বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আমার স্বামী যৌনতা এড়িয়ে চলে, কী করব?
জীবনযাপন

আমার স্বামী যৌনতা এড়িয়ে চলে, কী করব?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৬, ৪:৪৫ পিএম·সর্বশেষ: ১৯ নভেম্বর ২০১৬, ৪:৪৫ পিএম
আমার স্বামী যৌনতা এড়িয়ে চলে, কী করব?

বিডি নিউজ ৬৪: সম্প্রতি বিশেষজ্ঞের কাছে পরামর্শ চেয়েছেন এক নারী। তিনি জানান, তার স্বামী একেবারেই যৌনতা করেন না। সাম্প্রতিক সময়ে শেষ কবে তিনি যৌনতা করেছেন, তাও মনে নেই। এক্ষেত্রে সমস্যাটির সমাধান কী হতে পারে সে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান।

আমি ও আমার স্বামী উভয়েরই বয়স পঞ্চাশ দশকের মাঝামাঝি। আমাদের দাম্পত্য জীবন ৩০ বছরের। কিন্তু আমাদের জীবনে যৌনতা নেই। আমি মনে করতে পারিনা সর্বশেষ কবে যৌনতা করেছি। তবে ধারণা করছি এটি চার বছর আগে হয়েছিল। শেষের দিকে আমি বুঝতে পারছিলাম, তার বীর্যস্খলনে সমস্যা হচ্ছিল এবং প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

আমি ঠিক জানিনা কেন, হতে পারে এর কারণ আমি। আমি বুঝতে পারছি আমাদের মাঝে অন্তরঙ্গতা কমে গিয়েছে। বাস্তবে আমাদের মাঝে কোনো অন্তরঙ্গতাই নেই। আমরা কখনোই একে অন্যকে স্পর্শ করি না, কখনো হাত ধরি না এমনকি কখনো আলিঙ্গনও করি না।

আমি মাঝে মাঝে চেষ্টা করেছি এ পরিস্থিতি ঠিক করার। কিন্তু এ বিষয়টি বুঝতে পেরেছি যে, সে আমাকে চায় না। এতে সে বিব্রত বোধ করে। আর এতে আমাদের সব কথাবার্তাও যেন ঝগড়া-ঝাটিতে রূপ নেয়।

আমি এ সমস্যায় একাকি বোধ করছি। আমাদের সন্তান এখন বড় হয়েছে। তারা আমাদের ছেড়ে জীবিকার প্রয়োজনে অন্যত্র চলে যাবে। আর এতে আমার একাকীত্ব আরও বেড়ে যাবে বলে আমি ভয় পাচ্ছি। এ অবস্থায় আমাদের সমস্যার সমাধান কী হতে পারে?

-- নাম প্রকাশে অনিচ্ছুক নারী

বিশেষজ্ঞের সমাধান

বহু দম্পতিরই যৌনতা নেই। তবে তাদের মাঝে অন্তরঙ্গতা ঠিকই থাকে। এতে বড় কোনো সমস্যা হয়না। ভালোভাবেই তারা জীবনযাপন করতে পারে। অনেকের আবার যৌনতা থাকলেও অন্তরঙ্গতা নেই। এক্ষেত্রে সুখী থাকার চাবিকাঠি হলো, বিষয়টিতে আপনারা সন্তুষ্ট কি না, সেই মনোভাব।

আপনাদের মাঝে যৌনতা নেই। এছাড়া কোনো অন্তরঙ্গতাও নেই। তবে মূলত অন্তরঙ্গতা না থাকাকেই আপনার কাছে বড় সমস্যা মনে হচ্ছে। তবে এটি কোনো আশ্চর্য বিষয় নয়। এক্ষেত্রে দাম্পত্য সঙ্গীর সঙ্গে যোগাযোগের সমস্যাটি একটি বড় বিষয়। যোগাযোগের গুরুত্ব কোনো অবস্থাতেই কম নয়।

আপনার স্বামীর বীর্যপাতজনিত সমস্যা কোনো সহজ বিষয় নয়। এ সমস্যা সমাধান করার জন্য আপনি কী কোনো পদক্ষেপ নিয়েছেন? এজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে তিনি অন্য চিকিৎসকের কাছে পাঠাবেন সমস্যার গুরুত্ব বুঝে।

কোনো পুরুষ যখন বীর্যপাতজনিত সমস্যায় ভোগেন তখন মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। আর এ কারণেই হয়ত তিনি মানসিকভাবে সমস্যায় আছেন। এ বিষয়টি নিয়ে আপনার তাকে আরও বিপর্যস্ত করা উচিত নয়।

আপনার উচিত হবে তার সঙ্গে অন্তরঙ্গতা আবার বাড়ানোর চেষ্টা করা। এক্ষেত্রে থেরাপির সহায়তা নিতে পারেন। এজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া তার সঙ্গে বসুন, কথা বলুন এবং তার সমস্যা জানার চেষ্টা করুন। এতে আপনাদের সমস্যা বোঝা সহজ হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চার দক্ষতা আঠারো বছরে অবশ্যই শিখে নিন

পরবর্তী সংবাদ

আজকের দিন কেমন যাবে রাশিফলে জেনে নিন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM