বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /খুলনায় গাজী মেডিক্যাল কলেজে ২২ ব্যাগ নষ্ট রক্ত জব্দ, ৫ জন গ্রেপ্তার
জাতীয়

খুলনায় গাজী মেডিক্যাল কলেজে ২২ ব্যাগ নষ্ট রক্ত জব্দ, ৫ জন গ্রেপ্তার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ৯:১৬ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ৯:১৬ পিএম
খুলনায় গাজী মেডিক্যাল কলেজে ২২ ব্যাগ নষ্ট রক্ত জব্দ, ৫ জন গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: খুলনা নগরীর বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নষ্ট হয়ে যাওয়া ২২ ব্যাগ রক্ত জব্দ এবং ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১-এর ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ ও র‌্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার এনায়েত মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১-এর ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ জানান, ‘এখানে (গাজী মেডিকেল কলেজ হাসপাতালে) কোনো অনুমোদিত ব্লাড ব্যাংক নেই। তারপরও এখান থেকে সংরক্ষণ করা ও নষ্ট হয়ে যাওয়া ২২ ব্যাগ রক্ত জব্দ করা হয়েছে। এ ছাড়া প্যাথলজিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট জব্দ করা হয়েছে। এসব দিয়ে পরীক্ষা-নিরীক্ষার সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়।

ফিরোজ আহমেদ আরো বলেন, এখানে প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের স্বাক্ষর ছাড়াই কর্মচারীদের স্বাক্ষরে রিপোর্ট দেয়ার প্রমাণ পাওয়া গেছে। এখানে একটি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রয়েছে যেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের অনুমোদন নিয়ে রোগী রাখার নিয়ম রয়েছে। কিন্তু দেখা গেছে, অনুমোদন ছাড়াই বেশ কিছু রোগী সেখানে আছে।

এসব ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- হাসপাতালের মালিক গাজী মিজানুর রহমান, পরিচালক ডা. সুভাষ কুমার শাহা, উপ-পরিচালক (প্রসাশন) ডা. এ বি এম মাহবুবুল হক, ল্যাব ইনচার্জ জেমস পি সরকার এবং ল্যাবের টেকনোলজিস্ট বাহারুল ইসলাম। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

র‌্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, র‌্যাব-১-এর তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযানে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত এ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অনেক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ভুরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

পরবর্তী সংবাদ

কিশোরগঞ্জে ওসি ও এসআইয়ের অপসারণ দাবিতে মানববন্ধন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM