বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ক্লার্কের আমন্ত্রণে সিডনি যাচ্ছেন নেপালি লেগ-স্পিনার লামিচান
খেলাধুলা

ক্লার্কের আমন্ত্রণে সিডনি যাচ্ছেন নেপালি লেগ-স্পিনার লামিচান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ১:৩০ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ১:৩০ পিএম
ক্লার্কের আমন্ত্রণে সিডনি যাচ্ছেন নেপালি লেগ-স্পিনার লামিচান

বিডি নিউজ ৬৪: সন্দিপ লামিচানের কথা মনে আছে? ১৬ বছর বয়সী নেপালি লেগ-স্পিনার। এই বছরের গোড়ায় বাংলাদেশে খেলে গেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল হিসেবে ভালোই নাম পেয়েছিলেন। সেই লামিচান এই গ্রীষ্মটা কাটাবেন সিডনিতে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের মেহমান হয়ে।

তার সাথেই পশ্চিম শহরতলীর হয়ে খেলবেন। ট্রেনিং নেবেন ক্লার্কের ক্রিকেট একাডেমিতে। একটি ঘড়ি কোম্পানির সাথে লামিচানকে স্পন্সর করছেন ক্লার্ক।

গত মে মাসের কথা। আগের বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্লার্ক হংকং গেলেন। সেখানে কাউলুন ক্যান্টন্সের হয়ে হংকং টুয়েন্টি টুয়েন্টি ব্লিটজে খেলে ক্রিকেটে ফিরেছেন। ওই দলেই ক্লার্কের সতীর্থ ছিলেন টিনএজার লামিচান। তখনই তার প্রতিভায় মুগ্ধ হন ক্লার্ক।

"সন্দিপ দারুণ এক তরুণ। খেলাটা উপভোগ করে। খেলা নিয়েই মেতে থাকে। তার মতো একজন নেপালি প্রতিভা এত দূর পাড়ি দিয়ে আমার একাডেমিতে খেলার উন্নতি করবে। এটা আমার জন্যও দারুণ ব্যাপার-" সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ক্লার্ক।

স্থানীয় একটি নেপালি পরিবারের সাথে থাকবেন লামিচান। গত যুব বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী এই বোলার আসরে ১৪ উইকেট শিকার গড়েছিলেন। হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। ২৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ক্লার্কের আমন্ত্রণে টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন লামিচান। ক্লার্ককে ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে সিডনিতে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যুবরাজের ফোন ধরেন না ধোনি!

পরবর্তী সংবাদ

বাংলাদেশ সফর নিয়ে সংশয় নেই জর্ডানের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM