বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /এবার বিএনপি নেতা গ্রেপ্তার নাসিরনগরের ঘটনায়
জাতীয়

এবার বিএনপি নেতা গ্রেপ্তার নাসিরনগরের ঘটনায়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৬, ১০:১৫ এএম·সর্বশেষ: ১৬ নভেম্বর ২০১৬, ১০:১৫ এএম
এবার বিএনপি নেতা গ্রেপ্তার নাসিরনগরের ঘটনায়

বিডি নিউজ ৬৪: বাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ বিএনপি সভাপতি আমিরুল চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে নাসিরনগর সদরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটি পরবর্তীতে জানানো হবে।

নাসিরনগরে হামলার ঘটনায় এ পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির এ নেতাসহ মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এবারই প্রথম কোন রাজনৈতিক দলের নেতাকে গ্রেফতার করা হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসিরনগরে হামলার ঘটনায় বিএনপির যে দুই জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার মধ্যে আমিরুল চকদারের নাম নেই। তবে নাসিরনগর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি জামাল উদ্দিন, হরিপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বিল্লাল হোসেনসহ ১৮ জন বিএনপি নেতাকর্মীর নাম রয়েছে। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীকে বাঁচানোর জন্যই বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে এ তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, পবিত্র কাবা শরীফের অবমাননার অভিযোগে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দিরসহ হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, ভাংচুরের ঘটনা ঘটে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা বৃদ্ধি করতে সৌদি কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছে'

পরবর্তী সংবাদ

ঐক্যবদ্ধ হতে হবে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় : প্রধানমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM