বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস
আন্তর্জাতিক

কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ জুলাই ২০১৬, ১০:০৫ এএম·সর্বশেষ: ২৪ জুলাই ২০১৬, ১০:০৫ এএম
কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস

বিডি নিউজ ৬৪: কাবুলে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের এক গোষ্ঠীর ওপর চালানো জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার হাজরা সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশে চালানো ওই হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং আরো ২২০ জন নিহত হয়েছেন। পূর্ব আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি থাকলেও এর আগে রাজধানী কাবুলে তারা কোনো হামলা চালানোর দায় স্বীকার করেনি।

শনিবার আইএস-এর সঙ্গে জড়িত বার্তা সংস্থা আমাক জানায়, দুই আইএস যোদ্ধা কাবুলে শিয়াদের এক বিক্ষোভ সমাবেশে তাদের বেল্টে বাঁধা বিস্ফোরক ফাটায়।

আফগান গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ডিরেকটরেট ফর সিক্যুরিটি (এনডিএস) বলেছে, এই হামলার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আবু আলি নামের আইএসের এক অধিনায়ক। হাজরাদের বিক্ষোভে হামলা চালানোর জন্য তিনি নানগারহার প্রদেশ থেকে তিনজন জিহাদিকে কাবুলে পাঠিয়েছিলেন। ওই তিনজন মিলেই কাবুলে শনিবার ওই হামলা চালায়।

এ সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একজন হামলাকারী সফলভাবে তার বেল্ট থেকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। দ্বিতীয় হামলাকারী বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে তৃতীয়জন।

এদিকে কাবুলে ভয়াবহ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক বিবৃতিতে তিনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। এই ঘটনায় তিনি রোববার সারা দেশে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু, আহত ২

পরবর্তী সংবাদ

ভারতে ‘সম্মান রক্ষার্থে’ প্রেমিক-প্রেমিকাকে হত্যা!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM