বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /তামিমের পর সাব্বিরেরও ফিফটি
খেলাধুলা

তামিমের পর সাব্বিরেরও ফিফটি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ অক্টোবর ২০১৬, ৪:৩৪ পিএম·সর্বশেষ: ১ অক্টোবর ২০১৬, ৪:৩৪ পিএম
তামিমের পর সাব্বিরেরও ফিফটি

বিডি নিউজ ৬৪: স্পিনার মোহাম্মদ নবিকে বাউন্ডারি মেরেই ফিফটি তুলে নিলেন সাব্বির রহমান। তরুণ ব্যাটসম্যানকে তিন নম্বরে উঠিয়ে এনে লাভই হয়েছে বাংলাদেশের। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে তামিম ইকবালের সাথে মিলে সিরিজে নিজেদের সর্বোচ্চ জুটিটাও পেয়েছে টাইগার।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে যে জুটি ১০০ পেরিয়ে ব্যাট করছে এখনও। তামিম ফিফটি পেরিয়ে আরো ভালো ব্যাট করছেন। এই রিপোর্ট লেখার সময় ২৭ ওভারে ১ উইকেটে ১৩৮ রান স্বাগতিকদের।

তামিম ৭১ ও সাব্বির ৫৩ রানে ব্যাট করছেন।

এদিন ২৩ রানে পড়েছে বাংলাদেশের প্রথম উইকেট। পেসার মিরওয়াইস আশরাফের অফ স্টাম্পের বাইরের শর্ট বলকে অযথা খেলতে গিয়ে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন সৌম্য সরকার (১১)। এই সিরিজের প্রথম ম্যাচে সৌম্য শূন্য রানে আউট হয়েছিলেন। পরের ম্যাচ করেছিলেন ২০।

মাহমুদ উল্লাহকে না পাঠিয়ে এই ম্যাচে তিন নম্বরে পাঠানো হয় সাব্বির রহমানকে। সাব্বির এসে কিছুক্ষণের মধ্যে নিজেকে মানিয়ে নেন। মেরেছেন দুটি ছক্কাও।

তামিম ব্যক্তিগত ১ রানে নবির বলে আসগার স্তানকজাইকে সহজ ক্যাচ দেন। আফগান অধিনায়ক ক্যাচ ফেলায় নিশ্চয়ই তাকে মনে মনে ধন্যবাদ দিয়েছেন তামিম। এরপর ৬৩ বল খেলে তিনি তুলে নিয়েছেন তার ৩৪তম ফিফটি।

এবার ৬৩ বলে ৫০ করেছেন তামিম। মেরেছেন ৫টি বাউন্ডারি। সাব্বির ৬৭ বলে করেছেন ২৬ ম্যাচের ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।

তাতে ৫টি চার ও ২টি ছক্কার মার তার।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গা নিয়েছেন আরেক বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। ২০০৮ সালের পর আবার ওয়ানডে খেলার সুযোগ পেলেন তিনি। রুবেল হোসেনের জায়গা নিয়েছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম। দুই বছর পর ফিরেছেন তিনি।

এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। হারলে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজটাই ২-১ এ হারের লজ্জায় ডুবতে হবে। সেই সাথে রেটিং পয়েন্ট কমবে। তাতে আইসিসির ওয়ানডে বিশ্ব র‌্যাংকিংয়ে পতন হবে। ৭ থেকে ৮ এ চলে যাবে বাংলাদেশ। জিতলে জায়গাটা ধরে রাখবে। সেই সাথে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের শততম জয় হবে এটি। টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও হবে।

এই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল। তবে বড় কষ্টে। সেটি ছিল ৭ রানের জয়। পরের ম্যাচটিও খুব ক্লোজ ছিল। সেটি ২ উইকেটে জিতে সিরিজে ১-১ এ সমতা আনে আফগানিস্তান। এখন পর্যন্ত এই দুই দল মোট চারবার মুখোমুখি হয়েছে। সেখানেও ২-২ সমতা। আজ যে দল জিতবে তারা যাবে এগিয়ে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে তামিম

পরবর্তী সংবাদ

আরেকটি ফিফটি করলেন তামিম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM