বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /টিনএজার লেডেকির 'বিশ্ব রেকর্ড' আর 'ট্রেবল'
খেলাধুলা

টিনএজার লেডেকির 'বিশ্ব রেকর্ড' আর 'ট্রেবল'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ আগস্ট ২০১৬, ১২:২৬ পিএম·সর্বশেষ: ১৩ আগস্ট ২০১৬, ১২:২৬ পিএম
টিনএজার লেডেকির 'বিশ্ব রেকর্ড' আর 'ট্রেবল'

বিডি নিউজ ৬৪: সব অলিম্পিকে কিছু অ্যাথলেটের ওপর বিশেষ চাওয়া থাকে। ১৯ বছরের মার্কিন সাঁতারু কেটি লেডেকি তেমনই একজন। অনেকে অসম্ভব এই চাপের মুখে ভেঙে পড়েন।

কিন্তু তাদের দলের নন টিনএজার লেডেকি। রিও অলিম্পিকে তিনি দ্বিতীয় বিশ্ব রেকর্ড গড়ে জিতেছেন তার চতুর্থ সোনার পদক। এবার নিজের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে জয় ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে।

এই এক জয়ে বেশ কটি রেকর্ডেও নাম লিখিয়ে ফেলেছেন লেডেকি। সেই সাথে ফ্রিস্টাইলের বিরল 'ট্রেবল'ও জিতেছেন।

"আমি আসলে সবটা দিয়ে লড়তে চেয়েছি।" লেডেকি সবটা দিতে চাইলে বিশ্ব রেকর্ড হয়। ইতিহাস হয়। অলিম্পিকের সপ্তম দিনে ৮০০ মিটার ফ্রিস্টাইল তিনি জিতেছেন ৮ মিনিট ০৪.৬৮ সেকেন্ডে। জানুয়ারিতে টেক্সাসে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন ৮মিনিট ০৬.৬৮ সেকেন্ডে। রিওতে এই ইভেন্টে লেডেকির পেছনে থেকে ব্রিটেনের জ্যাজ কার্লিন (৮:১৬.১৭) রুপা ও হাঙ্গেরির বোগলার্কা কাপাস (৮:১৬.৩৭) ব্রোঞ্জ জিতেছেন।

১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিকে ডেবি মেয়ার ছিলেন লেডেকির মতো টিনএজার। সেবার মেয়েদের ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলের ট্রেবল জিতে রেকর্ড গড়েছিলেন। এরপর আর কেউ সেই কীর্তি গড়তে পারেননি। লেডেকি দাঁড়ালেন মেয়ারের পাশে।

গেলো দিনগুলোতে লেডেকির মা মেরে জেনের সাথে মেয়ারের বেশ ভালো যোগাযোগ। সাবেক কিংবদন্তি সাঁতারু এই ইভেন্টের আগে মেরিকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। মায়ের কাছ থেকে তা পেয়েছিলেন লেডেকি।

"ইতিহাস নিয়ে বেশি না ভাবতে চেষ্টা করেছি।" ইতিহাস গড়ার পর লেডেকি বলেছেন, "কিন্তু ইতিহাসে ডেবির সাথে যোগ দেওয়াটা অবিশ্বাস্য বটে।" ব্যক্তিগত ট্রেবল সোনা জয়ের সাথে ৪x২০০ মিটার রিলের সোনাও জিতেছেন লেডেকি।

৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে জিতেছেন রুপাও।

২০১২ লন্ডন অলিম্পিকে লেডেকির বয়স ছিল মাত্র ১৫। তার কাছে সেভাবে কারো কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু সবাইকে অবাক করে জিতেছিলেন এই ৮০০ মিটার ফ্রিস্টাইলের সোনা।

এবার রিওতে সেটি ধেরে রেখেছেন। স্বদেশি জ্যানেট ইভান্স ও ব্রুক বেনেটের সাথে এই ইভেন্ট দুই অলিম্পিকে ধরে রাখার কীর্তি গড়লেন। এছাড়া এক অলিম্পিকে আমেরিকান নারী হিসেবে সর্বোচ্চ চারটি ব্যক্তিগত সোনা জেতার রেকর্ডে অ্যামি ভ্যান ডাইকেন ও মিসি ফ্রাঙ্কলিনের সাথে যোগ দিলেন লেডেকি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফেলপসের রূপকথার অলিম্পিক শেষ হচ্ছে এবার

পরবর্তী সংবাদ

'আয়রন লেডি'কে হারিয়ে ডির‌্যাডোর অবসর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM