বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ওয়ানডে ও টি-টোয়েন্টিকে 'বিদায়' বলছেন দিলশান
খেলাধুলা

ওয়ানডে ও টি-টোয়েন্টিকে 'বিদায়' বলছেন দিলশান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ আগস্ট ২০১৬, ১২:১৭ পিএম·সর্বশেষ: ২৬ আগস্ট ২০১৬, ১২:১৭ পিএম
ওয়ানডে ও টি-টোয়েন্টিকে 'বিদায়' বলছেন দিলশান

বিডি নিউজ ৬৪: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিলকারত্নে দিলশান। শ্রীলঙ্কার ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার রবিবার খেলবেন তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ ওয়ানডে। ডাম্বুলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ৯ সেপ্টেম্বর শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবেন কলম্বোতে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই।

শ্রীলঙ্কার নির্বাচকরা দিলশানের কারণে আসলে চাপেই ছিলেন। ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে দল গোছাতে চান তারা। কিন্তু প্রধান নির্বাচক সনাত জয়াসুরিয়া ও তার কমিটি চাইলেই দিলশানকে বাদ দিতে পারছিলেন না।

শেষ কয়েক বছরে তার পারফরম্যান্স অসাধারণ। ২০১৩'র শুরু থেকে ওয়ানডেতে তার গড় ৪৯.১৮। ২০১৫ সালে সবচেয়ে সফল ওয়ানডে ক্রিকেটার।

৫২.৪৭ গড়ে করেছিলেন ১২০৭ রান। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সেরা রান স্কোরার তিনি। এবং অন্যতম সেরা ফিল্ডারও দিলশান।

কিছুদিন আগের শ্রীলঙ্কা সফর তিনি ব্যক্তিগত কারণে মিস করেছেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে অবসরে যাওয়ার ব্যাপারে অনিচ্ছা ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচে ২২ ও ১০ রান করার পর মন বদলেছেন দিলশান। শ্রীলঙ্কা দলে দিলশানের জায়গায় ওপেন করার মতো ব্যাটসম্যান তৈরি। এমন তিনজন আছেন সাম্প্রতিক দলেই।

সীমিত ওভারের ক্রিকেটে ধারবাহিক পারফর্মার দিলশান। বয়সের ছাপ পড়েনি তার খেলায়। ১৯৯৯ সালে অভিষেকের পর প্রায় এক দশক লোয়ার অর্ডারে ব্যাট করেছেন। কিন্তু ২০০৯ থেকে নিয়মিত ওপেন করেন। এবং চার মৌসুমে হাজারের বেশি রান ওয়ানডেতে। সেই থেকে ২০১৫ পর্যন্ত কখনো বছরে ৮০০ এর কম রান করেননি। জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পর শ্রীলঙ্কার চতুর্থ ক্রিকেটার হিসেবে দিলশান ১০,০০০ রান করেছেন।

টি-টোয়েন্টিতে বৈশ্বিক তারকা এখনো। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার ছিলেন। ফাইনালে খেলে শ্রীলঙ্কা।

এরপর আরো দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। একটিতে শিরোপা জিতেছেন। তির ফরম্যাটেই সেঞ্চুরি আছে তার।

২০১১ সালে টি-টোয়েন্টিতে নিজের একমাত্র সেঞ্চুরিটি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। 'দিলস্কুপ' শটের স্রষ্টা তিনি। ২০১০ এর মে থেকে ২০১২ এর জানুয়ারি পর্যন্ত সব ফরম্যাটেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন দিলশান।

সীমিত ওভারের ক্রিকেটে কাজে লাগার মতো বোরঅরও তিনি। অফস্পিনে ১০৬টি ওয়ানডে উইকেট আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইংল্যান্ডের আসার খবরের পরও সতর্ক বিসিবি

পরবর্তী সংবাদ

কুক-মরগানরা আসছে, জানাল ইসিবি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM