বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরাধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরা
আন্তর্জাতিক

ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরাধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ আগস্ট ২০১৬, ২:১৭ পিএম·সর্বশেষ: ২৪ আগস্ট ২০১৬, ২:১৭ পিএম
ধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরাধর্মবিশ্বাস নিয়ন্ত্রণের আশঙ্কায় ফরাসি মুসলিমরা

বিডি নিউজ ৬৪: প্যারিসের অনেক মসজিদের সামনেই এখন পুলিশের কড়া পাহারা। এমনকি যেসব পুরুষ মহিলা সেখানে নামাজ পড়তে আসেন, তাদেরকেও রাখা হচ্ছে নজরদারিতে। এখন এসব মসজিদে বা নামাজ আদায়ের কক্ষগুলোর ব্যাপারে আরো স্বচ্ছতার দাবি উঠেছে।

এই আহবান উঠেছে মুসলিম সম্প্রদায়ের ভেতর থেকেই। ফরাসি মুসলিম ধর্ম বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্ট আনওয়া কিবিবেশ বলছেন, এখন ফ্রান্সের মুসলিমরা গভীর পর্যবেক্ষণের ভেতর দিয়ে যাচ্ছেন। এসব মসজিদের তহবিল ব্যবস্থাপনা আর ইমাম নিয়োগের বিষয়টি তদারকির জন্য আলাদা একটি ফাউন্ডেশন স্থাপনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

তিনি বলছেন, নতুন ফাউন্ডেশন ইমামদের যোগ্যতা আর অতীত যাচাই করে দেখবে, বিশেষ করে তারা কোন মতাদর্শের অনুসারী সেটি যাচাই করবে। তাদের জন্য একটি চার্টার নির্ধারণ করে দেবে, যা একটি খোলামেলা ইসলাম, সহনশীল ইসলাম, এমন ইসলামের জন্য কাজ করবে, যা ফরাসি মূল্যবোধকে সম্মান করতে পারবে।

গত বছরের শেষের দিকে প্যারিসে ভয়াবহ হামলার ঘটনার পর ফ্রান্সে রাষ্ট্রীয় জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে, যা এখনো বহাল রয়েছে। কিন্তু কথিত ইসলামিক স্টেটের নামে একাধিক হামলার ঘটনার নেতিবাচক প্রভাব পড়ছে সেদেশের মুসলিম সম্প্রদায়ের উপর ।

ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলিমদের বাস এবং দেশটিতে আড়াই হাজারের বেশি মসজিদ রয়েছে। কিন্তু গতবছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলার পর থেকেই সেদেশের মসজিদগুলোর উপর নজরদারি শুরু করেছে কর্তৃপক্ষ। বিদেশী অর্থায়নে পরিচালিত হয় এরকম কুড়িটির বেশি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।

সম্প্রতি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, ফ্রান্সের মসজিদগুলোর তহবিল লেনদেন তদারকির জন্য একটি বিশেষ কাউন্সিল ঘোষণা করা হবে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এরপর বিদেশী অর্থায়নে পরিচালিত হয়, এমন কুড়িটির বেশি মসজিদ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এরকম একটি মসজিদ উত্তর ফ্রান্সের জেনোভিলিয়ে শহরের এল হুদা মসজিদ। প্যারিস এ্যাটাকের পর এখানে পুলিশ অভিযান চালিয়ে ছুরি, নানা জিহাদি বই উদ্ধার করে। এরপরই জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এই মসজিদটি বন্ধ করে দেয়া হয়। যদিও কোন গ্রুপের সাথে তাদের সংশ্লিষ্টতা, তা এখনো জানানো হয়নি। তবে মসজিদ বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা মোহাম্মদ, যিনি এই মসজিদেই নিয়মিত নামাজ পড়তেন ।

তিনি বলছেন, কেন এটা বন্ধ করা হলো, সেটা সবাই জানতে চায়। আমরা যারা আশেপাশে কাজ করি, আমরা এখানে নামাজ পড়তে যেতে পারতাম। কিন্তু এখন আমরা সেটি আর পারি না। মুসলিম ধর্মবিশ্বাসের স্থান বন্ধ করে দেয়া কোন সমাধান হতে পারে না। বরং উল্টোভাবে, ইসলামের সঠিক বানী পৌঁছে দিতেই মসজিদগুলোকে উৎসাহিত করা যেতে পারে। ইউরোপের মধ্যে ফ্রান্সেই সবচেয়ে বেশি মুসলিমের বসবাস এবং দেশটিতে আড়াই হাজারের বেশি মসজিদ রয়েছে।

সম্প্রতি কর্তৃপক্ষ জানতে পেরেছে, এর কুড়িটির বেশি মসজিদ বিদেশী সাহায্যে পরিচালিত হয়, মরক্কো, তুরস্ক, আলজেরিয়া বা সৌদি আরব থেকেই বেশি অনুদান আসে। বছরে ৬০ লাখের বেশি ইউরো এসব মসজিদে আসে, যার বেশিরভাগই ইমামদের বেতন হিসাবে ব্যবহৃত হয়, যে ইমামদের নিয়োগ করাও হয় বিদেশ থেকেই।

আর এই ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করতে চায় ফ্রান্সের কর্তৃপক্ষ। কিন্তু এই কড়াকড়ি কি সন্ত্রাস দমনের সমাধান হবে নাকি নিছক রাজনৈতিক দেখানোপনা? ইসলাম ভীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি প্রতিষ্ঠানের পরিচালক মারওয়ান মোহামেদ মনে করে, জঙ্গি হুমকি মোকাবেলায় এই উদ্যোগ কোন কাজে আসবে না।

তিনি বলছেন, বর্তমানে যেসব আইনকানুন আছে, সেগুলোর মাধ্যমেই কর্তৃপক্ষ যেকোনো সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যবস্থা নিতে পারে। কারণ ধর্মের বিষয়ে অন্ধ কোন আইন তো নেই। বরং শুধুমাত্র মুসলিম হিসাবে সনাক্ত করে, দাড়ি দেখে ব্যবস্থা নিলে সেটা ঠিক হবে না। উগ্রপন্থার কারণ মসজিদে নয়, সমাজের ভেতরে রয়েছে। কারণ মুসলিমদের নানাভাবে কোণঠাসা করে রাখা হয়েছে। আগে সমাজের ভেতরের সেসব বৈষম্য দূর করা দরকার।

সামনের বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফ্রান্সে কথিত ইসলামিক স্টেটের নামে সাম্প্রতিক একাধিক হামলার ঘটনার পর এদেশের মুসলিমরা মনে করেন, নির্বাচনের সামনে তারা হয়তো আরো কোণঠাসা হয়ে পড়বেন। কারণ ডানপন্থীদের চাপে হয়তো সরকার আরো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

ফলে অনেকের আশংকা, জাতীয় নিরাপত্তার নাম করে হয়তো ফ্রান্সের মুসলিমদের উপর উপর বিধি নিষেধ হয়তো আরো বাড়বে, যা হয়তো ফ্রান্সকে ইসলামপন্থী উগ্রবাদীদের জন্য সহজ লক্ষ্য করে তুলতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

১০ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করবেন মেলানিয়া ট্রাম্প

পরবর্তী সংবাদ

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৬

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM