বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /কাজপাগল স্ত্রীকে কীভাবে ছুটির দিনেও কাজ থেকে বিরত রাখব?
জীবনযাপন

কাজপাগল স্ত্রীকে কীভাবে ছুটির দিনেও কাজ থেকে বিরত রাখব?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ আগস্ট ২০১৬, ১:৩৫ পিএম·সর্বশেষ: ১৬ আগস্ট ২০১৬, ১:৩৫ পিএম
কাজপাগল স্ত্রীকে কীভাবে ছুটির দিনেও কাজ থেকে বিরত রাখব?

বিডি নিউজ ৬৪: আমার স্ত্রী কাজপাগল। চলতি বছরের প্রথম দিকে অতিরিক্ত কাজ করে তার স্বাস্থ্যও খারাপ হয়ে পড়েছিল। সামনে আমাদের গ্রীষ্মের ছুটি আসছে।

এ সময়টা আমাদের জন্য সবসময়ই ঝগড়ার একটি ইস্যু হয়। ছুটির সময় কাজ না করার কথা বললেও আমার স্ত্রী সে কথা রাখতে পারেন না। ছুটির সময়ও তিনি প্রতিদিনই কাজ করেন।

এমনকি ছুটির সময়টাতেও আমার স্ত্রী আমাদের সন্তানদেরকে চাইল্ড কেয়ারে রেখে আসেন। এতে আমাদের আর পারিবারিক সময় কাটানো সম্ভব হয়ে ওঠে না। দিনের বাকী সময়টুকুতে আমাকেই বাচ্চাদের যত্ন নিতে হয়।

আমি তার স্বাস্থ্য এবং আমাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্ত্রীকে স্বাভাবিক জীবন-যাপনে ফিরিয়ে আনার জন্য আমি কী করতে পারি?

ভালো যে আপনি আগের বছরে তার অসুস্থ হয়ে পড়া থেকে জানেন কী প্রত্যাশা করতে হবে। সুতরাং ফের খারাপ কিছু হওয়ার আগেই আপনাকে এখনই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন ছুটির দিনগুলো পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন।

তার সঙ্গে তার নিজের পরিকল্পনাগুলো নিয়ে কথা বলুন

আপনি বলেছেন, অতিরিক্ত কাজ করে করে আপনার স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। এ বিষয়টি এবং আগের ছুটির সময়ের নেতিবাচক অভিজ্ঞতা থেকে হয়তো তিনি ইতিমধ্যেই আগামী ছুটিতে কাজ বন্ধ রেখে আপনার এবং সন্তানদের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

আপনি তাকে জিজ্ঞেস করুন, এবারের ছুটিতে তিনি কী করতে চান। এরপর আপনি তাকে বলুন যে পরিবারের সঙ্গে এবারের ছুটিতে আপনারা একত্রে আনন্দদায়ক কিছু করতে চান।

চাপমুক্ত ছুটি কাটাতে তার পরিকল্পনা যেমন হতে পারে

তিনি হয়তো ইতিমধ্যেই ছুটি কাটানোর বিষয়ে পরিকল্পনা করছেন। এজন্য হয়তো তিনি:

তার কাজগুলো সব শেষ করে আসার চেষ্টা করছেন বা সুসংগঠিত করে রেখে আসার চেষ্টা করছেন। যাতে তিনি সহজেই কাজ ছেড়ে ছুটি উপভোগ করতে পারেন।

অন্য কাউকে তার অনুপস্থিতিতে কাজের দায়িত্ব দিয়ে আসছেন।

ফোন বা ইমেইলে ম্যাসেজ সেট করে রাখা যে তিনি এখন ছুটিতে আছেন। আর এই সময়টুকুতে তার অনুপস্থিতিতে কার সঙ্গে কথা বলতে হবে তার দিক-নির্দেশনাও দিয়ে আসতে হবে।

আর তিনি যদি অন্যের মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে তাদের সঙ্গে এই সমঝোতা করে আসতে পারেন যে ছুটির সময়ে তাকে বিরক্ত করা ঠিক হবে না।

বাচ্চাদের জন্য পরিকল্পনা

এমনও হতে পারে ছুটির সময়ে আপনাদের বাচ্চারা হোটেলের হলিডে চাইল্ড কেয়ার ক্যাম্পে কাটিয়ে দিয়েই বেশি আনন্দ পায়। সুতরাং আপনারা পরস্পরকে জিজ্ঞেস করুন ছুটির সময়টুকু কে কীভাবে কাটিয়ে আনন্দ পাবেন। হতে পারে আপনারা পরস্পরের কাছ থেকে আলাদা থেকেই বেশি আনন্দ পেতে পারেন। তবে আপনার স্ত্রী যেন আবার কাজে মগ্ন হয়ে না পড়ে তা নিশ্চিত করতে হবে।

অথবা সকলে মিলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন কীভাবে ছুটির সময়টুকু কাটাবেন। তবে বাচ্চারা যেন কোনোভাবেই অসন্তুষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর আপনার স্ত্রীও যেন এমন না ভাবে যে আপনি বাচ্চাদের অজুহাতে আগের ছুটিতে তার আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।

আপনার স্ত্রীর কথা থেকে অনুমান করুন

উপরোক্ত ধারণাগুলোর ব্যাপারে আপনার স্ত্রী কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা থেকেই আপনি বুঝতে পারবেন ছুটি কাটানোর ব্যাপারে তার মাথায় কী পরিকল্পনা আছে।

তিনি যদি বিশ্রাম নেওয়ার ব্যাপারে কথা বলতে আগ্রহ দেখান বা কীভাবে ছুটির সময়টুকুতে কাজ থেকে বিরত থাকবেন তা পরিষ্কার করে বলেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু তিনি যদি অস্পষ্ট, আত্মরক্ষামূলক হন বা তার মাথায় যদি ছুটি কাটানোর বিষয়ে কোনো পরিকল্পনা না থাকে তাহলে ধরে নিবেন এবারের ছুটিও নীরসভাবেই কাটবে।

ছুটির দিনগুলোকে উপভোগ্য করার বিকল্প উপায়

ছুটি কাটানোর ব্যাপারে আপনার স্ত্রীর যদি নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকে তাহলে বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন:

আপনার স্ত্রীকে বাদ দিয়েই তার কোনো আত্মীয় বা পরিবারের সদস্যকে নিয়েও পারিবারিক ছুটি কাটানো যেতে পারে।

ছুটির দিনগুলোতে বাইরে না গিয়ে বরং বাড়িতেই অবস্থান করুন। এবং আপনার স্ত্রীর কাজের পাশাপাশি তার সঙ্গে পারিবারিক সময় কাটানোর চেষ্টা করুন।

স্ত্রী কে নিয়ে আপনি ঘরে থাকলেন। আর বাচ্চারা কোনো হলিডে ক্লাব বা ক্যাম্পে গিয়ে থাকতে পারে।

অথবা আপনারা দুজনে পালাক্রমে বাচ্চাদের সময় দিতে পারেন।

তবে সবচেয়ে ভালো হয় আপনার স্ত্রীকে তার কাজ পাগল স্বভাবের কারণে কীকরে আপনাদের পরিবার ও দাম্পত্য সম্পর্কে সমস্যার সৃষ্টি হচ্ছে তা ঠাণ্ডা মাথায় বুঝানোর চেষ্টা করা। এরপর দুজনে মিলে আলাপ-আলোচনা করে একটি আনন্দদায়ক পারিবারিক ছুটি কাটানোর পরিকল্পনা করা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

দাঁতের যত্নে কয়লা, সাবধান করলেন ডেন্টিস্টরা

পরবর্তী সংবাদ

ওজন নিয়্ন্ত্রণে ৫ উপায়ে কাজ করে খাবার পানি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM