বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে নানা প্রশ্ন
আন্তর্জাতিক

জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে নানা প্রশ্ন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৭ এএম·সর্বশেষ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৭ এএম
জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে নানা প্রশ্ন

বিডি নিউজ ৬৪: যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে আসা শরণার্থীরা জার্মানিতে এখনও বড় একটি রাজনৈতিক ইস্যু। এখন থেকে একবছর আগে জার্মানিতে শরণার্থীদের স্থান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এরপর থেকে নিরাপত্তা, সামাজিক মূল্যবোধের ওপর শরণার্থীদের প্রভাব নিয়ে মিসেস মেরকেলের বিরোধীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে।

আগে যারা শরণার্থীদের জার্মানিতে আগমনকে সমর্থন দিয়েছেন তাদের অনেকেও এখন প্রশ্ন তুলেন এর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে। বিগত বছরটি অধিকাংশ জার্মানরা কখনোই ভুলবে না। জার্মানি গত একবছরে অনেক পরিবর্তিত হয়ে গেছে।

একই সাথে পরিবর্তন হয়েছে আহমেদ আনসালের জীবন। জার্মান সহকর্মীদের সাথে টেবিলে বসা এই দাঁতের ডাক্তার এই দেশে এসেছেন সিরিয়া থেকে।

জার্মানিতে বসবাসের অভিজ্ঞতা ভালো বলেই জানাচ্ছিলেন আহমেদ আনসাল। অনেক নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে। তাদের অনেকেই আমাদের পরিবারের সদস্যদের মতোই অনেক কাছের মানুষে পরিণত হয়েছে- বলছিলেন আনসাল।

শরণার্থীদের বিষয়ে অ্যাঙ্গেলা মেরকেলের স্লোগান হচ্ছে, আমরা পারবো। আর আবেনসবার্গের মানুষজনও সেই চেষ্টাই করছে। শহরের উপকণ্ঠে দিগন্তবিস্তৃত ভুট্টাক্ষেতের কাছে কমলা রংয়ের পোশাক পরা শ্রমিকরা শরণার্থীদের জন্য নতুন ঘর বানানোর কাজে ব্যস্ত।

এই শহরে প্রায় ৪০০ শরণার্থীকে জায়গা দিতে হবে। আবেনসবার্গে পরিবর্তন খুব নিয়মিত ঘটনা নয়। অ্যাঙ্গেলা মেরকেলের প্রতিশ্রুতি হচ্ছে, জার্মানি জার্মানিই থাকবে।

যদিও এখানে অনেকেই সেই কথায় আশ্বস্ত নয়। যেটা বোঝা যায় আবেনসবার্গের মেয়র উবার ব্রেন্ডলের কথায়- যদি অভিবাসীদের সংখ্যা আরো কিছুটা বৃদ্ধি পায়, তাহলেও এই সমাজে অনেক পরিবর্তন আসবে। এটা আমাদের জন্য গ্রহণ করা কঠিন।

আমি মনে করি অ্যাঙ্গেলা মেরকেল মানবিক দিক বিবেচনা করে গত বছর একটি কথা বলেছিলেন। আমার মনে হয় না আজ তিনি সেই কথা বলতেন। সামাজিক পরিবর্তন নিয়ে জার্মানিতে একটি অস্বস্তি কাজ করছে।

এর সাথে যোগ হয়েছে তথাকথিত আইএসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দুজন আশ্রয়প্রার্থীর চালানো সন্ত্রাসী হামলা।

নিজের দোকানে আপেল, আঙুর আর প্লাম সাজাতে সাজাতে আবেনসবার্গের এক ফল ব্যবসায়ী বলছিলেন, জার্মানরা সাহায্য করতে চায়, তবে তাদের মধ্যে একটি নিরাপত্তাহীনতা কাজ করছে। চাপের মুখে থাকা অ্যাঙ্গেলা মেরকেলের প্রতি সমর্থন আগের চেয়ে কমে গেছে। আগামী বছর এখানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, আর মিসেস মেরকেলের রক্ষণশীল দল খুব দ্রুতই অভিবাসনবিরোধী ডানপন্থী দলের কাছে ভোট হারাচ্ছে।

সমর্থন ধরে রাখার জন্য মিসেস মেরকেলকে জার্মানদের কাছে অন্তত দুটো বিষয় প্রমাণ করতে হবে। একটি হচ্ছে, তিনি দীর্ঘমেয়াদে শরণার্থীদের আগমন নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দ্বিতীয়ত, তিনি জার্মানিকে নিরাপদ রাখতে পারবেন। তার সরকার এখন কাছ থেকে আবেনসবার্গের মতো শহরগুলোর প্রতি লক্ষ রাখছে।

এই শহরের একটি লোহার কারখানায় কাজ করে কিছু তরুণ শরণার্থী। জার্মান সমাজে শরণার্থীদের একীভূতকরণের জন্য কারিগরি শিক্ষা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এখানকার প্রশিক্ষক আর্নল্ড অ্যারোনলাইটনা মনে করেন, এ বিষয়ে মিসেস মেরকেলের আরো সাহায্য প্রয়োজন।

তিনি সঠিক কাজ করেছেন। তবে এখন আমাদের এক ধাপ পেছনে যাওয়া উচিত। শরণার্থীদের সংখ্যা সীমিত করাটা বিতর্কিত বিষয়।

তবে আমাদের সেটা করতে হবে। একই সাথে ইউরোপের সহযোগিতাও আমাদের প্রয়োজন। এখানে প্রশিক্ষণরত শরণার্থীদের কাজ শুরু করার জন্য অন্তত তিন বছর লাগবে।

তবে তারা এখনও নিশ্চিত নয় যে, তারা এই দেশে থাকতে পারবে কিনা। তাদের জন্য এবং জার্মানির জন্যও এখন নিশ্চয়তা খুবই কম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করে গণমাধ্যমকে যে বার্তা দিলেন ট্রাম্প

পরবর্তী সংবাদ

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তি সম্মেলনে সুচি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM