বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আমি আমার চাকরিটি ঘৃণা করি, এটা কি ছাড়ব?
জাতীয়

আমি আমার চাকরিটি ঘৃণা করি, এটা কি ছাড়ব?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২ অক্টোবর ২০১৬, ৪:১৮ পিএম·সর্বশেষ: ২ অক্টোবর ২০১৬, ৪:১৮ পিএম
আমি আমার চাকরিটি ঘৃণা করি, এটা কি ছাড়ব?

বিডি নিউজ ৬৪: অনেকেই চাকরি নিয়ে হতাশা প্রকাশ করেন। আর এ হতাশা অনেকের ক্ষেত্রেই এমন পর্যায়ে পৌঁছায় যে আর এক মুহূর্তও চাকরিতে থাকতে চান না। যদিও জীবনধারণের জন্য এ চাকরিটি খুবই প্রয়োজন।

এ ধরনের পরিস্থিতিতে কী করা উচিত? ফোর্বসের কন্ট্রিবিউটর লিজ রায়ানের কাছে এক নারী চিঠি লিখে প্রশ্ন করেন, তিনি বর্তমানে যে চাকরি করছেন তাতে অত্যন্ত বিরক্ত। আর এ বিষয়টি থেকে কিভাবে বের হওয়া যায় তাও ছিল তার প্রশ্নে।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।

‘আমার জীবনযাপনের তিন-চারটি প্রধান চাহিদা মেটানোর জন্য একটি নতুন চাকরি দরকার। কারণ আমি বর্তমান চাকরিটি বাদ দিতে চাই।

কিছুদিন আগেই আমি অপারেশন্স-এ একটি মানসম্মত চাকরি চাইছিলাম, যেখানে আমি সম্মানজনক বেতন ও ভাতা পাব, যা দিয়ে নিজের চাহিদাগুলো মেটানো সম্ভব হবে। এরপর তিন মাস হায়ারিং ম্যানেজারের সঙ্গে যোগাযোগের পর আমি সেই চাকরিটি পাই। আমি চাকরিটি পেয়ে খুবই খুশী হয়েছিলাম।

চাকরিতে যোগদানের সাত সপ্তাহ পর আমার সে চাকরির বিষয়টি পরিষ্কার হয়ে আসে। আমি কাজের সময় দীর্ঘশ্বাস ছেড়েই শুধু সে যন্ত্রণা থেকে স্বস্তি খুঁজতে পারি। কারণ প্রতিষ্ঠানটিতে তিনজন মালিক রয়েছেন। আর তাদের মাঝে বিভিন্ন ধরনের জটিলতা বিরাজ করছে। আর তারা প্রত্যেকে তাদের নিজস্ব পরিকল্পনার কারণে কর্মীদের অবস্থা দুর্বিসহ করে তুলেছেন।

এ বিষয়টিকে আপনি যদি আগ্রহ-উদ্দীপক বিষয় বলে মনে করেন তাহলে ভুল করবেন। কারণ এ কম্পানির ব্যবস্থাপনার জট কোনোভাবেই খোলার নয়। ক্রমে আরও বেড়ে চলেছে এ জট।

এখানে আমার কাজকে প্রতিনিয়ত সমালোচনা করা হয়। আমার কাজ যতই ভালো হোক না কেন, উর্দ্ধতন কর্তৃপক্ষ কখনোই তা পছন্দ করে না। আর আমি সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠানে থাকতে একেবারেই চাইছি না।

এখানে আমার চাকরির সাত সপ্তাহ হয়েছে। আর এখনই কি আমার চাকরিটি ছাড়া উচিত, নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত?-- বিনীত, মিরেইল।

এ প্রশ্নের জবাব দিয়েছেন লিজ রায়ান। তিনি বলেন,

প্রিয় মিরেইল, আপনি একটি কঠিন স্থানে রয়েছেন যা অনেকের চোখেই খুব কঠিন এবং দুঃখজনক। তবে বিষয়টি বিশ্লেষণ করতে দিন।

আপনি নতুন একটি চাকরি নিয়েছেন এবং দেখছেন প্রতিষ্ঠানটিতে কোনো কাঠামো নেই। প্রতিষ্ঠানটির কোনো কাজের গুরুত্ব ঠিক করা নেই। ফলে কোন কাজটি আগে করতে হবে এবং কোনটি করতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, সে বিষয়গুলো অস্পষ্ট। আর প্রতিষ্ঠানটির আয়ের উৎস ও নেতৃত্ব খুবই ধোঁয়াশায় পরিপূর্ণ। প্রতিষ্ঠানটির সংস্কৃতি খুবই বিষাক্ত। প্রতিষ্ঠানের কর্তারা আপনার সঙ্গে যোগাযোগ করেন না। ফলে আপনার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে।

ধরুন আপনি একজন ডিরেক্টর। আপনি চাইলেই যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারেন। আপনি যদি বড় হতে চান তাহলে পালিয়ে যাওয়ার বদলে যে কোনো বিষয়ে অনুশীলন করতে পারেন। কক্ষের বিশৃঙ্ক্ষলা এক মুহূর্তেই দূর করতে পারেন।

আপনার চিঠিতে যে বিষয়গুলো লিখেছেন, ঠিক সেই বিষয়গুলোই উত্থাপন করুন। প্রশ্ন করুন, রিপোর্টটি কোথায়? প্রতিষ্ঠানের কাঠামো কোথায়? ব্যবসা কিভাবে চলছে?

আমি বুঝতে পারছি আপনার অস্বস্তির কারণ। নতুন চাকরিতে অনেকেই নানা ধরনের সমস্যায় পড়েন। বিশেষ করে ব্যবসার বিভিন্ন প্রক্রিয়াগুলো জানা না থাকয় এবং সম্পর্কগুলো সঠিকভাবে বুঝতে না পারায় এটি হয়।

তবে আপনি এ প্রতিষ্ঠান থেকেই বহু বিষয় শিখতে পারবেন। এতে আপনি নিজে চলার শক্তি অর্জন করবেন এবং স্বনির্ভর হয়ে উঠবেন। আর এজন্য আপনার প্রতিষ্ঠানটিকে এড়িয়ে না গিয়ে বরং আরও বেশি করে সংযুক্ত হতে হবে।

আপনার চাকরি এখনও নিশ্চিত নয়। আর এ সময়েই আপনি কেন চাকরিটিকে টেস্ট কেস হিসেবে নেবেন না? আপনার নিজের শক্তি সম্পর্কে ধারণা পাবেন এ চাকরিতেই। আপনার চাকরি হয়ত চলে যাবে। আর এটিই হতে পারে চাকরিটির সবচেয়ে বাজে দিক। তবে আপনি যদি তার আগে তাদের এবং নিজের জন্য কিছু করতে পারেন তাহলে মন্দ কী?

এখন আপনার কাজ হবে চাকরিটিকে নতুন করে দেখার জন্য একটি পরিকল্পনা করা। একে পরিত্যাগ না করে বরং নতুন করে সাজানোর চেষ্টা করুন। একটি নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে যান। আপনার প্রতিষ্ঠানের আয়ের উৎস জানুন। একে কিভাবে আরও বাড়ানো যায় সেজন্য উদ্যোগী হোন।

প্রতিষ্ঠানের ডিরেক্টর ও উর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করুন। তাদের কোন কাজে আপনার প্রয়োজন হবে, সে বিষয় জেনে নিন। শুধু বসে থেকে নয়, সত্যিকার অর্থেই এগিয়ে যান। প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের খোঁজখবর নিন।

আপনি এ প্রতিষ্ঠানে কতদিন রয়েছেন, এটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আপনি যখনই এ পদক্ষেপগুলো নিয়ে এগিয়ে যাবেন তখনই আপনার ক্ষমতা বৃদ্ধি শুরু হবে। আর এক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হলো সবচেয়ে বড়। আপনি এ কাজে যতই এগিয়ে যাবেন, ততই প্রতিষ্ঠানটিতে নিজের গুরুত্ব তুলে ধরতে পারবেন। পরবর্তীতে আপনি যখন নতুন চাকরি সন্ধান করবেন তখন আপনার এ অভিজ্ঞতা বহু কাজে লাগবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

পরবর্তী সংবাদ

চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে সরকার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM