বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'জঙ্গি হামলা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাই চক্রান্তকারীদের লক্ষ্য'
জাতীয়

'জঙ্গি হামলা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাই চক্রান্তকারীদের লক্ষ্য'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ জুলাই ২০১৬, ৭:১৬ পিএম·সর্বশেষ: ২৩ জুলাই ২০১৬, ৭:১৬ পিএম
'জঙ্গি হামলা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাই চক্রান্তকারীদের লক্ষ্য'

বিডি নিউজ ৬৪: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র শুরু করেছে। জঙ্গি হামলা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করাই তাদের লক্ষ্য।

কিন্তু তাদের এ পরিকল্পনা সফল হবে না। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ এদেশের উন্নয়নকে থামাতে পারবে না। শুধু দেশের মানুষই নয় বিশ্বের অনেক বন্ধু দেশও এদেশকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে। আমরা সেই সব দেশের সহায়তা নেব। কিন্তু কোন ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কোন পদক্ষেপ এই সরকার নেবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু সন্ত্রাসী ও দেশ বিরোধী বাদে দেশের সকল মানুষ এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যে কারণে বাংলাদেশের তেমন কোন ক্ষতি তারা করতে পারবে না। এই সরকারের জঙ্গিবাদ দমনে পুরো সামর্থ্য রয়েছে।

গুলশানের ঘটনা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে যৌথ বাহিনী নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। যেখানে ভারতে মুম্বাই শহরে এক সাথে ৩টি স্থানের জঙ্গি হামলা সে দেশের সেনাবাহিনীর ৭২ ঘণ্টা অপারেশন চালাতে হয়েছিল। এতো বড় একটি রাষ্ট্রের সুশৃঙ্খল সেনাবাহিনীর যদি এ সময় লাগে, সেখানে বাংলাদেশের যৌথ বাহিনীর এই সময় তেমন বেশি নয়।

যদিও অনেকে প্রশ্ন করেন, সাথে সাথে কেন অপারেশন করা হলো না। কিন্তু বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিল বলেই ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে সাথে অপারেশন করা হলে এই ১৩জনকেউ বাঁচানো সম্ভব হতো না।

এ ছাড়াও মোহাম্মদ নাসিম বলেন, এক সময় এদেশে অস্ত্রের চোরাচালান করা হতো। যে কারণে শুধু বাংলাদেশই নয়, ভারতও এ কারণে সমস্যার মধ্যে ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের কারণে বাংলাদেশই শুধু নিরাপদে নয়, ভারতও নিরাপদ হয়েছে।

তিনি আরো বলেন, ভারত সন্ত্রাস দমন করার জন্য তাদের এই স্থান গুলোর জন্য অনেক অর্থ অপচয় করতে হতো। শেখ হাসিনা ভারতের অরক্ষিত স্থানগুলোকে ঝুকিমুক্ত করেছেন। যে কারণে ভারত উপকৃত হয়েছে বলেই আজ তারা বলছে যে কোন সমস্যার সাথে ভারত বাংলাদেশের সাথে রয়েছে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব ছিলো আছে ও থাকাবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ১৪দলের কেন্দ্রীয় নেতা ও সাম্যবাদি দলের সভাপতি সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পাটির (জেপি) কেন্ত্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, তাড়াশ-রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ সদর পৌরসভার মেয়র আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান মারুফ বিন হাবিব, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম, বেলকুচি থানার ওসি আনিসুর রহমান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কুমিল্লায় অর্ধদিবস হরতাল চলছে

পরবর্তী সংবাদ

আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে ৯ জনের মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM