বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চট্টগ্রামের পুলিশ কনস্টেবল শের আলী প্রেসিডেন্ট পদক পেলেন
জাতীয়

চট্টগ্রামের পুলিশ কনস্টেবল শের আলী প্রেসিডেন্ট পদক পেলেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৭, ৩:৩৫ পিএম·সর্বশেষ: ২৪ জানুয়ারি ২০১৭, ৩:৩৫ পিএম
চট্টগ্রামের পুলিশ কনস্টেবল শের আলী প্রেসিডেন্ট পদক পেলেন

বিডি নিউজ ৬৪: দুর্ঘটনাকবলিত শিশুকে বাঁচানোর আকুতি নিয়ে কান্নায় ভেঙে পড়া চট্টগ্রামের পুলিশ কনস্টেবল শের আলী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শের আলীকে পদক পরিয়ে দেন।

পুলিশ বিভাগের গৌরবময় এ সম্মানে ভূষিত হয়ে অত্যন্ত আনন্দিত শের আলী। পুলিশ কনস্টেবল শের আলী (নম্বর ২৫৪৬) চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা ইউনিটের উত্তর-দক্ষিণ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটে কর্মরত আছেন। কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্রামে তার বাড়ি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য পুলিশ কনস্টেবল শের আলীর পক্ষে সুপারিশ করেন।

গত বছরের ১১ ডিসেম্বর (রবিবার) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানিরছড়া এলাকায় শের আলীর বাড়ির কাছাকাছি বাস উল্টে নিহত হন চারজন। ওই দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২৩ জন। এ সময় ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছিলেন শের আলী।

ওই ঘটনায় আহত একটি পাঁচ বছরের শিশুকে বাসের ভেতর থেকে বের করে দ্রুত হাসপাতালে নেন তিনি। হাসপাতালে নেওয়ার সময় শিশুটিকে কোলে নিয়ে শের আলীর কান্নার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে। এতে আহত শিশুকে বাঁচানোর জন্য শের আলীর এ ভূমিকা সারা দেশে ব্যাপক আলোচিত হয়।

দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে স্থান করে নেয় শের আলীর ছবিটি।

জানা যায়, শের আলী এক ছেলে ও এক মেয়ের জনক। কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে যোগদান করেন ১৯৯৮ সালে। প্রশিক্ষণ শেষে সিএমপিতেই কর্মরত আছেন দীর্ঘদিন থেকে।

এর আগে র‌্যাবে ছিলেন আড়াই বছর। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। সেখানে মূলত একজন নার্স হিসেবে কাজ করেছেন তিনি।

তখন থেকে মানুষের সেবা করাকে আনন্দের সাথে গ্রহণ করেছেন। যেকোনো মানুষের সেবা করতে পারলে আত্মতৃপ্তি অনুভব করেন শের আলী। কারো বিপদের কথা শুনলে দৌড়ে যান তিনি।

সে দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে শের আলী বলেন, ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। এরপর একটা সড়ক দুর্ঘটনার খবর শুনে ছুটে যাই সেখানে। যাওয়ার পর দেখি এক হৃদয়বিদারক দৃশ্য।

এরপর শাবল খুন্তি যার কাছে যা ছিল তা দিয়ে গাড়িটির বিভিন্ন অংশ কেটে যাকে যেভাবে পেরেছি বের করেছি। দুটি লোককে ধরতে পারছিলাম না, টেনেও আনতে পারছিলাম না। আর একটা লোক আর্তনাদ করতেছিল।

তবুও বাসের বডি কেটে কয়েকজনকে বের করে আনতে পেরেছিলাম। এরপর সেনাবাহিনীর রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি ওপরে উঠিয়ে লোকজনকে বের করে আনি। গাড়িটি একটু ওপরে ওঠানোর পর ভিতরে প্রবেশ করে দেখি একজন অজ্ঞাতনামা মহিলার নিথর দেহ পড়ে আছে।

তার পাশেই একটি রেকের নিচে চাপা পড়েছিল উম্মে হাবিবা নামের ৬ বছরের একটি কন্যাশিশু।

শের আলী বলেন, তখন তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে কোনোমতে বাইরে বেরিয়ে আসি। রাস্তায় সূর্যের আলোতে আসার পর মেয়েটির জ্ঞান ফিরে আসে। তখন মেয়েটি বলল আব্বু পানি খাব। তার বয়সী আমার নিজের একটা মেয়ে আছে, তার কথা মনে পড়ে গেল। তখন আমার আবেগ এসে গেল, আমি নিজের অজান্তে কেঁদে কেঁদে মেয়েটিকে নিয়ে দৌড়ালাম যেদিকে অ্যাম্বুলেন্স বা হাসপাতাল আছে সেদিকে। তখন যে আমি কেঁদেছিলাম তাও আমার মনে নেই।

তিনি বলেন, পরে সংবাদমাধ্যমে আমার সেই কান্নার ছবি দেখে একটু লজ্জাও পেয়েছি। এরপর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসার পর সে মোটামুটি সুস্থ হয়।

রাতে আমি হাসপাতালে তাকে দেখতে যাই। সে সময় ডাক্তার আমাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। পরে আমি পরিচয় দিই যে আমি তার অপরিচিত বাবা।

এরপর ডাক্তার ফারজানা আমাকে হাসপাতালের ওয়ার্ডে নিয়ে যায়। হাসপাতালে মেয়েটির জন্য নগদ ২ হাজার টাকা এবং কিছু কাপড়-চোপড় কিনে দেই। সে এখন আমার সাথে সব সময় মোবাইলে কথা বলে।

আমাকে তাদের বাড়িতে বেড়াতে যেতে বলে। আমাকে এখন আঙ্কেল ডাকে। শের আলী জানান, তবে এখন আমি আনন্দিত যে মেয়েটি হাসছে, সুস্থ আছে এবং তার মা-বাবার কোলে ফিরে গেছে।

আমি মেয়েটির পরিবারের কাছে কৃতজ্ঞ। তার কারণে আজকে আমি সারা দেশে আলোচিত হয়েছি। সে দিন মেয়েটি তার বাবা মাদ্রাসা শিক্ষক আবুল হোসেনের সাথে চট্টগ্রাম শহর থেকে টেকনাফ গ্রামের বাড়িতে যাচ্ছিল বলে জানান শের আলী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাজশাহীর তানোরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১

পরবর্তী সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল চালক বাসচাপায় নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM