বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে
জাতীয়

ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৬:২১ পিএম·সর্বশেষ: ১ সেপ্টেম্বর ২০১৬, ৬:২১ পিএম
ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে

বিডি নিউজ ৬৪: তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঈদ বোনাস ৫ সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটি’র সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাশেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় চলতি মাসের ৫ তারিখের আগে শ্রমিকদের ঈদ বোনাস এবং ১০ তারিখের আগে আগস্টের বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।এই সিদ্ধান্ত মোতাবেক মালিকদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ করছি।’

তিনি বলেন,মাস শেষ হওয়ার পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধের নিয়ম রয়েছে।সেই হিসেবে এবার ঈদের আগে শ্রমিকদের বেতন দিতে কোন সমস্যা হওয়ার কথা নয়।

গত ঈদুল ফিতরের ন্যায় এবারও যানজট এড়াতে ঈদের আগে ধাপে ধাপে কারখানা ছুটি দিতে বলা হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে।

প্রতিমন্ত্রী বলেন,'আমরা চাই মালিক-শ্রমিক সবাই যেন আনন্দের সাথে ঈদ ঊদযাপন করতে পারে।এজন্য ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করতে বলেছি।’

পাশাপাশি ঈদের দিন জরুরি প্রয়োজন ছাড়া কারখানা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

মুজিবুল হক চুন্নু বলেন,রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্য নয়,এমন কোন কারখানা সময়মত বেতন-বোনাস পরিশোধ না করলে,সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সভায় শ্রম সচিব মিকাইল শিপার,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ, শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম,জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ,বিজিএমএই সভাপতি ছিদ্দিকুর রহমান ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিকেএমইএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঝিনাইদহের কালিগঞ্জে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

পরবর্তী সংবাদ

গোয়ালন্দে নদীভাঙনের শিকার ৩০০ পরিবারে অর্থ বিতরণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM