বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গোপালগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ পরিবার সুবিধাবঞ্চিত
জাতীয়

গোপালগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ পরিবার সুবিধাবঞ্চিত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ আগস্ট ২০১৬, ৪:০৮ পিএম·সর্বশেষ: ৮ আগস্ট ২০১৬, ৪:০৮ পিএম
গোপালগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ পরিবার সুবিধাবঞ্চিত

বিডি নিউজ ৬৪: 'বয়স ৮০ বছর, গায়ে বল নাই। পেটের জন্নি কামলা খাটি। পরের জমিতি কিষাণ দেই তাই দিয়ে সংসার চালাই। যেদিন কাজে যাই সেদিন খাই আর যে দিন যাই না সেদিন উপবাস থাকি। এখানে আমার চাইতে যারা ভালো আছে, যাদের জমিজমা আছে তারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পরিষদের ভিজিএফ ভিজিডি পায় কিন্তু আমারে দেয় না। কি কারণে দেয় না তাও বলে না।'

কথাগুলো বলেন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা নেপাল চন্দ্র কর্মকার। তিনি অভিযোগ করেন, 'চেয়ারম্যান মেম্বাররা ভোটের সময় চা বিস্কুট আর বিড়ি খাওয়ায়। ভোট হয়ে গেলে আর খবর নেয় না। দেখা হলিও কথা কয় না। আমারা আদিবাসী বলে মনে হয় সরকারের কোনো সুযুগ সুবিধা পাই না। কি দোষ আমাগে।'

শুধু নেপাল কর্মকারই নয়, এমন অভিযোগ ওই আদিবাসী পল্লীর বাসিন্দা, কৃষি শ্রমিক লক্ষ্মী কর্মকার (৬৮), দুলাল কর্মকার (৭০), সুবল কর্মকার (৬৬), প্রেমানন্দ সাধু (৬৯), কালিদাস কর্মকার (৬০), ঝড়ু সাধু (৬২), দেবরানী কর্মকার (৬৫), মিলা রানী কর্মকার (৭০), বাতাসী কর্মকার (৭৮), ছায়া রানী কর্মকার (৭২), কাঠুরে চিত্ত কর্মকারসহ (৭৫) বেশ কয়েকজনের।

তাঁদের সঙ্গে কথা হলে তাঁরা সাংবাদিকদের বলেন, আমরা তিন চার পুরুষ পূর্ব থেকে এখানে বসবাস করছি। এখানে আমাদের জম্ম। বৃটিশ আমলে আমাদের পূর্ব পুরুষ ২১ পরিবারকে এখানে এনেছিল নীল চাষ করতে।

আমাদের আদি নিবাস ছিল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের নাগপুর এলাকায়। ভাষা ছিল নাগরী। তখন সবাই বুনো হিসেবে আমাদের চিনতো বা ডাকতো।

ধীরে ধীরে পূর্ব পুরুষরা বাংলা ভাষা শিখেছে। আমাদেরকে বাংলা ভাষা শিখিয়েছে। সেই থেকে আমরা বংশানুক্রমে এখানেই বসবাস করে আসছি।

তাঁরা বলেন, বাবা বা ঠুকুরদাদা অভাব অনটনের মধ্যে আমাদের লালন পালন করেছে। তাঁরাও পরের জমিতে কিষাণ দিয়ে বা ধনী লোকের বাড়িতে চাকরের কাজ করে সংসার চালিয়েছে। আমরাও সেরমক আছি।

দুই একজনের ছেলে-মেয়ে একটু আধটু লেখাপড়া শিখেছে। তারা কেউ কেউ রাস্তার পাশে সেলুন, চায়ের দোকান কাঠমিস্ত্রীর কাজ করে থাকে। আমরা যারা এখন বৃদ্ধ হয়েছি তাদের তো সরকারিভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা পাওয়ার কথা ঠিল।

সরকার বিধবাদের বিধবা ভাতা আর বয়স্কদের বয়স্ক ভাতা দিচ্ছে কিন্তু আমাদের সম্প্রদায়ের কেউ এই ভাতা পাচ্ছে না। এমনকি চেয়ারম্যান মেম্বাররা আমাদের ভিজিএফ বা ভিজিডির কোনো গম চালও দেন না।

আদিবাসী লোকজন আরো বলেন, ভোটের সময় আমাদের খোজ-খবর নেয় না। দেখা হলেও বেশি একটা কথা বলে না। কি দোষ আমাদের।

আমরা সরকারি এসব অনুদান থেকে কেনো বঞ্চিত হচ্ছি। সেই সাথে বঞ্চিত হচ্ছি স্বাস্থ্যসেবা ও আমাদের মাতৃ ভাষা থেকেও। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের নতুন প্রজম্ম যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভদ্র বা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।

আর আমরা যারা বৃদ্ধ আছি তাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পাই সে ব্যবস্থা যেন সরকার চালু করে।

আদিবাসী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সঞ্চয় কর্মকার বলেন, "গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের বসবাস। একই পল্লীতে ছোট বড় মিলে প্রায় ৬০০ লোক রয়েছে। তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারি অন্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

শ্রম বিক্রি করে জীবন চলে তাদের। আর্থিক অনটনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারছে না এখানকার শিশুরা। সেই সঙ্গে নিজেদের মাতৃভাষাও হারাতে বসেছে।

মাতৃভাষা নাগরী ফিরে পেতে বিদ্যালয় স্থাপনসহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের কাছে আদিবাসীদের সুযোগ-সুবিধার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, "ইতিমধ্যে আদিবাসী পল্লীতে ১০টি পাকা ল্যাট্রিন নির্মাণ করা হয়েছে। তাদের আবাসন সমস্যা রয়েছে। আবাসনসহ বেশ কয়েকটি প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে তাদের সমস্যার সমাধান হবে।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নীলফামারীর কিশোরীগঞ্জ উচ্চ বিদ্যালয় জাতীয়করণ দাবি

পরবর্তী সংবাদ

নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM