বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /জঙ্গিবাদের প্রতিবাদে এনডিএফের গণঅনশন ২৭ আগস্ট
রাজনীতি

জঙ্গিবাদের প্রতিবাদে এনডিএফের গণঅনশন ২৭ আগস্ট

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ১২:০১ পিএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ১২:০১ পিএম
জঙ্গিবাদের প্রতিবাদে এনডিএফের গণঅনশন ২৭ আগস্ট

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে রাজনীতিবিদসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আগামী ২৭ আগস্ট দেশব্যাপী সন্ত্রাসবিরোধী ‘প্রতীকী গণঅনশন’ কর্মসূচি ঘোষণা করেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

একইসঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ২৭ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী সাংগঠনিক ও প্রচার কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএফ আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন নিলু। জঙ্গিবাদ-সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী পালিত প্রতিবাদ ও প্রতিরোধের বহ্নিশিখা প্রজ্জ্বলিত করার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে দেশের সব বিভাগীয় শহরে এনডিএফ’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয় বলে বাংলামেইলকে নিশ্চিত করেন ফ্রন্টের চেয়ারম্যান নিলু।

মানববন্ধন কর্মসূচিতে গুলশানের রেস্তোরা ও কিশোরগঞ্জের শোলাকিয়া সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে শেখ শওকত হোসেন নিলু বলেন, ‘দেশি-বিদেশি নাগরিক এবং পুলিশ কর্মকর্তা হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা প্রমাণ করতে চাইলো, বাংলাদেশে ‘আইএস’ এবং ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের’ কার্যকর অস্তিত্ব বিদ্যমান, যা একেবারেই মিথ্যা ও পরিকল্পিত নীল-নকশার অংশ।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, জিডিপির প্রবৃদ্ধি ইত্যাদিতে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারায় দেশি-বিদেশি চক্র লিপ্ত। এ চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিকে ইঙ্গিত করে নিলু বলেন, ‘একজন নেত্রী সরকারকে উৎখাত করতে চেয়ে ঐক্যের ডাক দিচ্ছেন। তিনি বলছেন, এই ধরনের শাসন (বিএনপি দাবি করে, দেশে এখন গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন চলছে) থাকলে জঙ্গিবাদের উত্থান হবে। এর মধ্য দিয়ে প্রকান্তরে-কৌশলে তিনি (খালেদা) জঙ্গিবাদের পক্ষেই কথা বলছেন, যেটা মোটেই কাম্য নয়।

কিন্তু তারপরও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সকলের সঙ্গে ঐক্য চাই।’

এ সময় এনডিএফ চেয়ারম্যান দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দল-মত নির্বিশেষে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী সকলকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কার্যকর ভূমিকা পালনে ব্রতী হওয়ার আহ্বান জানান।

শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনডিএফ মহাসচিব আলমগীর মজুমদার, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহীদুজ্জামান, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য বাবুল সর্দার চাখারী, ভাইস চেয়ারম্যান আশা সিদ্দিকা প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সরকারি ভাবেই ক্যামেরা বসাচ্ছে বিএনপি কার্যালয়ে !

পরবর্তী সংবাদ

কমিউনিস্ট পার্টির ১১তম কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM