বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়
জীবনযাপন

ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ১:৪৮ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ১:৪৮ পিএম
ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখার দারুণ উপায়

বিডি নিউজ ৬৪: ঢালাই লোহার কড়াই, তাওয়া কিংবা এ ধরনের পাত্র দ্রুত মরিচা পড়ে যায়। আর এ কারণে তা সঠিকভাবে ঝকঝকে পরিষ্কার করা কিংবা সেভাবে সংরক্ষণ করা খুবই কঠিন। এ লেখায় দেওয়া হলো একটি দারুণ উপায়। এ উপায়ে ঢালাই লোহার পাত্র ঝকঝকে পরিষ্কার রাখা সম্ভব। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

ঢালাই লোহার পুরনো কড়াই, তাওয়া কিংবা অনুরূপ বাসনপত্র অনেকের বাড়িতেই রয়েছে। এসব সঠিকভাবে ব্যবহার না করে অনেকেই তা বাড়ির কোনে ফেলে রাখেন এবং ক্রমে তা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। ঢালাই লোহার বাসনপত্র বেশ কয়েকটি কারণে রান্নার জন্য উপযুক্ত। এগুলোতে যে তাপমাত্রা তৈরি হয় তা ভাজাভাজি কিংবা কিছু খাবার রান্নার জন্য অত্যন্ত উপযোগী। কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে এগুলো আবার ব্যবহারের যোগ্য করে তোলা যায়।

ঢালাই লোহার বাসনপত্র বেশ কিছুদিন রেখে দিলে তাতে নিজে থেকেই মরিচা বা অনুরূপ ময়লা পড়ে। এ ময়লা দূর করার জন্য স্টেইনলেস স্টিলের চেইনমিল হতে পারে আদর্শ। এক্ষেত্রে ব্যবহারের পর তা কিছুটা ঠাণ্ডা হলে তাতে স্টেইনলেস স্টিলের চেইনমিলের সঙ্গে সামান্য ওভেন ক্লিনার ব্যবহার করে ধুয়ে ফেলুন। আর পানি হিসেবে ব্যবহার করতে হবে সামান্য গরম পানি। এতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর চেইনমিল দিয়ে ঘষে নিতে হবে লোহার বাসন।

দীর্ঘস্থায়ী ঝকঝকে রাখতে চাইলে

আপনার লোহার বাসনটি যখন পরিষ্কার ও ঝকঝকে হয়ে গেল তখন তা সেভাবেই রাখার জন্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কিছুদিন পর তা আগের মতোই হয়ে যাবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন রান্নার বা খাবারের তেল।

এজন্য আপনার লোহার বাসনটিকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করতে হবে। এরপর সাবধানে তাতে হালকা করে তেল লাগিয়ে দিতে হবে। এজন্য ব্যবহার করতে পারেন পেপার টাওয়েল।

সম্পূর্ণ বাসনটিতে তেল মাখিয়ে তা পরিষ্কার করে আবার চুলায় দিয়ে গরম করে নিতে পারেন।

ব্যবহারে সতর্ক হোন

আপনার প্রিয় ঢালাই লোহার বাসনটি ঠিকভাবে ব্যবহার করতে পারলে বহুদিন একই রকম রাখা সম্ভব। এজন্য কয়েকটি জিনিস মনে রাখা চাই। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবান বা সাবান জাতীয় উপাদান ব্যবহার না করা।

এটি পলিমারের কোটিং উঠিয়ে দেয় এবং লোহার বাসনের ক্ষতি করে। এক্ষেত্রে গরম পানিতে ঘষে ধুয়ে নিলেই সবচেয়ে ভালো হয়। প্রয়োজনে সামান্য লবণ ব্যবহার করে ধুয়ে নিতে পারেন।

ব্যবহারের পর দ্রুত ধুয়ে নেওয়া এবং পানি মুছে ফেলা সবচেয়ে ভালো। নিয়মিত ব্যবহার করলে লোহার বাসন সুন্দর ঝকঝকে থাকবে। এতে রান্নাও করা যাবে সঠিক তাপমাত্রায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কর্পোরেট কালচারে কেন সবচেয়ে অযোগ্যরা প্রমোশন পায়?

পরবর্তী সংবাদ

বাজে নেতার ১০ লক্ষণ জেনে নিন, সতর্ক থাকুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM