বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জন্মাষ্টমী ও কৃষ্ণপূজা উদযাপনে পুলিশের পরামর্শ
জাতীয়

জন্মাষ্টমী ও কৃষ্ণপূজা উদযাপনে পুলিশের পরামর্শ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ আগস্ট ২০১৬, ১২:১৬ পিএম·সর্বশেষ: ২৪ আগস্ট ২০১৬, ১২:১৬ পিএম
জন্মাষ্টমী ও কৃষ্ণপূজা উদযাপনে পুলিশের পরামর্শ

বিডি নিউজ ৬৪: হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী ও কৃষ্ণপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পূণ্যার্থীদের জন্য বেশকিছু নিরাপত্তামূলক পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাগ নিয়ে পূজামণ্ডপে প্রবেশ করা থেকে বিরত থাকুন। পূজা উদযাপন কমিটি কর্তৃক অধিক জনসমাগমপূর্ণ পূজামণ্ডপে হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা এবং প্রয়োজনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর স্থাপন করুন। পূজামণ্ডপে সিসিটিভি ও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জন্মাষ্টমীর শোভাযাত্রার রুটে সিসিটিভি স্থাপন এবং শোভাযাত্রার ভিডিও ধারণ করুন। পূজামণ্ডপে নারী এবং পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা করুন। প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, হ্যাজাক লাইট, নিরাপদ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা রাখুন।

নির্ধারিত সময়ে শোভাযাত্রা শুরু ও শেষ করুন। পূজা চলাকালে আতশবাজি এবং পটকা ফাটানো থেকে বিরত থাকুন। পূজা উদযাপনের সময় অন্যধ র্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং আযান ও নামাজের সময় বাদ্য বাজানো পরিহার করুন।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অমূলক ঘটনা ও গুজব সৃষ্টি কিংবা বিভ্রান্তি ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তা অবহিত করুন। বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা বিধানে নিরলস কাজ করে যাচ্ছে। পূজামণ্ডপের দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নিন এবং তাদেরও সহায়তা করুন।

প্রয়োজনে নিরাপত্তা সহায়তার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম-০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১, ডিএমপি- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩, র‌্যাব- ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭, ফায়ার সার্ভিস সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৫৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম- ৯৬৬৬১৫৯ নম্বরে এবং www.police.gov.bd ওয়েবসাইট থেকে স্থানীয় জেলা পুলিশের কন্ট্রোল রুম এবং থানার অফিসার ইনচার্জের (ওসি) নম্বর সংগ্রহ করে যোগাযোগ করুন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নড়াইলে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক

পরবর্তী সংবাদ

আমরাই রিভিউয়ের সুযোগ দিয়েছি: প্রধান বিচারপতি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM