বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮১
আন্তর্জাতিক

ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮১

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ আগস্ট ২০১৬, ১২:০৩ পিএম·সর্বশেষ: ২৭ আগস্ট ২০১৬, ১২:০৩ পিএম
ইতালির ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮১

বিডি নিউজ ৬৪: ইতালির মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন। শুক্রবার ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপের মধ্যে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাওয়ায় কোনো কোনো এলাকায় উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসি বলছে, শনিবার ইতালিজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এদিন সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম আরকুয়াটায় নিহতদের জন্য রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে, এতে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির উপস্থিত থাকার কথা রয়েছে।

দুর্গত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করে এলাকাগুলোর পুনর্গঠনের জন্য পাঁচ কোটি ইউরোর একটি তহবিল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ভূমিকম্পে আমাত্রিসি শহর মাটির সঙ্গে মিশে গেছে। কুকুর নিয়ে জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন, কিন্তু সেখানে প্রাণের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

শহরটির মেয়র সের্গিও পিরোজ্জি সাংবাদিকদের বলেন, "কেবল অলৌকিক কিছুই আমাদের বন্ধুদের ওই ধ্বংসস্তূপ থেকে জীবিত ফিরিয়ে আনতে পারে, তারপরও আমারা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছি কারণ অনেকেই নিখোঁজ আছেন।"

কাছের গ্রামগুলো থেকে, যেমন পেসকারা দেল টরোনটো, সব বাসিন্দার পরিণতি জানার পর উদ্ধার কাজ পরিত্যক্ত হয়েছে।

রাজধানী রোম থেকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হাসপাতালে ভর্তি ৩৮৮ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে ৪০ জনের অবস্থা সংকটজনক।

প্রাণহানির শিকার বিদেশিদের মধ্যে ছয়জন রোমানীয়, একজন স্পেনীয়, একজন কানাডীয় ও একজন আলবেনীয়। এছাড়া ১৪ বছরের এক কিশোরসহ তিন ব্রিটিশ পর্যটকও মারা গেছেন।

২০০৯ সালে পর থেকে ইতালিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী এই ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বুধবার ভোররাতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেকে আরও এক হাজার ৫০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এতে যেসব ভবনগুলো অক্ষত ছিল সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে আমাত্রিসিতে যাওয়ার একটি সেতুও রয়েছে।

শুক্রবার সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে উদ্ধার অভিযানে আরো জটিলতা সৃষ্টি হয়েছে।

মূল ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে উপকেন্দ্রের কাছের শহর অ্যাকুমোলি ২০ সেন্টিমিটার দেবে গেছে বলে জানিয়েছে ইতালির ভূতাত্ত্বিক ইনস্টিটিউট।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

থানার ভেতরে পুলিশের অশালীন নাচের আসর

পরবর্তী সংবাদ

ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা স্থগিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM