বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গলাচিপায় বিএনপি প্রার্থীর ভোটবর্জন
জাতীয়

গলাচিপায় বিএনপি প্রার্থীর ভোটবর্জন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ আগস্ট ২০১৬, ১:৪২ পিএম·সর্বশেষ: ৭ আগস্ট ২০১৬, ১:৪২ পিএম
গলাচিপায় বিএনপি প্রার্থীর ভোটবর্জন

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া, প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করাসহ ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী আবু তালেব মিয়া। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষাণা দেন তিনি।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে ১৪৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ৭০২৭ জন পুরুষ ও ৭৩৩৪ জন নারী ভোটার রয়েছেন।

এদিকে নির্বাচনকে সুষ্ঠু করতে র‌্যাব পুলিশের পাশাপাশি এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের দায়িত্ব পালন করছেন। তবে গত দুই দিনে পুলিশ ও আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করায় অধিকাংশ কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী আবু তালেব মিয়ার ধানের শীষ প্রতীকের কোনো এজেন্ট নেই।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা মো. আব্দুল মান্নানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সকালে ভোটগ্রহণের আগে বিএনপির পাঁচজন এজেন্ট তাদের আইডি কার্ড নিয়েছেন। তবে তারা এখন কোথায় তা আমি জানি না। ওই নির্বাচনী এলাকার অধিকাংশ ভোটকেন্দ্ররই একই অবস্থা। তবে নির্বাচনসংশ্লিষ্টরা বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। অভিযোগ পেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গলাচিপা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির বলেন, নির্বাচনে জালিয়াতির কোনো অভিযোগ আমার কাছে আসেনি। এ ধরনের অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি প্রার্থীর ভোটবর্জন বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফরিদপুরে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

পরবর্তী সংবাদ

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM