বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৫২
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৫২

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ অক্টোবর ২০১৬, ১২:২৬ পিএম·সর্বশেষ: ৩ অক্টোবর ২০১৬, ১২:২৬ পিএম
ইথিওপিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত ৫২

বিডি নিউজ ৬৪: ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে ধর্মীয় এক উৎসব চলার সময় বিক্ষোভের ঘটনায় অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। রাজধানী আদ্দিস আবাবা থেকে মাত্র ২৫ মাইল দূরে বিশোফটু এলাকায় ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববারের উৎসবে জড়ো হওয়া হাজার হাজার মানুষ স্বাধীনতা চাই এবং ন্যায় বিচার চাই বলে শ্লোগান দিতে থাকে।

বিক্ষোভকারী জনতাকে দমনে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে। সেইসাথে লাঠিপেটা করে তাদের হটানোর চেষ্টা করে পুলিশ। এসময় পায়ের চাপায় পিষ্ট হয়ে অনেকে প্রাণ হারায় বলে প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়। এছাড়া বিক্ষোভের সময়কার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বহু মানুষের এক সমাগম ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ।

প্রধানমন্ত্রী হেইলে মারিয়াম ডেসালেন দাবি করেছেন, দাঙ্গা সৃষ্টিকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের কারণেই এই হত্যাকাণ্ড। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে তিনি সাধারণ মানুষকে রক্ষার 'মহৎ চেষ্টার জন্য' নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান এবং প্রাণহানির জন্য অশুভ শক্তিকে দোষারোপ করেন। এ ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

কোনও কোনও খবরে বলা হয়, সরকার বিরোধীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। তবে অন্যান্য অনেক মাধ্যমে বলা হয় শান্তিপূর্ণভাবে উৎসব চলছিল। অরোমোর একজন বিরোধী কর্মীর বরাত দিয়ে বলা হচ্ছে অন্তত ৩০০ মানুষ নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যকে কেন্দ্র করে অরোমিয়া এবং আমহারা প্রদেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আফগানিস্তানের কুন্দুজে তালেবানদের হামলা

পরবর্তী সংবাদ

রাজকীয় ভ্রমণ শেষে দেশে ফিরছে উইলিয়াম-কেট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM