বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চারজন বিশিষ্ট ব্যক্তিকে একই ফোন থেকে হত্যার হুমকি
জাতীয়

চারজন বিশিষ্ট ব্যক্তিকে একই ফোন থেকে হত্যার হুমকি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৬, ৯:৪২ এএম·সর্বশেষ: ১৬ অক্টোবর ২০১৬, ৯:৪২ এএম
চারজন বিশিষ্ট ব্যক্তিকে একই ফোন থেকে হত্যার হুমকি

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের কয়েকজন সুপরিচিত লেখক এবং নাগরিক অধিকার আন্দোলনের নেতা অভিযোগ করছেন, তাদেরকে গত কয়েকদিনে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এই হুমকিগুলো এসেছে একই নম্বর থেকে। এদের মধ্যে লেখক মঈনুল আহসান সাবের এবং মুহাম্মদ জাফর ইকবাল ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সুন্দরবনের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম সংগঠক আনু মুহাম্মদকেও একই ধরণের হুমকি দেয়া হয়। কারা এই হুমকির পেছনে এবং এ ব্যাপারে পুলিশই বা কি করছে? সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক বুধবার রাতে দু'ঘন্টার ব্যবধানে দুটিএসএমএস বার্তায় প্রাণনাশের হুমকি পান।

এ বিষয়ে তারা সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন।

জালালাবাদ থানার পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন বলেছেন, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে ইংরেজিতে লেখা মেসেজ আসে। সেখানে 'শিগগিরই তোমাদের হত্যা করা হবে' লেখা ছিল। যে ফোন নম্বর থেকে এই হুমকি দেয়া হয় সেটি বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান ওসি আক্তার হোসেন।

তারা মুহাম্মদ জাফর ইকবালের বাসভবনে এবং কর্মস্থলে নিরাপত্তা বাড়িয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, হুমকি-দাতা কে বা কারা তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এই ধরণের হুমকি পেয়েছেন লেখক মঈনুল আহসান সাবের।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ তাকে কথিত ইসলামিক স্টেটের বরাতে এই বার্তা পাঠানো হয়। এতে বলা হয় আজ অথবা কাল আপনাকে হত্যা করা হবে। মঈনুল আহসান সাবের তার ফেসবুক পাতায় আজ এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করার কথাও জানিয়েছেন।

বুধবার রাতেই এরকম হত্যার হুমকি পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থানায় জিডি করতে যান তেলগ্যাসবিদ্যুৎবন্দর রক্ষা কমিটির নেতা অধ্যাপকআনু মুহাম্মদ। থানায় ওসির সামনে বসে থাকার সময়ই হত্যার হুমকিসম্বলিত দ্বিতীয় বার্তাটি পান তিনি। এতে লেখা ছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পক্ষে তাকে হ্যাঁ বলতে হবে।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিভিন্ন করপোরেট ইন্টারেস্ট থেকে এধরণের হুমকিদাতাদের অনেক সময় ব্যবহার করা হয়। কারা এটা করছে, এই রহস্য থেকে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে অসুবিধাজনক । সরকার বিশ্বাসোগ্যভাবে কাজ করলে এটা থাকবে না।

তা নাহলে সমাজে বিরোধিতাকে থামানোর জন্য এদেরকে কেউ ব্যবহার করতে পারে।

এই হুমকির সব কয়টিই এসেছে একটি মোবাইল নম্বর থেকে। এতে ফোন করে আজ মোবাইলটি বন্ধ পাওয়া যায়। বাংলাদেশে এখন মোবাইল সিম নিবন্ধনের পর কোন নম্বরের মালিকই ধরাছোঁয়ার বাইরে থাকার কথা নয়।

কিন্তু সিলেট মহানগর পুলিশের কর্মকর্তা ফয়সাল মাহমুদের কাছে অধ্যপক জাফর ইকবালকে ‌এসএমএসে হুমকির তদন্ত সম্পর্কে জানতে চাইলে বলা হয়, তদন্ত এখনো চলছে, এবং মোবাইল নম্বরের মালিককে তারা এখনো চিহ্নিত করতে পারেন নি। স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খানও প্রথিতযশা ব্যক্তিদের হুমকির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জেএমবি নেতার ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত

পরবর্তী সংবাদ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM