঠনের নেতা ছিলেন মারিয়া। ওই সংগঠনটি সংঘর্ষে গৃহহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় কাজ করতো। নারী ও শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। একই সঙ্গে সশস্ত্র গ্রুপগুলোতে শিশু সৈনিকদের নিয়োগ দেয়ার বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছিলেন মারিয়া।

২০১০ সালের জুলাই মাসে হঠাৎ একদিন একজন লোক আসে মারিয়ার সঙ্গে দেখা করতে। লোকটি তখন বলে যে সে শিশুদের জন্য কাপড় দান করতে চায় এবং মারিয়ার সাহায্যে অন্য এলাকাতেও এই কাপড় দিতে চায় বলে তাকে ট্রাকে তোলে লোকটি।

“আমি একটুও সন্দেহ না করে তার সাথে ট্রাকে চড়েছিলাম”-বলেন মারিয়া। “কিন্তু ট্রাকটি যখন শহর ছাড়িয়ে দূরে যেতে থাকলো আমার তখন অস্বস্তি হতে লাগলো। একসময় একজন আমার কানের কাছে বন্দুক ধরলো”।

এরপর তাকে জঙ্গলে নিয়ে গেল বন্দুকধারীরা, সেখানে গিয়ে মারিয়া দেখলেন যে তার ১৩ বছর বয়সী মেয়েকেও অপহরণ করেছে তারা। এসব মিলিশিয়ার আনুষ্ঠানিক কোনও পরিচয় নেই। এক দশক আগে এদের সেনাবাহিনী থেকে অব্যাহতি দেয়া হয় এবং এদের বেশিরভাগই অপরাধীদের দলে ভিড়ে গেছে।

বিশেষ করে আমব্রেলা গোষ্ঠীর অধীনে এইউসি বা কলম্বিয়ার ইউনাইটেড সেল্ফ ডিফেন্স ফোর্সের সঙ্গে মিশে গেছে এরা, আর এই গোষ্ঠীগুলোকে অর্থ দিয়ে সহায়তা করে জমির মালিক এবং মাদক পাচারকারীরা।

মারিয়া বলছিলেন সন্ধ্যা হবার পর তারা মেয়েকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং মারিয়াকে একটি গাছের সাথে বেঁধে রাখে, তিনটি লোক তাকে পাহারা দিচ্ছিল। তাঁর মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। “প্রথমে আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে।

কিন্তু একজন আমাকে বললো বেশি কথা বলার কারণে আমাকে শাস্তি পেতে হবে। আমি বুঝতে পেরেছিলাম তারা কী করতে চাইছে। আমি চিৎকার দিয়ে বললাম যা করার আমাকে করো, কিন্তু আমার মেয়েকে নয়”-বলছিলেন মারিয়া।

মারিয়াকে সেই দিন থেকে টানা পাঁচ দিন অনবরত ধর্ষণ করেছে পাঁচটি লোক। একসময় তিনি তিনি অজ্ঞান হয়ে যান, জ্ঞান ফেরার পর দেখেন যে তিনি কুইবদো হাসপাতালে।

মারিয়া নিখোঁজ হয়ে যাওয়ার পর তাঁর বড় মেয়ে সবাইকে জানিয়েছিল এবং সব জায়গায় তাঁকে খোঁজা হচ্ছিল। রাস্তার পাশ থেকে মারিয়াকে উদ্ধার করে তাঁর বড় মেয়ে।

মারিয়ার অপহৃত ছোট মেয়ে ক্যামিলাও ঘরে ফিরে আসে, সে ওই ঘটনায় প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিল, ভীত সন্ত্রস্ত ছিল। তবে শারীরিকভাবে কোনও নির্যাতনের শিকার হয়নি সে।

“তারা মেয়েকে বলেছিল যে কী ঘটেছে সেটা যদি সে কাউকে বলে তাহলে তারা আবার ফেরত আসবে এবং আমাকে মেরে ফেলবে। তাই সে সে ঘটনা নিয়ে কিছুই বলেনি। অনেকদিন তার কথা শুধু হ্যাঁ ও না এর মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং প্রায় প্রতিদিনই সে কাঁদতো”-বলছিলেন মারিয়া।

ছয় মাসের মধ্যে মারিয়া সুস্থ হয়ে উঠে এবং আফ্রোমুপাজে নিজের কাজ শুরু তরে। কিন্তু একদিন সকালে সেই আধাসামরিক বাহিনীর এক সদস্য এসে বলে ৪৮ ঘন্টার মধ্যে মারিয়াকে শহর ছেড়ে যেতে হবে।

“আমি শুধু জানতাম ওই শহর ছেড়ে চলে যেতে হবে”-বলছিলেন তিনি।

তারপর রাজধানী বোগোতায় বাস করা শুরু করেন মারিয়া। সেখানকার কর্তৃপক্ষ তাঁকে বুলেটপ্রুফ পোশাক, একটি মোবাইল ফোন এবং ট্যাক্সিতে চলাচলের জন্য মাসিক একটা বাজেটও নির্ধারণ করে দেয়।পাবলিক ট্রান্সপোর্টে চলাচলেও বিধিনেষেধ ছিল তাঁর। কয়েক মাস পর মারিয়ার তিন সন্তানও তাঁর কাছে চলে আসে।

কলম্বিয়ার সরকার একং ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অন্যতম ব্যক্তি সেখানকার একজন ক্যাথলিক বিশপ হেক্টর ফ্যাবিও হেনাও, তিনি জানাচ্ছিলেন সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মারিয়ার মতো যেসব মানুষ কথা বলে তারা সবাই আক্রমণের শিকার হন।

চলতি বছরের শুরুর দিকে মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী এবং উপজাতিসহ ১৩জনকে হত্যা করা হয়।

গত বছর প্রতি পাঁচ দিনে অন্তত একটি করে হত্যার ঘটনা ঘটতো বলে জানান মি: হেনাও।

আধাসামরিক বাহিনী, ন্যাশনাল লিবারেশন আর্মি বা ফার্কের মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা মূলত হত্যার ঘটনার সাথে জড়িত তারা কোন ধরনের অস্ত্রবিরতি চুক্তিতে যেতে রাজী হয়নি।

“মাদক পাচার বা অবৈধভাবে স্বর্ণ খননের সাথে যারা জড়িত তারা এমন কোনও মানুষ আশেপাশে চায় না যারা পরিবেশ রক্ষা করতে চায়”-বলেন মি: হেনাও।

মারিয়ার ছোট মেয়ে ক্যামিলা অপহরণের পর সাময়িকভাবে বাকরুদ্ধ হয়ে গেলেও এখন সে বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ছে। ভবিষ্যতে সে ‘ভালো রাজনীতিবিদ’ হতে চায়।

“আমি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ হতে চাই না, যারা সাধারণ মানুষকে গরীব বানিয়ে ফেলে”-বলছিল ক্যামেলা।

বোগোতায় মারিয়ার সন্তানেরা কোনভাবে নিজেকে মানিয়ে নিলেও, তার নিজেরই কষ্ট হচ্ছে সেই শহরে। সে তার মা, বন্ধু এবং পুরনো কাজ মিস করে।

কিন্তু এখানেও অন্য মানুষের সহায়তায় কাজ করা তার মনের রাগ এবং ক্ষোভকে কিছুটা হয়তো সাহায্য করছে।

মারিয়া বলেন “যা ঘটেছে তা আমি পরিবর্তন করতে পারবো না। ভুলতেও পারবো না কারণ আমার শরীর প্রতিনিয়ত সেই ঘটনা মনে করিয়ে দেয়”।

মারিয়া সব ভুলে যেতে চান এবং একটা সুন্দর আগামীর স্বপ্ন দেখেন।

তিনি তাঁর শহর কুইবদোতে ফিরে যেতে চান -“জানিনা কবে পারবো যেতে। আমারতো আগামীকালই চলে যেতে ইচ্ছে করে, কিন্তু আমি জানি না সেই দিন কবে আসবে!”

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিনামূল্যে পেঁয়াজ!

পরবর্তী সংবাদ

টাকা নেই, স্ত্রীর লাশ কাঁধে নিয়েই শ্মশানে, সঙ্গী ছোট মেয়ে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM