বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /উজান-ভাটি দুদিকেই ক্ষতি করছে ফারাক্কা বাঁধ
আন্তর্জাতিক

উজান-ভাটি দুদিকেই ক্ষতি করছে ফারাক্কা বাঁধ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৬ পিএম·সর্বশেষ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৫:৪৬ পিএম
উজান-ভাটি দুদিকেই ক্ষতি করছে ফারাক্কা বাঁধ

বিডি নিউজ ৬৪: সম্প্রতি ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী বিতর্কিত ফারাক্কা বাঁধ সরিয়ে দেয়ার কথা বলেছেন। এই প্রথম একজন ভারতীয় রাজনীতিক এরকম মন্তব্য করলেন বটে কিন্তু শুরু থেকেই এ প্রকল্পের বিরুদ্ধে ছিলেন নদী বিশেষজ্ঞরা। ফারাক্কার প্রভাবে নদীর স্বাভাবিকতা হারিয়ে গঙ্গার উজানে বিহার ও উত্তর প্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের সৃষ্টি করেছে।

বাংলাদেশ থেকে ১৮ কিলোমিটার উজানে ভারতে গঙ্গা নদীতে বিতর্কিত ফারাক্কা ব্যারেজ চালুর পর গত চার দশকে যেটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে।

ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতিবছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহারসহ উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর স্বাভাবিক গতি হারিয়ে ক্ষতির শিকার হয়েছে ভাটি অঞ্চলে বাংলাদেশ।

এখন বিহারে প্রতি বছর বন্যার জন্য ফারাক্কা বাঁধকেই দায়ী করা হচ্ছে। বিহারে এবার বন্যাতেই ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত ২০ লাখ। কেন্দ্রীয় সরকারের কাছে ফারাক্কার সমস্যা তুলে ধরে এ সমস্যার একটা স্থায়ী সমাধান চাইছেন বিহারে তিন বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

ফারাক্কার কারণে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে বলে সব সময় বলা হয়ে থাকে। বিহারের মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর ফারাক্কার প্রায় সবগুলো গেট খুলে দেয়া হয়েছে। এর ফলে গত সপ্তাহে সর্বোচ্চ ২০ লাখ কিউসেক পানি ঢুকেছে বাংলাদেশে।

মঙ্গলবার রাজশাহীতে গিয়ে দেখা যায় উজান থেকে আসা পানির প্রচণ্ড স্রোত। শহরে টি বাঁধ হিসেবে পরিচিত পানি উন্নয়ন বোর্ডের এক নম্বর গ্রোয়েনে ছোট ভাঙ্গন ধরেছে। যেটি রক্ষা করতে শত শত বালির বস্তা ফেলতে দেখা যায়।

আমজাদ আলী পদ্মার তীরবর্তী খানপুর গ্রামের বহু বছর বসবাস করছেন। ফারাক্কা বাধ দেয়ার পর থেকে শীত আর বর্ষার পদ্মার পানির বিপরীত চিত্র দেখে আসছেন ষাটোর্ধ আমজাদ আলী। তিনি বলেন,

"মনে করেন যখন পানির দরকার ফারাক্কায় তখন পানি দেয় না আর এখন ফারাক্কা ছেড়ে টেড়ে দিয়ে আরো কষ্ট দিচ্ছে।"

বর্ষাকালে বন্যা আর ভাঙনে মোটামুটি অভ্যস্ত পদ্মাপাড়ে আমজাদ আলীর মতো এ জনপদের সবাই।

"শীতের কালে যখন গম বুনবো শ্যালো দিয়ে পানি দিব শ্যালোতে দেখা যায় পানি পাইছে না। তখন টিউবঅয়েলে পানি পাওয়া যায় না, এরকম হয়ে যায়। নদীর পানি নিচে চইলে যায়। আবার এখন দেখা যাইছে যে হটাত পানি এসে সব ডুবিয়ে দিল।"

পদ্মার আরো ভাটিতে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাংলাদেশে গঙ্গার পানি পরিমাপ করা হয়। এ এলাকায় পদ্মা নদীতে ৫০ বছরেরও বেশি সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন জয়রাম। ফারাক্কা বাধের আগে ও পরের অভিজ্ঞতা তুলে ধরে জয়রাম বলেন, "৪০-৫০ বছর আগে যখন নদীতে পানি ছিল তখন রেগুলার মাছ পাতাম। এখন ১০ কেজি ১৫ কেজি মাছ ধরতে তামাম দিন খাটতে হচ্ছে।"

জয়রাম জানান, পদ্মায় গরমকালে পানি এতটাই শুকিয়ে যায় যে তাদের জীবিকা চালানোই কঠিন হয়ে পড়ে। বছরে দুইমাস কোনো মাছই ধরা পড়েনা বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এ মৌসুমে সর্বোচ্চ পানি এসেছে ২০ লক্ষ কিউসেক। আর গ্রীষ্ম মৌসুমে পানির সর্বনিম্ন প্রবাহ ছিল ১৫,৩০০ কিউসেক।

বাংলাদেশের নদীগবেষণা ইনস্টিটিউট ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী ম ইনামুল হক বলেন, ফারাক্কা বাধ দেয়ার আগে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ছিল ৬০ থেকে ৮০ হাজার হাজার কিউসেক। "ফারাক্কা ওদের যে ডাইভারশন ক্যানেল, ব্যারেজের মাধ্যমে তারা ৪০ হাজার কিউসেক পানি সরিয়ে নিতে পারে।

তো সেটি সরিয়ে নেয়ার পরে যেটি থাকে সেটি পায় বাংলাদেশ।" গঙ্গা চুক্তিতে অন্তত ২৭ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে। তবে চুক্তির আগে অনেক সময় ১০ হাজার কিউসেকেরও কম পানি এসেছে বলে জানান মিস্টার হক।

"বিশেষ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছের বিরাট ক্ষতি হয়েছে, তাদের প্রজণনে মারাত্মক ক্ষতি হচ্ছে সংখ্যা কমে গেছে এছাড়া অন্যান্য মাছেরও ক্ষতি হচ্ছে। আর উপকূল এলাকায় মানুষ একটা মিষ্টি পানির ওপর নির্ভরশীল যাদের জীবন, সেটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।" বলছিলেন মিস্টার হক।

বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রস্তাবের প্রেক্ষাপটে ফারাক্কা ইস্যুতে নতুন আলোচনা হতে পারে বলেও মনে করেন মিস্টার হক। "নীতিশ কুমার বলছেন এটা তুলে দিতে। তুলে দেয়া যাবে না।

কারণ সেটা একটা স্ট্রাকচার যার ওপর রেল আছে, রোড আছে। আমরা একটা বলতে পারি যে, আমরা নদীর যে স্বাভাবিক প্রবাহ সেটাকে বাধা দেয়ার বিরোধী। এবং ১৯৯৭ সালের জাতিসংঘ কনভেনশন এটা বাধা দেয়ার বিরোধী।

অতএব এই গেটগুলো তুলে দাও, গেট গুলো খুলে দাও"।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নতুন জরিপে হিলারির সঙ্গে ব্যবধান কমেছে ট্রাম্পের

পরবর্তী সংবাদ

ভারতীয় সেনা সদস্যের প্রাণ বাঁচালেন এক গৃহবধূ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM