বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জঙ্গি শফিকুলের চাকরিদাতা মিলনের অজানা কাহিনি
জাতীয়

জঙ্গি শফিকুলের চাকরিদাতা মিলনের অজানা কাহিনি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জুলাই ২০১৬, ১০:১১ এএম·সর্বশেষ: ১৯ জুলাই ২০১৬, ১০:১১ এএম
জঙ্গি শফিকুলের চাকরিদাতা মিলনের অজানা কাহিনি

বিডি নিউজ ৬৪: গুলশান হামলার ঘটনায় জড়িত নিহত জঙ্গি শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশের চাকরিদাতা মিলন নামে একজনকে গত রোববার আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর থেকেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর অনেক অজানা তথ্য।

মিলনের কর্মস্থল আশুলিয়ার বিভিন্ন স্কুল, ভাড়া বাড়ি ও শ্বশুর বাড়ি ঘুরে অনেক তথ্যেই পাওযা গেছে। মিলন মূলত জঙ্গিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকতো ও আশ্রয়দাতা হিসেবে কাজ করতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এইসব কাজ করার সুবিধার জন্য তারই ছাত্রী আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার স্থানীয় নুর ইসলামের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে মিলন।

ইতোমধ্যে মিলনকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে মিলনের বিষয়ে বিস্তারিত জানানোর কথা থাকলেও এখন পযন্ত জানায়নি পুলিশ। তদন্তের স্বার্থে আরও দুই একদিন পর সংবাদ সম্মেলন করা হবে বলে জানায় আশুলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জঙ্গি কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মিলন আশুলিয়ায় এলাকার বিভিন্ন স্কুল কলেজে জঙ্গিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।

গুলশানে জঙ্গি হামলার ঘটনায় নিহত শফিকুল ইসলাম ওরফে বিকাশকে আশুলিয়ার ভাদাইল এলাকায় মাদারি মাদবর মেমোরিয়াল একাডেমি নামে একটি স্কুলে চাকরির ব্যবস্থা করে। তারা একসঙ্গে চাকরি করতো। তবে শফিকুল চলে যাওয়া পর মিলন পিয়ার আলী নামে একটি স্কুল অ্যান্ড কলেজে চাকরি শুরু করেন।

পাশাপাশি কিশোরগঞ্জের শোলাকীয়ায় হামলার ঘটনায় জঙ্গিদের সঙ্গে মিলনের সখ্যতার প্রমাণ পাওয়া গেছে।

পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, এ বছরের গত ৯ মার্চে স্কুলে যোগদান করেন মিলন। হঠাৎ করে গত ১৩ জুলাই সকালে স্কুলে দুইটি ক্লাস নিয়ে বাইরে চলে যায়। আর ফিরে আসেনি। পরবর্তীতে মিলনের বিষয়ে শুনে নিজেরাও বিব্রতকর পরিস্থিতি আছেন বলে জানান।

এদিকে, মাদারি মাদবর মেমোরিয়াল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৩ সালে মিলনের নিয়োগ দেয়া হয়। এর ৬ মাস পর শফিকুল ইসলামসহ কয়েকজনকে শিক্ষককে মিলনের সুপারিশে চাকরি দেয়া হয়। এর মধ্যে ২০১৫ ডিসেম্বরের প্রথম দিকে শফিকুল চাকরি ছেড়ে দেয়।

তার মধ্যে ২০১৬ জানুয়ারিতে নুর মোহাম্মদ নামে এক শিক্ষককে ডিবি পুলিশ গ্রেপ্তার করলে বাকি কয়েকজন শিক্ষক চাকরি ছেড়ে দেয়। তারপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এরপর এ এলাকায় তাদের আর দেখেনি বলে দাবি করেন ওই প্রধান শিক্ষক।

তবে নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের কাগজপত্র দেখেই নিয়োগ দেয়া হয়েছিল। ডিবি পুলিশ নূর মোহাম্মদকে আটক করার পরই তিনি জানতে পারেন, তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

এদিকে, মিলনের ভাড়া ভাড়িতে গিয়ে দেখা য়ায় রুম তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তার স্ত্রী জহুরা বেগম পার্শ্ববর্তী এলাকা বাবা বাড়িতে উঠেছেন।

এ বিষয়ে মিলনের বাড়িওয়ালা মো. করিমের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রায় তিন মাস আগে শিক্ষক মিলন বাড়ি ভাড়া নেন। হঠাৎ করে গত বুধবার মিলনকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে খবর পান। শিক্ষক হিসেবে এই এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে আসছিলেন। তারা কখনো বুঝতেই পারেননি মিলন এ ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন। এর দুই একদিন পর তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান।

আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার মিলনের শ্বশুর নুর ইসলামের বাড়িতে গিয়ে মিলনের স্ত্রী জহুরা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালে মাদারি মাদবর একাডেমির শিক্ষক থাকাকালীন দশম শ্রেণির ছাত্রী জহুরা তাকে ভালোবেসে পরিবারের মত না থাকায় পালিয়ে বিয়ে করেন। তখন তারা মিলনের গ্রামের বাড়ি লালমনিরহাটে বসবাস করতে থাকেন।

এই দম্পত্তির সন্তানের জন্ম নেয়ার পর জহুরার পরিবার তাদের মেনে নেয়। ফলে দীর্ঘ দেড় বছর পর আবার আশুলিয়ার ভাদাইল এলাকায় প্রায় তিন মাস ধরে পিয়ার আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা শুরু করেন।

মিলনকে গ্রেপ্তারের বিষয়ে স্ত্রী জহুরা দাবি, তার স্বামী মিলন জঙ্গি কর্মকাণ্ড বা তাদের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মূলত শফিকুলকে চাকরিতে সহযোগিতা করার ফলেই তার স্বামী গ্রেপ্তার করছে পুলিশ। মিলন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার বেতকিবাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পরবর্তী সংবাদ

আসলাম চৌধুরীর জামিন আবেদন হাইকোর্টে খারিজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM