বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'কারো সন্তান যেন আর জঙ্গিবাদে না জড়ায়, এ বিষয়ে সতর্ক থাকুন'
জাতীয়

'কারো সন্তান যেন আর জঙ্গিবাদে না জড়ায়, এ বিষয়ে সতর্ক থাকুন'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৪ পিএম·সর্বশেষ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৪ পিএম
'কারো সন্তান যেন আর জঙ্গিবাদে না জড়ায়, এ বিষয়ে সতর্ক থাকুন'

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পুনরায় জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছেন, আপনাদের সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, কি করে- এ বিষয়ে নজর রাখবেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি অভিভাবকের কাছে আমার সেই আহবান- নিজের ছেলে-মেয়ে কি করে, কোথায় যায় কাদের সঙ্গে মেশে, কি পড়াশোনা করছে- সে বিষয়ে খবর রাখবেন। তাদের সমস্যা যদি কিছু থাকে সেটা শোনা এবং তাদের সাথে আরো ঘনিষ্ট হওয়া। পারস্পরিক একটি আস্থার সম্পর্ক তৈরি করা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজিবি সদর দফতর পিলখানার ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি আয়োজিত এক অনুষ্ঠানে ‘সীমান্ত বাংক’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য আমাদের ’৭৫-এর পর থেকেই এদেশে নানাভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দেখা দিয়েছে। আজকে এই জঙ্গিবাদ দমনে সমগ্র জাতি ঐক্যবদ্ধ। এখানেও আপনারা যারা উপস্থিত সকলেরই একটা দায়িত্ব রয়েছে- আমাদের ছেলে মেয়েরা কেউ যেন এই জঙ্গিবাদের সাথে যুক্ত না হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পর্কিত বিভাগের সচিব ইউনুসুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান এবং বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ স্বাগত বক্তৃতা করেন।

মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিনবাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরআগে প্রধানমন্ত্রী প্রথম গ্রাহক হিসেবে নব প্রতিষ্ঠিত ব্যাংকটিতে একটি একাউন্ট খোলেন।

অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোখলেসুর রহমান ব্যাংকটির ওপর একটি অডিও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সমগ্র দেশবাসী আজ ঐক্যবদ্ধ। কাজেই এই সম্পর্কে কারও কাছে কোন তথ্য থাকলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দেবেন, যাতে করে আমরা বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত রাখতে পারি। দেশের উন্নয়ন অগ্রগতি করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই বিপথে চলে না যায়।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ধর্ম কখনও হত্যাকান্ডকে সমর্থন করে না। হত্যার পথ ইসলামের পথ না, শান্তির পথই ইসলামের পথ। কিন্তু দুর্ভাগ্য আজকে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা সবথেকে ক্ষতি করছে ইসলাম ধর্মের। ধর্মের ওপরই তারা একটি দুর্নাম দিয়ে দিচ্ছে। মানুষের কাছে আমাদের পবিত্র ধর্মকে হেয় প্রতিপন্ন করছে, প্রশ্নবিদ্ধ করছে।

শেখ হাসিনা বলেন, ‘কাজেই এই পথ পরিহার করে সবাই যেন সুস্থ পথে ফিরে আসে । এজন্য যার যার কর্মস্থলে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করবেন- সেটাই আমি আশা করি।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মঠবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষ : নারীসহ আহত ১৩

পরবর্তী সংবাদ

বেগম জিয়া নতুন প্রজন্মকে ধ্বংস করতে চায় : নৌমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM