বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /থ্রিআর ফোরাম যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী
জাতীয়

থ্রিআর ফোরাম যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৬, ৫:৫৮ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০১৬, ৫:৫৮ পিএম
থ্রিআর ফোরাম যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী

বিডি নিউজ ৬৪: অস্ট্রেলিয়ার এডেলেইডে অনুষ্ঠেয় শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরামে অংশ নিতে আজ রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের আমন্ত্রণে তিনি এ ফোরামে যোগ দিচ্ছেন। শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ তার সফরসঙ্গী হবেন।

২ থেকে ৪ নভেম্বর এডেলেইড কনভেনশন সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়া ও জাপান সরকার যৌথভাবে এর আয়োজন করেছে। এতে গত বছর ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে গৃহিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

বিশেষ করে, উৎপাদনমুখী কর্মকান্ডে প্রাকৃতিক সম্পদের টেকসই ও পরিমিত ব্যবহারের জন্য পরিবেশ সংরক্ষণের অন্যতম মৌলিক ধারণা থ্রিআর অর্থাৎ কল কারখানায় বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস, বর্জ্য পুনর্ব্যবহার এবং বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।

এর ফলে জাতিসংঘ সদস্যভূক্ত দেশগুলোর শিল্প কারখানায় কাঁচামালের অপচয়রোধের পাশাপাশি পুনর্ব্যবহারের মাধ্যমে শিল্পবর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।

ফোরামে শিল্পমন্ত্রী পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বাংলাদেশ সরকার গৃহিত উদ্যোগগুলো তুলে ধরবেন।

তিনি বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন, সবুজ প্রযুক্তির প্রয়োগ এবং নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে আলোকপাত করবেন। এতে অংশগ্রহণের ফলে বাংলাদেশের কল-কারখানার বর্জ্য হ্রাস, বর্জ্য পরিশোধন ও পুনর্ব্যবহারের লক্ষ্যে বিশ্বব্যাপী অনুসৃত কৌশল এবং ব্যবহৃত সবুজ প্রযুক্তির স্থানান্তরের প্রয়াস জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শিল্পমন্ত্রী আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পরবর্তী সংবাদ

সৈয়দপুরে নারীদের ঋতুকালীন স্বাস্থ্য বিষয়ে সেমিনার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM