বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে যুবক অপহরণ, পরে উদ্ধার
জাতীয়

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে যুবক অপহরণ, পরে উদ্ধার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৬, ৪:৩৩ পিএম·সর্বশেষ: ১৯ নভেম্বর ২০১৬, ৪:৩৩ পিএম
কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে যুবক অপহরণ, পরে উদ্ধার

বিডি নিউজ ৬৪: ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মো. সুমন নামে (১৮) এক যুবককে অপহরণের পর আটক করে মুক্তিপণ দাবি করা হয়। এর ১৫ ঘণ্টা পর ঢাকা জেলা (দক্ষিণ) ডিবি (গোয়েন্দা) পুলিশের কয়েকটি দল কৌশলে মুক্তিপণের টাকা দেওয়ার সময় তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করে। এ সময় অপহৃত সুমনকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো. সজল (৩০), স্বপন (১৮) এবং সলেমান (২৫)। আজ শনিবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউন এলাকার আল বারাকা হাসপাতালের পেছনে অভিযান চালিয়ে সুমন নামে এক যুবককে আটক করে।

অপহৃত সুমনের বাবা মো. নিজাম মিয়া জানান, তাঁর ছেলে সুমন পোশাক কারখানার একজন কাটিং মাস্টার। তাঁর মা অসুস্থ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে সুমন তার দাদিকে হাসপাতালে দেখার জন্য যাচ্ছিল।

বাড়ি থেকে বের হয়ে পায়ে হেঁটে বেড়িবাঁধ হয়ে নৌকার ঘাটে পৌঁছালে তিন-চারজন যুবক সুমনকে ডেকে রিকশায় তুলে মডেল টাউন এলাকায় একটি বাড়িতে আটকে রাখে। এরপর অপহরণকারীরা তাঁর ছেলের মোবাইল ফোন দিয়ে তাঁকে ফোন করে ডিবি পুলিশের দারোগা সজল পরিচয় দিয়ে এক লাখ টাকা মুক্তপণ দাবি করে।

তিনি সাথে সাথে ডিবি অফিসে এসে জানতে পারেন সজল দারোগা ডিউটিতে আছেন। তিনি ডিবি অফিস থেকে সজল দারোগার নম্বর নিয়ে ফোন করলে তাঁর মোবাইল বন্ধ পান। রাতে একাধিকবার ছেলের মোবাইল থেকে তারা ফোন করে টাকা নিয়ে আসতে বলে।

আজ শনিবার সকালে তিনি ফের ডিবি অফিসে গিয়ে ডিবি পুলিশের সহযোগিতায় বেলা ১২টার দিকে তাঁর ছেলেকে উদ্ধার করেন।

অপহৃত সুমন জানায়, তার দাদি অসুস্থ হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার রাতে দাদিকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তিন-চার যুবক ডেকে এনে মডেল টাউন এলাকার একটি বাড়ির ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখে। এরপর তারা তার মোবাইল ফোন দিয়ে তার বাবাকে ফোন করে এক লাখ টাকা মুক্তপণ দাবি করে।

সে বলে, "রাতে তারা আমাকে মারধর করে বলে, 'আমরা যা বলি তুই তা বল'। তারা আমার পূর্ব পরিচিত, তারা আমার কাছে টাকা পায় বলে ধরে আমাকে নিয়ে আইছে- এ রকম কয়েকটি ভিডিও এবং আমার মুখের ভাষা রেকর্ডিং করে রাখে।"

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওহিদুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বুড়িগঙ্গা নদীর নাদু বেপারীর ঘাট এলাকার খেয়া নৌকার মাঝি নিজাম মিয়া আমার কাছে জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তার ছেলে সুমনকে আটক করে মুক্তিপণ দাবি করছে।

অপহরণকারীরা মুক্তিপণের টাকা মডেল থানাধীন আল বারাকা হাসপাতালের সামনে নিয়ে যেতে বলছে। তখন আমি কৌশল অবলম্বন করে কয়েকটি টিম সেখানে পাঠাই। পাশাপাশি ভিকটিমের বাবাকেও টাকা দিয়ে পাঠাই।

সেখানে আটককৃত স্বপন ও সলেমান টাকা নিতে আসলে সাথে সাথে তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মডেল টাউন সামসু মিয়ার বাড়ির দ্বিতীয় তলা থেকে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীর মূল হোতা সজল ওরফে ডিবি দারোগা সজলকে আটক করে জেলা ডিবি (দক্ষিণ) এর কেরানীগঞ্জের কদমতরীতে অবস্থিত কার্যালয়ে নিয়ে ‌আসা হয়েছে।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের এসআই) বিপুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই সজল মাহমুদ ও এএসআই কে এম রিয়াজুল ইসলাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ওহিদুজ্জামান মোল্লা আরো বলেন, "আটককৃতদের মধ্যে সজল নামের ওই যুবক নিজেকে জেলা ডিবির এএসআই সজল মাহমুদের পরিচয় দিয়েছিল। ইতিপূর্বেও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে : নৌমন্ত্রী

পরবর্তী সংবাদ

দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেত্রকোনায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM