বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : কামরুল
জাতীয়

একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : কামরুল

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ আগস্ট ২০১৬, ৬:২৪ পিএম·সর্বশেষ: ১৭ আগস্ট ২০১৬, ৬:২৪ পিএম
একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : কামরুল

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের প্রতিশোধ নিতেই স্বাধীনতা বিরোধী চক্র আইএস-এর মতো বিভিন্ন রূপে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিবি ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির লক্ষ্য পূরণের রাজনীতি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক মারুফা আক্তার পপি, বিবি ফাউন্ডেশন সাধারন সম্পাদক সাইফুর রহমান তপন প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি-জামায়াত একাকার হয়ে গেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকরা সবাই বিএনপির সঙ্গে একীভূত হয়ে গিয়েছে, এরা একই শক্তি। রাজাকার, আল বদর যারা আছে সবাই তাদের সাথে মিশে একীভূত হয়ে গেছে। একাত্তরের ঘাতকদের নিয়ে, আইএসআই’র প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপির জন্ম। তাদের কাছে এমনটাই স্বাভাবিক, এর বিকল্প কিছু আশা করা যায় না।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে তাদের সাথে সমঝোতা, আলোচনার কথা বলেন। জামায়াত ছাড়লে বিএনপির সাথে আলোচনার কথা বলেন। কেন আলোচনা করা হবে? বিএনপির জন্মই হয়েছে জামায়াতের গর্ভ থেকে, তাহলে কেন তাদের সাথে আলোচনা করতে হবে?

কামরুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, যারা আগুন সন্ত্রাসী তাদের সাথে কিসের আলোচনা। রাজনৈতিক বিরোধ থাকলে রাজনৈতিকভাবে নিষ্পত্তি করা যায়, তাদের সাথে কোন রাজনৈতিক বিরোধ নেই। তারা তো কিলার, কিলিং মিশন নিয়ে এগুচ্ছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৩৫তম বিসিএসে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ

পরবর্তী সংবাদ

জয়পুরহাটে ৭ জনের মৃত্যুদণ্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM