বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /খুলনার নদ-নদীতে ইলিশের বিচরণক্ষেত্র বেড়েছে
জাতীয়

খুলনার নদ-নদীতে ইলিশের বিচরণক্ষেত্র বেড়েছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ১১:৫৫ এএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ১১:৫৫ এএম
খুলনার নদ-নদীতে ইলিশের বিচরণক্ষেত্র বেড়েছে

বিডি নিউজ ৬৪: দু’বছর আগে এ অঞ্চলের নদ-নদীতে ইলিশের উল্লেখযোগ্য বিচরণ ছিল না। এবার বর্ষা মৌসুমের শুরুতে খুলনা অঞ্চলের ১৪ নদ-নদীতে ইলিশের বিচরণ ক্ষেত্র ও আমদানি বেড়েছে। গেল মাসে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়েছে বলেশ্বর ও বগি নদীতে। এ সাফল্যের পেছনে চার কারণ খুঁজে পেয়েছে স্থানীয় মৎস্য কর্মকর্তারা।

বৃষ্টির পরিমাণ একটু বেশি হওয়ায় তাপমাত্রা সহনশীল থাকায় আষাঢ় ও শ্রাবণ মাসে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। বঙ্গোপসাগরের কচিখালি, বলেশ্বর ও সাগর মোহনায় ইলিশের উৎপাদন বেশি। ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মহাজন ও জেলে উভয়ই খুশি। ঈদের আগে এ অঞ্চলের নদীগুলোতে উল্লেখযোগ্য ইলিশ ধরা পড়ে। কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে এবার ইলিশের দাম বেড়েছে।

খুলনা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক মনিস মণ্ডল জানান, ‘কাজিবাছা, পানখালি, শোলমারি, গ্যাংরাইল, রূপসা, শিবসা ও পশুর নদীতে এবার ইলিশ পাওয়া যাচ্ছে। ২০১৪ সালে স্থানীয় অবতরণ কেন্দ্রে ৪ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি হলেও গেল বছর আমদানির পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৪০ মেট্রিক টন।

এবার আমদানির পরিমাণ বাড়বে বলে তিনি আশাবাদী। ২০০৭-০৮ অর্থবছরে খুলনা অবতরণ কেন্দ্রে এক হাজার ১৮৩ মেট্রিক টন ইলিশ আমদানি হয়। এবারের জেলেদের জালে ধরা পড়া ইলিশের ওজন ৬শ গ্রাম থেকে ১ কেজির ওপরে।

স্থানীয় মৎস্য কর্মকর্তাদের সূত্র জানায়, ভারত ও থাইল্যান্ডের জলডাকাতদের প্রবেশের ওপর কড়া নজরদারি, কারেন্ট ও বেহেন্দী জালের ব্যবহার নিষিদ্ধ, মা ইলিশ সংরক্ষণ এবং জাটকা নিধন বন্ধ হওয়ায় এবারে ইলিশের প্রজনন বেড়েছে। ২০১৩ সালের পর এ অঞ্চলের নদীতে ইলিশের বিচরণ কমে যায়।

২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জাটকা নিধন বন্ধ থাকায় বঙ্গোপসাগরের নারকেল বাড়িয়া, আলতামাসিয়া, হংসরাজ, কচিখালি, কটকা এলাকায় জেলেরা মাছ ধরেনি। এছাড়া রফিক বাহিনী ও মাস্টার বাহিনীর ইলিশ লুট ও জেলেদের জিম্মি করার মতো ঘটনাও ঘটেনি।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র মণ্ডল জানান, বলেশ্বর ও পানগুছি নদীতে এবারে ইলিশের আমদানি বেশি। ঈদের আগে স্থানীয় বাজারগুলোতে ইলিশের আমদানি বাড়ে। ২০১৪ ও ১৫ সালের আষাঢ় মাসে ইলিশ পাওয়া না গেলেও এবারের আষাঢ়ের শুরুতেই ইলিশ আমদানি বেড়েছে বলে তিনি জানিয়েছেন।

শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আনসারী জানান, ‘বগি, দক্ষিণ সাউথখালি, উত্তর সাউথখালি, ভোলা, বলেশ্বর ও রাজৈর নদী থকে জুন মাসে জেলেরা ৩৯ মেট্রিক টন মাছ ধরতে সক্ষম হয়। এখানকার সব কারেন্ট ও বেহেন্দী জাল ধরা নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় বাজারে ৬শ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার টাকা দরে এবং ১ কেজির ওপরের মাছ ১২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুলনা মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার আমির হোসেন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার আমদানির পরিমাণ বেড়েছে। মহিপুর, চরদুয়ানি ও পালেরহাট থেকে নৌপথে প্রতিদিন ১০ মেট্রিকটন ইলিশ এখানে আমদানি হচ্ছে। জুন মাসের আমদানির পরিমাণ ছিল ৩০ মেট্রিক টন।

গেল মৌসুমে এ অবতরণ কেন্দ্রে ৫২৭ মেট্রিক টন আমদানি হয়। সাগর ও মোকাম থেকে নৌপথে বনবিভাগ ইলিশ আনায় বাধা সৃষ্টি করায় সড়ক পথে আনতে যেয়ে পরিবহন খরচ বাড়ছে। খুলনা মহানগরীর ৪নং ঘাটের মাছ ব্যবসায়ী তৌহিদ শেখ জানান, মোকাম ও এ অঞ্চলের নদ-নদী থেকে ইলিশ আসার পরিমাণ বেড়েছে।

ফলে এবারে দাম বাড়ার সম্ভাবনা নেই।

মৎস্য বিশেষজ্ঞদের সূত্র জানান, গভীর সমুদ্রে ইলিশ সহজেই ডিম ছাড়তে পারে। এবার মিঠা পানির সঙ্কট দেখা দেয়নি। পাশাপাশি ইলিশের প্রধান খাদ্য প্যাংটনের অভাব দেখা দেয়নি। ফলে ইলিশ উৎপাদনে সাফল্য দেখা দেয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে মঙ্গলবার (১৯ জুলাই) জেলা মৎস্য দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, খুলনা অবতরণ কেন্দ্রে এ মৌসুমে ৪ হাজার পঞ্চাশ মেট্রিক টন ইলিশ আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় এ অঞ্চলে ২৮টি মোবাইল কোর্ট পরিচালনা, ৪৫৫টি মাছের আড়ত পরিদর্শন করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঢিলের আঘাতে শাটল ট্রেনের চালকসহ আহত ২

পরবর্তী সংবাদ

'গুলশানে নিহত জঙ্গিদের রক্ত সংগ্রহ করা হবে'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM