বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /উগ্রবাদ দমনে যা করা সম্ভব বিএনপি করবে
রাজনীতি

উগ্রবাদ দমনে যা করা সম্ভব বিএনপি করবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৬ জুলাই ২০১৬, ৪:৫৬ পিএম·সর্বশেষ: ১৬ জুলাই ২০১৬, ৪:৫৬ পিএম
উগ্রবাদ দমনে যা করা সম্ভব বিএনপি করবে

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও উগ্রবাদ দমনে কর্মসূচির ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় ঐক্য যদি গঠন না হয়, তাহলে দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ দমনে যা কিছু করা সম্ভব বিএনপি তাই করবে। সবকিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসন নিজে কর্মসূচি ঘোষণা করবেন।’

শনিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন, তা দেশে-বিদেশে খুবই প্রশংসিত হয়েছে। কিন্তু বেগম জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ সরকার চেয়ারপারসনসহ বিএনপির বিরুদ্ধে উদ্ভট ও যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করে প্রকৃতপক্ষে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষে অবস্থান নিয়েছে।

শুধু তাই নয়, আওয়ামী লীগের কিছু মন্ত্রী-এমপি এখনো এ নিয়ে ব্লেইম গেম খেলছে।’

সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে খালেদা জিয়া আহূত জাতীয় ঐক্য গঠনের কাজ কোন পর্যায়ে রয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এ নীতি-নির্ধারক বলেন, ‘কাজ এগিয়ে চলছে এবং সেটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দেশনেত্রীর (খালেদা জিয়া) আলোচনা হয়েছে।

বিএনপির সিনিয়র নেতারা আলোচনা করেছেন। ২০ দলীয় জোট নেতাদের নিয়েও আলোচনা হয়েছে। সবাই মিলে দেশনেত্রীকে দায়িত্ব দিয়েছেন।

তিনি প্রয়োজন মনে করলে আরো পরামর্শ করবেন। তারপর সবকিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসন নিজে এই বিষয়ে কর্মসূচি ঘোষণা করবেন।’

এ সময় নজরুল ইসলাম খান সম্প্রতি ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবার, ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিলুপ্তির তিনদিন পর রামগতি উপজেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল

পরবর্তী সংবাদ

১৪ দল মানেই ‘লুটপাট’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM