বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /জীবনে যেসব আশা কখনোই করা উচিত নয়
জীবনযাপন

জীবনে যেসব আশা কখনোই করা উচিত নয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ আগস্ট ২০১৬, ১০:৪৯ এএম·সর্বশেষ: ৪ আগস্ট ২০১৬, ১০:৪৯ এএম
জীবনে যেসব আশা কখনোই করা উচিত নয়

বিডি নিউজ ৬৪: কিছু আশা আপনার জীবনে দূরাশা হয়েই থাকবে। জীবনে বড় হওয়ার জন্য নানা বিষয়ে আশা কিংবা প্রত্যাশা করা যেতেই পারে। কিন্তু সব বিষয় যে আশা অনুযায়ী চলবে এমন কোনো কথা নেই। একইভাবে কিছু বিষয়ে প্রত্যাশা করা উচিত নয়। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু প্রত্যাশা, যা মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত।

১. জীবন হওয়া উচিত ন্যায্য

আমরা অনেকেই আশা করি জীবনে নানা বিষয়ে ন্যায্যতার। কিন্তু বাস্তবতা হলো জীবনে ন্যায্যতা পাওয়া যায় না। আপনি যদি ন্যায্যতার আশা করেন তাহলে আশাভঙ্গ হতে হবে। এতে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়া অসম্ভব নয়। তাই সেই আশা বাদ দিতে হবে।

২. সুযোগ হাতে এসে ধরা দেবে

অনেকেরই ধারণা, ভালো সুযোগ একসময় আসবেই। এজন্য অপেক্ষা করলেই হবে। বাস্তবতা হলো, সুযোগ কখনোই আপনার হাতে এসে ধরা দেবে না। আপনার রেজাল্ট যত ভালোই হোক না কেন, চেষ্টা না করলে চাকরি পাবেন না। একইভাবে আপনি যত সৎ ব্যবসায়ী হন না কেন, কঠোর পরিশ্রম ছাড়া এগিয়ে যেতে পারবেন না।

৩. আপনাকে সবাই পছন্দ করবে

আপনি যতই অসাধারণ মানুষ হন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না। এ বিষয়টি মেনে নিতেই হবে যে, কিছু মানুষ নানা কারণে আপনাকে অপছন্দ করবে। নানা কারণে তাই সবার মন যুগিয়ে চলার চেষ্টা তাই একরকম অসম্ভব বিষয়।

৪. সবাই আমার সঙ্গে একমত হবে

বাস্তব জীবনে নানা মানুষের নানা মত থাকবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে কোনো একটি বিষয়ে আপনি যদি সম্পূর্ণ নিশ্চিত থাকেন তার পরেও তার সঙ্গে কেউ কেউ দ্বিমত পোষণ করবে। আর এ বিষয়টি আপনার আশা করা ঠিক হবে না যে, সবাই আপনার সঙ্গে একমত হবে।

৫. মানুষ জানে আমি কী বলতে চাইছি

মানুষ আপনার মনের কথা জানবে, এমন আশা কখনোই করবেন না। কারণ অন্য একজনের মনের খবর রাখার সময় ও সুযোগ সবার থাকে না। এক্ষেত্রে মানুষটি আপনার যতই কাছের হোক না কেন।

৬. আমি ব্যর্থ হব

জীবনযুদ্ধে সফল হওয়ার জন্য নিজের ওপর পূর্ণ বিশ্বাস থাকা চাই। আপনি যদি যুদ্ধক্ষেত্রে পরাজিত হওয়ার আশঙ্কা করেন তাহলে পরাজিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে ব্যর্থ হওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।

৭. বিষয়টি আমাকে সুখী করবে

আমরা অনেকেই আশা করি ভবিষ্যতে কোনো একটি বিষয় হাতে পেলে আমরা সুখী হব। বাস্তবে ভালো বেতনে চাকরি, চাকরিতে একটি প্রমোশন কিংবা কিছু টাকা-পয়সা পাওয়া মানেই যে আপনি সুখী হবেন তা নয়। সুখের বিষয়টি মূলত মানুষের মনের ভেতরেই থাকে। কোনো ভালো সুযোগ-সুবিধা আপনাকে স্বাচ্ছন্দ্যময় কিংবা জীবন সহজ করতে পারে, তবে তা সুখ আনতে পারে না।

৮. আমি তাকে পরিবর্তন করতে পারব

বিশ্বে আপনি একমাত্র নিজেকেই পরিবর্তন করতে পারবেন। অন্য কাউকে পরিবর্তন করতে চাইলে হতাশ হতে হবে। কারণ সে যদি নিজে থেকে পরিবর্তন হতে না চায় তাহলে তা অন্য কারো পক্ষে অসম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তরুণদের প্রতি ১০ জনের একজন যৌন সমস্যায় ভুগেছেন!

পরবর্তী সংবাদ

প্রতিদিনের যে ১০ অভ্যাস শিরদাঁড়ার ক্ষতি করছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM