বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গাছ কাটার কোনো বিকল্প নেই : বনমন্ত্রী
জাতীয়

গাছ কাটার কোনো বিকল্প নেই : বনমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:১৬ পিএম·সর্বশেষ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:১৬ পিএম
গাছ কাটার কোনো বিকল্প নেই : বনমন্ত্রী

বিডি নিউজ ৬৪: পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গাছ কাটতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের দেশ এতটুকু একটা দেশ, মাত্র ৫৬ হাজার বর্গমাইল। এখানে যদি আমরা ২৫ শতাংশ গাছ লাগানোর জন্য রেখে দেই, তা কি সম্ভব?

তিনি আরও বলেন, নগর বাড়ছে, নতুন নতুন শহর গড়ে উঠছে, মানুষ বাড়ছে, এ জন্য বসতি স্থাপন বাড়ছে। প্রতিনিয়ত গাছ লাগছে, ইট ভাটায় হাজার হাজার গাছ পোড়ানো হচ্ছে। গাছ না কেটে কোনো উপায় নেই, এটাই হচ্ছে বাস্তব সত্য।

আজ বৃহস্পতিবার দুপুরে বন ভবনের হৈমন্তী মিলনায়তনে বন অধিদপ্তরের আয়োজনে জাতীয় বৃক্ষমেলা ২০১৬ এর সামাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গাছ কাটার বিকল্প নেই জানিয়ে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, আমরা বলছি বাড়ির ছাদে গাছ লাগান, স্কুল-কলেজ প্রাঙ্গণ, বাড়ির আঙিনায় গাছ লাগান। এ ছাড়া আমাদের কোনো পথ নেই। এ সময় তিনি আরও বলেন, যখনই আমরা বনায়নের কথা বলি, পশ্চিমা দেশের কথা বলি।

যেখানে সবুজ আর সবুজ। ওই সমস্ত দেশে মানুষ কম, জায়গা বেশি। কিন্তু এটা তো বাংলাদেশে করা সম্ভব নয়।

এই বাস্তব সত্যটা মেনে নিতে হবে। তবে বন বিভাগের সফলতাকে ছোট করে দেখার সুযোগ নেই। বন বিভাগ অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে নেমেছে।

অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে অত্যন্ত গতিশীল এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। একটি সবুজ, সুন্দর ও শ্যামল বাংলাদেশ আমরা গড়বোই গড়বো। আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যাবো যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন।

পরিসংখ্যান তুলে ধরে জ্যাকব বলেন, ৯ শতাংশ বনভূমি থেকে আমরা ১৪ শতাংশ বনভূমিতে উন্নীত করেছি। ২০২১ সালের মধ্যে আমরা এই বনভূমি ২০ শতাংশে উন্নীত করবো।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী বলেন, এবারের মেলা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। মানুষের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ করা গেছে। রাস্তাঘাট, স্কুল-কলেজ সহ সবখানে গাছ লাগাতে আমরা সবার সাহায্য চাই। এই বন বিভাগের প্রতিটা কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছে সবুজ-শ্যামল একটি বাংলাদেশ গড়তে।

প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, উপ প্রধান বন সংরক্ষক শফিউল আলম প্রধান প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে বৃক্ষ মেলায় আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী এবং মেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারিবিদদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এসএম ফরিদ উদ্দিন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত

পরবর্তী সংবাদ

'৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু হয়েছে'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM