বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /এই অভিনেতার সংগ্রহে রয়েছে ৩৬৯টি গাড়ি
বিনোদন

এই অভিনেতার সংগ্রহে রয়েছে ৩৬৯টি গাড়ি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৬, ৫:০৯ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০১৬, ৫:০৯ পিএম
এই অভিনেতার সংগ্রহে রয়েছে ৩৬৯টি গাড়ি

বিডি নিউজ ৬৪: মালায়লম ছবির অন্যতম জনপ্রিয় হিরো মামুট্টি। কিন্তু অভিনয়ের পাশাপাশি তিনি একজন নামজাদা গাড়ি-প্রেমীও। অভিনয় শুরু করার পর থেকেই তাঁর শখ হল বিভিন্ন দেশের নামী-দামি গাড়ি সংগ্রহ করা। এই শখের বশে তাঁর গ্যারেজে বর্তমানে গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯টি।

কোন গাড়ি নেই মামুট্টির গ্যারেজে! ই৪৬ বিএমডব্লিউ এম ৩ হোক, কিংবা জাগুয়ার এক্সজে, অথবা টয়োটা ল্যান্ড ক্রুজার— সবই রয়েছে মামুট্টির কাছে। গাড়ির নাম যেমন দুনিয়াকাঁপানো, দামও তেমনই।

মামুট্টির গ্যারেজে শোভা পাচ্ছে যে সাদা অডি ৭ গাড়িটি তার দাম ৮৬ লক্ষ টাকা। আর জাগুয়ার গাড়িটির দাম ৯৫ লক্ষ টাকা। ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে মামুট্টি কিনেছেন টয়োটা ল্যান্ড ক্রুজারটি।

নিজের ছেলের জন্য গাড়ি কেনার সময়েও কোনও কার্পণ্য করেননি এই মালায়লাম সুপারস্টার। মিনি কুপার এস কিনে দিয়েছেন ছেলেকে, যার দাম ৩২ লাখ টাকার কাছাকাছি। নিজের কেনার গাড়ির সংখ্যার সঙ্গে মিল রেখে নিজের পোর্শে গাড়ির নম্বরও রেখেছেন কে এল ৭ সিজি ৩৬৯।

কিছুদিন আগে মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আয়োজিত একটি নম্বর নিলাম অনুষ্ঠানে দেড় হাজার টাকার বিনিময়ে ৩৬৯ নম্বরটি কেনেন মামুট্টি।

বিপুল সংখ্যক গাড়ির মালিক মানুষটিই এবার কিনতে চান একটি মারুতি ৮০০। হঠাৎ করে এই সামান্য গাড়িটির দিকে হাত বাড়ালেন কেন মামুট্টি? আসলে মারুতি ৮০০-র যে মডেলটি কিনতে চাইছেন তিনি, সেটি ভারতের প্রথম মারুতি ৮০০।

১৯৮৩ সালের ১৪ ডিসেম্বর একটি লাকি ড্রয়ের মাধ্যমে এই গাড়ির চাবি পান ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্রাক্তন কর্মী হরপাল সিংহ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি হরপালের হাতে তুলে দিয়েছিলেন গাড়িটির চাবি। তারপর ৩৩ বছর কেটে গেলেও হরপালের যত্নে গাড়িটি রয়েছে প্রায় নতুনের মতোই।

কিন্তু বছর দু’য়েক আগে দিল্লি-নিবাসী হরপালের স্ত্রীয়ের মৃত্যুর পর থেকে তাঁদের গ্রিন পার্কের বাড়ির সামনে গাড়িটি অব্যবহৃত অবস্থাতেই পড়ে রয়েছে। এবার সেই গাড়িই কিনতে আগ্রহী হয়েছেন মামুট্টি।

মামুট্টির বক্তব্য, ‘মারুতি ৮০০ তো নিছক গাড়ি নয়, বরং এ হল সাধারণ মানুষের জন্য চার চাকার বিপ্লব। সেই গাড়ির প্রথম মডেলটির একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। সেই কারণেই গাড়িটিকে আমার সংগ্রহে রাখতে চাই আমি।’

সমস্যা হল, মারুতি কোম্পানিও তাদের সংগ্রহশালার জন্য চাইছে গাড়িটি। মামুট্টি জানেন সেই কথা। ‘আমি মারুতি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি যে, তাঁরা যেন আমাকে গাড়িটি কেনার ‌অনুমতি দেন।

এবার দেখা যাক, কী হয়’, বলছেন ৩৬৯টি গাড়ির মালিক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পরপর ২৩টি চুমু, ঋষি কাপুর বললেন অ্যাডাল্ট চাঁদনি একেই বলে

পরবর্তী সংবাদ

হৃতিকের সঙ্গে পুরানো ছবি পোস্ট করলেন সুজান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত