বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /ডায়েটিংয়ে শুধু স্যুপ-সালাদ খাওয়ার খারাপ দিক
জীবনযাপন

ডায়েটিংয়ে শুধু স্যুপ-সালাদ খাওয়ার খারাপ দিক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ অক্টোবর ২০১৬, ৪:৪৬ পিএম·সর্বশেষ: ৩ অক্টোবর ২০১৬, ৪:৪৬ পিএম
ডায়েটিংয়ে শুধু স্যুপ-সালাদ খাওয়ার খারাপ দিক

বিডি নিউজ ৬৪: ওজন কমাতে ডায়েটিং করতে গিয়ে অনেকে সারাদিন শুধু স্যুপ আর সালাদ খেয়ে থাকেন। এর ফলে যে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তা অনেকেই জানেন না। এর ফলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি হারায়। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।

লাঞ্চ বা ডিনারের কথা বললেই স্বাস্থ্যসচেতন মানুষদের অবধারিতভাবে একটি ক্লাসিক কম্বিনেশনের কথা মাথায় আসে। এটি হল স্যুপ আর সালাদ। লাঞ্চে যদিও বা ভরপেটে খেলেন, কিন্তু দিনের শেষে ‘হালকা’ ডিনার বললেই চোখের সামনে ভেসে ওঠে বাটিভর্তি স্যুপ আর ডিশে সাজানো সালাদ। হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর বলেই এরা খ্যাত! কিন্তু প্রায়দিনই স্যুপ-সালাদ সহযোগে ডিনার করলে, এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সালাদে যে সবজি আর ফল সাধারণত আমরা খাই, সেগুলো অনেকসময়ই দীর্ঘক্ষণ আগে কেটে রাখা থাকে। এতে কিন্তু পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। আবার অনেকেই সালাদে লো ফ্যাট ড্রেসিং করেন।

আপাতদৃষ্টিতে মনে হবে, শরীরে ক্যালরি অনেক কম ঢুকছে! কিন্তু এধরনের লো ফ্যাট ড্রেসিংয়ে প্রিজ়ারভেটিভের পরিমাণ থাকে অনেক বেশি। আর নুনও প্রয়োজনের থেকে বেশিই থাকে।

বলাই বাহুল্য, শরীরে অতিরিক্ত নুন আর প্রিজ়ারভেটিভ রোজ রোজ ঢুকলে সেটা আদৌ স্বাস্থ্যকর নয়। এবার আসি স্যুপের কথায়। স্যুপের সবজিগুলো কেটে, ধুয়ে, মিশিয়ে, সিদ্ধ করে রান্না করতে হয়।

তারপর ছেঁকেও নিতে হয়। এই দীর্ঘ পদ্ধতিতে সবজির মধ্যে থাকা পুষ্টিগুণ আর বিশেষ অবশিষ্ট থাকে না। স্যুপ খাওয়ার পরে পেট ভরে গেলেও, অনেকেরই একটু পরে ছোটখাটো কিছু খাওয়ার ক্রেভিং শুরু হয়।

যেমন ধরুন, স্যুপ খাওয়ার কিছুক্ষণ পরেই কফি বা পেস্ট্রি খেয়ে ফেলেন অনেকে। এটা পুরোপুরি ডায়েট ডিজ়াস্টার। তবে স্যুপ-সালাদের শর্ট টার্ম সাইড এফেক্টগুলো এড়িয়ে চলতে পারলেও, এর দীর্ঘকালীন পার্শ্বপ্রতিক্রিয়া এড়িয়ে চলা মুশকিল।

স্বাস্থ্যকর ডায়েট অপশন মানে হল প্রতিটা ফুড গ্রুপ থেকে খাবার খাওয়া। শুধু স্যুপ বা সালাদের উপর নির্ভর করে থাকলে, আপনার শরীর পরিপূর্ণ মিল থেকে বঞ্চিতই থেকে যাবে। শুধুমাত্র লো ক্যালরির জন্য এরকম কম্প্রোমাইজ় করাটা মোটেও সমর্থনযোগ্য নয়।

লো ক্যালরি নয়, এধরনের ডায়েট প্ল্যানে লো নিউট্রিয়েন্ট থাকে। ফলে, শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থেকেই যায়। লো ক্যালরির চক্করে এই বিষয়টি খুব একটা ভেবে দেখেন না কেউই।

আর দিনের পর দিন পুষ্টির অভাব হতে থাকলে ভবিষ্যতে ফলাফলটা কী হবে, তা বুঝতেই পারছেন। শরীর তার প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেল থেকে বঞ্চিত হবে। শরীরে যে জিনিসগুলোর অভাব খুব বেশি দেখা যায় সেগুলো হল ক্যালশিয়াম, ভিটামিন বি ১২ আর ডি ৩।

ক্যালশিয়ামের অভাবে হাড়ের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে নারীদের একটু বয়স বাড়লেই অস্টিওপোরেসিসের সমস্যায় ভুগতে দেখা যায়। এর পিছনেও অন্যতম কারণ কিন্তু ক্যালশিয়ামের অভাব। আবার ভিটামিন ডি ৩-র অভাবে থাইরয়েড আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সমস্যা হতে পারে।

আর ভিটামিন বি ১২-এর অভাবে হতে পারে অ্যানিমিয়া। ফলে, ব্যালেন্সড ডায়েট না খেলে অতিপ্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলের ঘাটতি দেখা দেওয়া স্বাভাবিক। ফলে, শুধু স্যুপ আর সালাদ খেয়ে দিনযাপন করলে ওজন তো কমবে দ্রুত, কিন্তু একইসঙ্গে ঘাটতি দেখা দেবে ত্বকের জেল্লায়, শরীরের এনার্জি লেভেলে।

পর্যাপ্ত ঘুমেরও ব্যাঘাত ঘটবে। আর এসবের মিলিত ফলাফল খিটখিটে মেজাজ, কাজে উত্‌সাহ হারানো ইত্যাদি। তাই, আপনি কী খাচ্ছেন তার দিকে খেয়াল রাখুন।

সবসময় ক্যালরি মাপতে গেলে শরীর তার পর্যাপ্ত পুষ্টি হারাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গান শুনে আপনার উৎপাদনশীলতা ধ্বংস হচ্ছে যেভাবে

পরবর্তী সংবাদ

দাম্পত্য সম্পর্কে আবেগগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন কিনা বুঝে নিন ছয় লক্ষণে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM