বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দর্শকরা মিস করবেন দিলশানকে
খেলাধুলা

দর্শকরা মিস করবেন দিলশানকে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ আগস্ট ২০১৬, ৪:২০ পিএম·সর্বশেষ: ২৯ আগস্ট ২০১৬, ৪:২০ পিএম
দর্শকরা মিস করবেন দিলশানকে

বিডি নিউজ ৬৪: শ্রীলঙ্কার যে কয়জন শৈল্পিক ক্রিকেটার ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। তার তেড়েফুঁড়ে ব্যাট চালনার মধ্যে থাকত অসাধারণ শিল্প আর সৌন্দর্য। তার খুনে ব্যাটিংয়ের কারণে প্রতিপক্ষ বোলারের হাঁটুতে কাঁপুনি শুরু হয়ে যেত।

দিলশান ক্রিজে আছেন মানেই রানের চাকা সচল থাকবে। সেই দিলশান এখন সাবেক। টেস্ট থেকে তিন বছর আগেই অবসর নিয়েছিলেন।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানান দিলশান।

রবিবার ডাম্বুলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সতীর্থদের মুখ ভার। স্তব্ধ স্টেডিয়াম ভর্তি দর্শক।

টেলিভিশন ক্যামেরায় কত কান্নার ছবি ছুঁয়ে গেল টিভির সামনে বসে থাকা দর্শকদেরকেও। ক্রিকেটবিশ্বে দিলশানের ভক্তের তো কোন অভাব নেই। রানাতুঙ্গা, মুরালি, ডি-সিলভা, জয়সুরিয়া, জয়াবর্ধনে কিংবা সাঙ্গাকারার মত দিলশানও বিশ্ব ক্রিকেটকে দেওয়া শ্রীলঙ্কার এক অনন্য উপহার।

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৮৭ টেস্টে ৫৪৯২, ৩২৯ ওয়ানডেতে ১০২৯০ ও ৭৮ টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ১৮৮৪ রান করেন দিলশান। ওয়ানডেতে সর্বমোট রানের ক্ষেত্রে বিশ্বের মধ্যে ১১তমস্থানে রয়েছেন তিনি। আর শ্রীলংকার মধ্যে চতুর্থ স্থানে আছেন ৩৯ বছর বয়সী দিলশান।

বিদায়বেলায় বললেন, “আমি গর্বিত শ্রীলঙ্কার ক্রিকেটকে কিছু দিতে পেরে।”

কিন্তু দিলশান কি পারতেন না আরও কিছুদিন সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে?

জবাবে দিলশান বললেন, “আমি কিছুদিন আগে এই সিদ্ধান্ত নিয়েছি। যেমনটা নিয়েছিলাম টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়। একদিন সকালে ঘুম থেকে উঠলাম। তারপর মনে হলো আমার অবসর নেওয়ার সময় হয়েছে। আমার মতে, ক্যারিয়ারের সঠিক সময়ে এসেই আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”

১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার পেছনে কি অন্য কোনো কারণ ছিল? কোনো মনোঃকষ্ট? একটা কষ্টের কথা অবশ্য বলেছেন তবে সেটা তো আরও চার বছর আগের কথা। শ্রীলঙ্কান ক্রিকেটের দুঃসময়ে ২০১১ সালের এপ্রিল থেকে ২০১২ সালের জানুয়ারি পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন দিলশান। সেই সময়টুকুতে নাকি সতীর্থদের কাছে কোন সহযোগিতা পাননি!

তবে এটা অবসরের পেছনে কোনো কারণ নয় বলে দৃঢ়ভাবে মন্তব্য করে দিলশান বলেন, “আমি আমার স্ত্রী, আমার পরিবারের সঙ্গে অবসরের বিষয়ে কথা বলেছি। তাদেরকেও তো আমার সময় দেওয়া উচিৎ। তাই অন্তত আগামী ছয়মাস আমি ক্রিকেট থেকে দূরে থাকব এবং পরিবারকে সময় দেব। তারপর কী করব সেটা তখন সিদ্ধান্ত নেব।”

শ্রীলঙ্কান ক্রিকেট সম্পর্কে দিলশান একটু মজা করে বলেন, “আমার মতো বুড়োরা যদি সরে না যায় তবে তরুণরা কীভাবে সুযোগ পাবে। আমি ভবিষ্যতবাণী করছি, এই তরুণ দলটি আমাদের ক্রিকেটকে অনেকদূর নিয়ে যাবে।”

আর ভাল ক্রিকেটের পূর্বশর্ত হিসেবে কোন জিনিসটাকে নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দিলশান? উত্তরে জানা গেল, প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। দিলশান বললেন, “১৯৯৯ সালে আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামি তখন আমিও তারকা ছিলাম।

কিন্তু তারকাখ্যাতি কখনও আমাকে গ্রাস করতে পারেনি। আমি প্রতিনিয়ত পরিশ্রম করতাম। একসময় দলে বোলার হিসেবেও অবদান রাখতে শুরু করি।

এছাড়া যে কোনো ভাবে দলে অবদান রাখার চেষ্ঠা করতাম। আমার কাছে দলটাই বড় ছিল। তাই তরুনদের প্রতি আমার পরামর্শ হলো, তারকাখ্যাতি যেন গ্রাস না করে।”

দিলশান মিস করবেন ক্রিকেট মাঠকে। এই তেড়েফুঁড়ে ব্যাট চালানোর টি-টোয়েন্টির যুগে হাতে গোনা কয়েকজন ক্রিকেট শিল্পীর একজন ছিলেন তিনি। তাই ক্রিকেটবিশ্বের দর্শকরা মিস করবেন দিলশানকে। এটাই তো বিদায় নেওয়ার শ্রেষ্ঠ সময়। দিলশান শুধু শ্রীলঙ্কার ক্রিকেটকেই দেননি; বিশ্ব ক্রিকেটকেও দিয়েছেন অনেক কিছু।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইংল্যান্ডের সিরিজ জয় নাকি পাকিস্তানের টিকে থাকা?

পরবর্তী সংবাদ

‘খেলরত্ন’ পদক পেলেন রিও গেমসে ভারতের পদকজয়ীরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM