বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ইংল্যান্ডকে ধসিয়ে দিচ্ছেন মাশরাফি!
জাতীয়

ইংল্যান্ডকে ধসিয়ে দিচ্ছেন মাশরাফি!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০১৬, ৮:০৫ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০১৬, ৮:০৫ পিএম
ইংল্যান্ডকে ধসিয়ে দিচ্ছেন মাশরাফি!

বিডি নিউজ ৬৪: ব্যাট হাতে শেষের ঝড়ে ২৯ বলে ৪৪ রান করেছেন। এরপর নতুন বলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চার ওভারের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন তিনি।

তাতে ১০ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে প্রবল চাপে ইংল্যান্ড। ১০ ওভারে ৪ উইকেটে ৩১ রান ইংল্যান্ডের। ব্যাট করছেন জনি বেয়ারস্টো (৭) ও অধিনায়ক জস বাটলার (৫)।

৮ উইকেটে ২৩৮ রান করার পর এই অল্প পুঁজি নিয়েই লড়াই করছে টাইগাররা। হারলে সিরিজ হার নিশ্চিত। তাই জিততে হবে।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ ওপেনিং স্পেল করলেন মাশরাফি। ইনিংসের চতুর্থ ওভারে তাকে মারত গিয়ে জেমস ভিন্স (৫) ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক হোসেনকে। পরের ওভারেই সহ অধিনায়ক সাকিব আল হাসান অসাধারণ এক স্পিন বলে বোল্ড করেছেন আগের ম্যাচে অভিষেকে ফিফটি করা বেন ডাকেটকে (০)। বল হাতে ইনিংস ওপেন করেছেন সাকিব। ১৪ রানে নেই ইংল্যান্ডের ২ উইকেট।

অষ্টম ও দশম ওভারে আবার আঘাত মাশরাফির। প্রাণের আনন্দে মেতে ওঠে চারদিক। জেগে ওঠে আশা। বিপজ্জনক ওপেনার জ্যাসন রয়কে (১৩) এলবিডাব্লিউর শিকার করেন মাশরাফি। ২৪ রানে নিজের পরের ওভারে দারুণ বলে গত ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসকে বোল্ড করে শূণ্য হাতে ফিরিয়ে দেন মাশরাফি। অসাধারণ বোলিং বাংলাদেশের। ইংলিশদের চেপে ধরেছেন দুই বোলার।

টস হারা বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বিপদে। মাহমুদ উল্লাহ এর মধ্যে খেলেছেন খুব দায়িত্বশীল ইনিংস। ৮৮ বলে ৭৫ রানের ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পারার হতাশা তার। হতাশা ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করতে না পারার। এরপর যখন মনে হচ্ছে ৫০ ওভার পর্যন্ত খেলা যাবে কি না তখন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটে ঝড় তোলেন। ২৯ বলে ৩টি ছক্কা ও ২টি বাউন্ডারি মেরেছেন। দারুণ মূল্যবান ৪৪ রান দিয়েছেন দলকে।

চতুর্থ উইকেটে মাহমুদ উল্লাহ ৫০ রানের জুটি গড়েছেন মুশফিকুর রহীমের (২১) সাথে। ষষ্ঠ উইকেটে মোসাদ্দেকের (২৯) সাথে তার জুটি ৪৮ রানের। কিন্তু মাশরাফির ঝড়ে অষ্টম উইকেটে নাসিরের সাথেই ইনিংসের সেরা জুটি গড়ে ওঠে।

৪৯ বলে ৬৯ রান তারা দিয়েছেন দলকে। দুজন জুটি বাধেন ৪২তম ওভারে। মাশরাফির রান আউটে তা ভাঙে ইনিংস শেষ হওয়ার দুই বল আগে।

বেশ কিছুদিন পর একাদশে ফিরে 'দ্য ফিনিশার' নাসির ২৭ বলে অপরাজিত ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।

বাংলাদেশের শুরুর সর্বনাশ করেন দুই পেসার ক্রিস ওকস ও গত ম্যাচে অভিষেকেই ৫ উইকেট নেওয়া জেক বল। ইনফর্ম দুই ওপেনার ইমরুল কায়েস (১১) ও তামিম ইকবাল (১৪) ১ রানের ব্যবধানে ফিরেছেন। ২৬ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ সাব্বির রহমানকে (৩) হারায় ৩৯ রানে।

মুশফিক-মাহমুদ উল্লাহর জুটির পর সাকিব আল হাসান (৩) ফেরেন দ্রুত। কিন্তু মাহমুদ উল্লাহ ও মোসাদ্দেক প্রতিরোধ গড়েন। কিনতু আদিল রমিদ পর পর দুই ওভারে তাদের ফেরালে মনে হয়েছিল গল্পটা শেষ হরো বলে!

কারণ, ইদানিং শেষ দশ ওভারে বাংলাদেশের ইনিংস তো তাসের ঘর! কিন্তু ইংলিশদের ওপর শেষ ঝড়টা বইয়ে দিয়ে মাশরাফি তার বোলারদের দিয়েছেন লড়ার মতো পুঁজি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

টুঙ্গিপাড়াকে ‘এলইডি লাইটিং’-এর আওতায় আনা হবে : নসরুল হামিদ

পরবর্তী সংবাদ

১২৬১৯ জন বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য নির্বাচিত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM