বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /দাম্পত্যে ঝগড়াঝাটির পর কী করবেন না? জেনে নিন
জীবনযাপন

দাম্পত্যে ঝগড়াঝাটির পর কী করবেন না? জেনে নিন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ৪:০৮ পিএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ৪:০৮ পিএম
দাম্পত্যে ঝগড়াঝাটির পর কী করবেন না? জেনে নিন

বিডি নিউজ ৬৪: দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি থাকবেই। এটি ভাইবোন, বন্ধু-বান্ধব কিংবা অন্য যে কোনো ঘনিষ্ঠ মানুষের সঙ্গেই হতে পারে। তবে ঝগড়াঝাটি যাই হোক না কেন, তা যে সম্পর্কের পরিসমাপ্তি ডেকে আনে এমনটা নয়। বিশেষজ্ঞরা বলছেন, ঝগড়াঝাটি বরং সম্পর্ককে আরও মজবুতও করতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সঙ্গীর সঙ্গে যদি কোনো কারণে ঝগড়াঝাটি হয়েই যায় তাহলে তাতে যে মহা ক্ষতি হয়ে গেল এমনটা নয়। ঝগড়াঝাটি স্বাভাবিক বিষয়। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত সবারই।

১. সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে সমাধান করুন

ঝগড়া যদি লেগেই যায় তাহলে তাকে সাময়িকভাবে থামিয়ে রাখার প্রয়োজন নেই। যে বিষয়ে ঝগড়া লেগেছে তা মেটানোর জন্য স্থায়ী সমাধান খুঁজুন। এক্ষেত্রে কখনোই মিছে সমাধান খুঁজবেন না।

অনেক সময় মিছে সমাধানের কারণে ঝগড়া কৃত্রিমভাবে থামানো যায় কিন্তু পরবর্তীতে তা আবার শুরু হতে পারে। এ কারণে সঠিকভাবেই সমাধান করা উচিত। মিথ্যে কথার মাধ্যমে কিংবা ভুল বুঝিয়ে কোনো সমাধান সম্পর্ককে আরও বাজে দিকে নিতে পারে।

কিন্তু বিষয়ের সঠিক ব্যাখ্যা ও দোষ স্বীকার সম্পর্ককে আরও বহুদূর এগিয়ে নিতে পারেত।

২. তাড়াহুড়ো নয়, সময় নিন

যে কোনো বিষয়ে ঝগড়াঝাটিতেই মাথা গরম হতে পারে। তবে মাথা গরম হলেও সেজন্য কোনোভাবেই তাড়াহুড়ো করা উচিত হবে না। এক্ষেত্রে কিছুটা সময় নিয়ে মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিতে হবে।

রাগের মাথায় কখনোই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তাই ঝগড়াঝাটির সময় যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় তাহলে অপেক্ষা করুন। রাগের মাত্রাভেদে তা অল্প সময় কিংবা কয়েকদিনও লাগতে পারে।

আর আপনার যখন মাথা পুরোপুরি ঠাণ্ডা হবে তার পরেই সিদ্ধান্ত নিন। সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর মাথা ঠাণ্ডা হয়েছে কি না, তাও লক্ষ্য করুন।

৩. ঝগড়ার মূল থেকে দৃষ্টি সরান

কোনো একটি সামান্য বিষয় নিয়েও ঝগড়াঝাটি হতে পারে। আর সে বিষয়টির দিকে যেন অতিরিক্ত মনোযোগ না পড়ে সেজন্য উদ্যোগী হোন। ধরুন আপনার সঙ্গীর একটি ছোট ভুলের জন্য আপনার সঙ্গীর সঙ্গে ঝগড়া লেগে গেল। এক্ষেত্রে সে ভুলটি থেকে দৃষ্টি সরিয়ে ফেলুন। অন্যথায় এটি সম্পর্ককে বাজে দিকে নিয়ে যাবে। মনে রাখতে হবে, একটিমাত্র বিষয়ে ক্রমাগত চিন্তা করে যাওয়া মোটেই স্বাভাবিক বিষয় নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

শরীরের অনাবশ্যক মেদ ঝরানোর সহজ টিপস

পরবর্তী সংবাদ

ব্যক্তিত্ব প্রকাশে সুগন্ধি ব্যবহারের কৌশল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM