বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /'আমি সর্বোচ্চ তৃপ্তিদায়ক সেক্স করতে চাই, করণীয় কি?'
জীবনযাপন

'আমি সর্বোচ্চ তৃপ্তিদায়ক সেক্স করতে চাই, করণীয় কি?'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ আগস্ট ২০১৬, ১:৫৮ পিএম·সর্বশেষ: ২৯ আগস্ট ২০১৬, ১:৫৮ পিএম
'আমি সর্বোচ্চ তৃপ্তিদায়ক সেক্স করতে চাই, করণীয় কি?'

বিডি নিউজ ৬৪: 'আমি জেনেছি যে, দুজনের একযোগে চূড়ান্ত যৌনসুখে পৌঁছানোটাই তৃপ্তির চরম রূপ। আমরা বেশ চেষ্টাও করেছি। বিশেষজ্ঞ হিসাবে আপনি কি আমাকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন?' এমনই প্রশ্ন করেছেন অজ্ঞাতনামা ব্যক্তি। তিনি আলো লিখেছেন, আমি স্ত্রীকে তৃপ্তির চূড়ায় নিয়ে যেতে চাই। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ইন্টারন্যাশনাল হেলথ কেয়ারের সোশাল সাইকোলজিস্ট এবং যৌন বিশেষজ্ঞ পেত্রা বয়ন্টন।

পেত্রা লিখেছেন, এ প্রশ্নটি আমাকে বেশ আগ্রহী করেছে। চূড়ান্ত যৌনসুখ লাভে এটা বেশ জনপ্রিয় ধারণা। তবে এ যুগে তেমনটা শোনা যায় না। এখানে পরস্পরের অংশগ্রহণে অর্গাজমের কথাই বলা হচ্ছে। কেউ কারো আগে বা পরে নয়, ঠিক একই সময়ে অর্গাজমকে বোঝানো হয়।

মূলত যৌনকর্মে সুখ লাভ এবং অর্গাজনের নানা উপায় রয়েছে। এ ধারণার মাধ্যমে ব্যাখ্যাতীত যৌনসুখের সন্ধান করে মানুষ। তবে অর্গাজমকে আরো বেশি কঠিন হয়েছে এ ধারণায়।

যে কারণে মানুষের কাছে গুরুত্ব পেয়েছে : একযোগে অর্গাজম ঘটানোর পেছনে বেশ কিছু যৌক্তি কারণ খুঁজে পাওয়া যায়। অর্গাজমের আইডিয়া যৌনতাকে আরো বেশি আকর্শণীয় ও আকাঙ্ক্ষিত করে তোলে। দুজনের একসঙ্গে অর্গাজম ঘটানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যা দারুণ উপভোগ্য। আকাঙ্ক্ষার বিষয়টি চরমে পৌঁছে এ ধারণার মাধ্যমে।

অনেক মানুষই মনে করে, একের পর অপরের অর্গাজম ঘটলে বিষয়টি একঘেয়ে হয়ে যায়।

আবার এ বিষয়ের পেছনে সব ধারণাই ইতিবাচক নয়। যৌনতা সম্পর্কে ভুল শিক্ষার কারণেই এসব ধারণা প্রতিষ্ঠা পায়। অনেকেই জানেন, একযোগে এ ঘটনা ঘটলে গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। আবার অনেকে জানেন, এ ঘটনা ঘটাতে দুজনেরই ব্যাপক ক্রিয়াশীল থাকতে হয়।

এসব আসলে ভুল ধারণা। গর্ভধারণ অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে। একযোগে অর্গাজমের ওপর নয়।

মিলনকে আরো বেশি আকর্ষণীয় ও উপভোগ্য করতেই মূলত যৌথ অর্গাজমের কথা বলা হয়। তা ছাড়া এমন দৃশ্যায়ন পর্ন ছবিগুলোতে বেশ জনপ্রিয়।

আসলে কি ঘটতে পারে? : যৌথ অর্গাজম ছাড়াও যৌনতায় আরো অনেক কিছু রয়েছে। এর অনেক কিছুই বিবাহিতরা উপভোগ করেছেন। অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন-

১. একের পর অপরের অর্গাজম ঘটেছে এবং তা উপভোগ্য হয়েছে।

২. দুজনের অর্গাজমের মাঝে বেশ কিছু সময় কেটেছে।

৩. সঙ্গিনীর একাধিকবার অর্গাজম ঘটেছে।

৪. কারোরই অর্গাজম ঘটেনি।

৫. যেকোনো একজনের অর্গাজম ঘটেছে।

আবার এর মাঝে ভুয়া অর্গাজমের ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ মানসিক চাপের মাঝে অর্গাজমের অভিনয়ও বিরল ঘটনা নয়। আসলে দুজনের এক হওয়ার প্রবণতা থেকেই ভুয়া অর্গাজমের বিষয়টি চলে আসে।

এমন চেষ্টা দরকার আছে কি? : এর উত্তর নির্ভর করে দুজনের ওপর। এর পেছনে কি ধরনের প্রেরণা কাজ করছে তার ওপর। হয়তো দুজনেরই ধারণাটা ভালো লেগেছে। কিংবা স্রেফ চেষ্টা করেই দেখতে চান। এ ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন।

এ কাজে দুজনের কর্ম ও মানসিকতার ভারসাম্য থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগে থাকতে হবে স্বচ্ছতা। দুজনের অনুভূতি দুজনের কাছেই স্পষ্ট হবে।

এটা এক ধরনের পরীক্ষা যা করতে দুজনকেই আগ্রহী থাকতে হবে। তবে সফলভাবে ঘটাতে চাপ প্রয়োগ উচিত নয়। নিজের ওপরও চাপ নেওয়া যাবে না। মনে রাখতে হবে, এটা এমন কোনো কাজ নয় যাকে প্রতিষ্ঠা করতেই হবে।

আসলে লক্ষ্যস্থির করে সেক্স করা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কোনটা ভালো লাগছে এবং কোনটা লাগছে না তা নিয়ে কথা বলুন। যৌনকর্মের সময় প্রতিটা অনুভূতি, স্পর্শ, পজিশন সবকিছুই উপভোগ করতে থাকুন।

দুজনের প্রচেষ্টায় বিষয়টি ঘটতে পারে। আবার একজনও ঘটাতে পারেন দুজনেরটাই। যৌন অর্গাজম ঘটতে নাও পারে। কিন্তু এ উদ্দেশ্য নিয়ে কাজ করলে অন্তত তৃপ্তির ব্যাপকতা বৃদ্ধি পাবে।

প্রশ্ন করুন : বিষয়টিকে আরো সম্ভামনাময় করে তুলতে পারে নানা ধরনের প্রশ্ন। কার কোনটা ভালো লাগে সে বিষয়ে প্রশ্ন করে জেনে নিন। সঙ্গিনী কি পছন্দ করেন তা জানাটা জরুরি। সঙ্গীর কল্পনার সঙ্গে সঙ্গিনীর পছন্দ-অপছন্দ নাও মিলতে পারে। তা ছাড়া এ ধরনের আলোচনায় আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়।

এটি করতে গিয়ে যৌনতা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন তা বিরক্তিকর হয়ে উঠতে পারে। সেক্সকে দীর্ঘয়িত করলেই যে বেশি উপভোগ্য হয় তা নয়। দীর্ঘায়িত হলে একজনের বা উভয়ের উৎসাহ হারিয়ে যেতে পারে।

মানুষের মাঝে এমন ধারণা প্রচলিত রয়েছে যে, সেক্সকে দীর্ঘায়িত যত করা যাবে তত ভালো। এটা যেন একটা প্রতিযোগিতা। এ ধারণা উভয়ের ওপর নেতিবাচক মানসিক চাপ ফেলে। ফলে সেক্স অনেক সময় নিরস হয়ে ওঠে।

অন্যান্য মতামত : আরো অনেক বিষয় রয়েছে যার মাধ্যমে সেক্সকে দারুণ উপভোগ্য করা যায়। গর্ভধারণের উদ্দেশ্য নিয়ে বা দুজন আরো কাছে আসার জন্য যে সেক্স করা হয়, তা ধারণার চেয়েও বেশি উপভোগ্য হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'বন্ধুরা আর মজা করতে চায় না, কিন্তু আমি আগের মতোই বন্ধুদের চাই'

পরবর্তী সংবাদ

প্রযুক্তি প্রশ্নোত্তর : মোবাইল নেটওয়ার্ক সমস্যা, নিরাপদ পাসওয়ার্ডের উপায়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM