বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি
জাতীয়

জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৬, ৪:১২ পিএম·সর্বশেষ: ২৬ অক্টোবর ২০১৬, ৪:১২ পিএম
জলঢাকায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচি

বিডি নিউজ ৬৪: নীলফামারীর জলঢাকায় এখনো শুরু হয়নি প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অসহযোগিতা ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় এ কর্মসূচি শুরু হয়নি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয়রা। ফলে দুই মাস ধরে বঞ্চিত হচ্ছে উপজেলাটির ২৫ হাজার হতদরিদ্র পরিবারগুলো।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি মাসের যে কোন দিন এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশার বাণী শুনিয়েছেন সংবাদকর্মীদের। উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, পৌরসভা বাদ দিয়ে ১১টি ইউনিয়নে ২৫ হাজার ২০৩ জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে এসব চাল বিতরণ করার কথা। কিন্তু চেয়ারম্যানদের তালিকা প্রণয়নে অসঙ্গতি ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় উপজেলাটিতে কর্মসূচি উদ্বোধন বা দরিদ্ররা সরকারের খাদ্যবান্ধব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও ইউপি চেয়ারম্যানরা দুই মাসেও পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেননি।

আজ বুধবার এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শিমুলবাড়ীসহ পাঁচটি ইউনিয়ন তালিকা জমা দিয়েছেন বলে সূত্রটি নিশ্চিত করে। একদিকে সরকারের এ কর্মসূচিতে কঠোর নির্দেশনা, অপরদিকে জনপ্রতিনিধিদের সুবিধা হাসিল না হওয়ায় বিলম্বের মূল কারণ বলে মনে করছেন উপজেলাটির সচেতন মহল।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন ও ধর্মপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামিনুর রহমান জানান, স্বচ্ছতার জন্য তদন্ত করে কার্ড ইস্যু করতে দেরি হওয়ার মূল কারণ। উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম জানান, নিয়োগকৃত ডিলারদের অনিয়ম-অসঙ্গতি ধরা পরলে ছাড় দেওয়া হবে না।

বিলম্বের কারণ জানতে চাইলে তালিকা প্রণয়নের ক্ষেত্রে চেয়ারম্যানদের অসহযোগিতা ছিল বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান বলেন, "এ মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করা হবে।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সারোয়ার জাহানকে নিয়ে র‍্যাবের বক্তব্য নাকচ করে দিল পুলিশ

পরবর্তী সংবাদ

প্রতিবছর অপুষ্টির জন্য এক বিলিয়ন ডলার ক্ষতি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM