বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দুদক নিজেই আইন মানে না : চেয়ারম্যান
জাতীয়

দুদক নিজেই আইন মানে না : চেয়ারম্যান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২ আগস্ট ২০১৬, ৫:৩৭ পিএম·সর্বশেষ: ২ আগস্ট ২০১৬, ৫:৩৭ পিএম
দুদক নিজেই আইন মানে না : চেয়ারম্যান

বিডি নিউজ ৬৪: দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজেই আইন মানে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা-(২০১৬-২০২১) বাস্তবায়নের লক্ষ্যে সুশিল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘আপনারা হয়তো কেউ জানেন না, আমাদের এই প্রতিষ্ঠানে (দুদক) আইন মানা হয় না। আইনগতভাবে ৩০ দিন হচ্ছে অনুসন্ধানের সময়, সেই অনুসন্ধান কাজ চলে চার বছর, আবার কখনো ১০ বছর’।

দুদকের এই চেয়ারম্যান কর্মকর্তাদের এসব কর্মকাণ্ডের একটি দিক উল্লেখ করে বলেন, ‘আমাদের এক উপপরিচালক একটি প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছেন। আবার একজন পরিচালক (ডিরেক্টর) সেই একই তথ্য চেয়েছেন। আবার দেখা গেলো তার তিন বছর আগে আনা সেই তথ্য আমাদের অফিসেই জমা আছে। তাহলে আমরা কী করবো!’

তিনি এসব কর্মকাণ্ডের মূল কারণ হিসেবে ‘ডিসক্রিশন’ বা ‘ইচ্ছানুযায়ী’ কাজ করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমাদেরসহ সরকারি কাজকর্মে অথবা মাল্টিন্যাশনাল কাজে আমরা ডিসক্রিশন (ইচ্ছাধীনতা) কমানোর কাজ করছি। যত ডিসক্রিশন কমাবেন তত দুর্নীতি কমবে। আমাদের যত সমস্যা এই ডিসক্রিশনের জন্য।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনারা অনেকেই দুদকের বিরুদ্ধে অভিযোগ করেন- যেমন বড় কিছু ধরা হচ্ছে না। আমরা সেই অভিযোগ মাথা পেতে নিচ্ছি। তবে এক্ষেত্রে আমাদের পরিবেশ, সমস্যা ও সময় সব কিছুই আপনাদের বিবেচনা করতে হবে।’

তবে একদিন সবকিছু ভালো হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই। আপনারা দেখছেন শ্লথ গতীতে হলেও মানুষের জবাবদিহীতার জায়গা তৈরি হচ্ছে।’ শুধু দুদকে নয়, সরকারের বিভিন্ন জায়গায় জবাবদিহীতা হচ্ছে বলেও যোগ করেন তিনি।

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের শুধু দুর্নীতির জন্য ধরপাকড় করলেই হবে না। মূল থেকে দুর্নীতি নির্মূলের জন্য শিক্ষা থেকে সচেতনতা বাড়াতে হবে। তবে এখন স্কুলেও বিভিন্ন ধরণের দুর্নীতি হয়। শিক্ষায় আলোকিত হওয়াও বদলে মানুষ পুলোকিত হচ্ছে। শিক্ষায় গোল্ডেন ফাইভ, সার্টিফিকেট এগুলোই এখন যথেষ্ঠ। তবে এসব সার্টিফিকেট দিয়েও এখন কিছু হচ্ছে না। চাকরির জন্য ঘুষের প্রয়োজন হচ্ছে, তাই সার্টিফিকেট কাজে আসছে না।’

তিনি আরো বলেন, ‘আমার সর্বশেষ কথা হলো- সুশাসনের অভাবটাই অটোমান সম্রাজ্য পতনের মূল কারণ ছিল। তাই দুর্নীতির কারণে একটা সমাজ ধ্বংস হতে পারে। এজন্য আমাদের সবাইকে সচ্চার হওয়া দরকার। এই দুর্নীতি লাগাম টেনে ধরা দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’

দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, বিশিষ্ঠ সমাজ বিজ্ঞানী মিজানুর রহমান শেলী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুসাশনের জন্য নাগরিক (সুজন)এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ এবং দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ড্রেনে পড়ে নিহত শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ নয় কেন?

পরবর্তী সংবাদ

গুলশানের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM