বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আবারও সেল্টা ভিগোর কাছে পর্যুদস্ত বার্সা
খেলাধুলা

আবারও সেল্টা ভিগোর কাছে পর্যুদস্ত বার্সা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ অক্টোবর ২০১৬, ১২:৩৩ পিএম·সর্বশেষ: ৩ অক্টোবর ২০১৬, ১২:৩৩ পিএম
আবারও সেল্টা ভিগোর কাছে পর্যুদস্ত বার্সা

বিডি নিউজ ৬৪: গত মরশুমে সেল্টার মাঠে পর্যুদস্ত হয়েছিল বার্সেলোনা। নেইমার, মেসি, সুয়ারেজ সবাই খেললেও ৪-১ গোলে হেরে ফিরতে হয়েছিল। ওই মরশুমে লিগে সেটাই ছিল চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় হার। এবার মেসিকে ছাড়া লা লিগায় সেল্টা ভিগোর কাছে ৪-৩ গোলে হার হজম করে লুইস হেনরিকের দলটি।

প্রথমার্ধে ১১ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে সেল্টা। মেসির বদলে একাদশে জায়গা করে নেওয়া আর্দা তুরানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে একাদশ মিনিটে লুইস সুয়ারেজের শট রুখে দেন সেল্টা গোলরক্ষক।এরপর শুরু হয় সেল্টার চমক। ২২তম মিনিটে বার্সেলোনার রক্ষণে বোঝাপড়ার ঘাটতিতে এগিয়ে যায় তারা।

গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে পারেননি সের্হিও বুসকেতস। স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো আসপাস বলের দখল নিয়ে ডি-বক্সে বাড়ান। বাঁ পায়ের প্রথম ছোঁয়ায় তা নিয়ন্ত্রণে নিয়ে কঠিন কোণ থেকে বল জালে পাঠিয়ে দেন ডেনমার্কের উইঙ্গার পিয়োনে সিসতো।

দুই মিনিট পরই আসপাসের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান টের স্টেগেন। আসপাসকে ঠেকিয়ে রাখা যায়নি। ম্যাচের আয়ু আধ ঘণ্টা পার হতেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি এক পাল্টা আক্রমণ থেকে।

প্রায় মাঝমাঠে বল পেয়ে জেরার্ড পিকেকে ফাঁকি দিয়ে ডি-বক্স থেকে দুর্দান্ত কোনাকুনি শটে স্টেগেনকে পরাস্ত করেন। ৩৩ মিনিটে সেল্টার আক্রমণে আবারও ভেঙে পড়ে বার্সেলোনার রক্ষণ। এবার ডি-বক্সে আসপাসের বাড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই ঢুকিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ।

২০০৭ সালের পর লা লিগায় এই প্রথম প্রথমার্ধে ৩ গোল খায় বার্সা কোচ লুইস এনরিকে। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকা বার্সেলোনা ব্যবধান কমায় ৫৮তম মিনিটে। বদলি হিসেবে নামা আন্দ্রে ইনিয়েস্তার ক্রসে হেডে বল জালে জড়ান পিকে।

৬৪তম মিনিটে পেনাল্টি থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান ১ গোলে কমিয়ে আনেন নেইমার। বার্সেলোনার সমতা ফেরানোর চেষ্টার মাঝেই ৭৭তম মিনিটে চরম ভুল করে ফেলেন স্টেগেন। একটি ব্যাকপাস তেমন কোনো চাপ ছাড়াই বিপদমুক্ত করতে গিয়ে শট মারেন এগিয়ে আসা এর্নান্দেসের দিকে!

বল তার মাথায় লেগে জালে ঢুকে যায়। ৮৭তম মিনিটে ডান পাশ থেকে সুয়ারেজের ক্রসে আবার হেডে গোল করে সমর্থকদের মনে আশা জাগান পিকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

৪-৩ গোলে হেরে মাঠ ছাড়ে মেসিহীন বার্সা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পাকিস্তানে আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজ বয়কট ভারতের

পরবর্তী সংবাদ

ভারতের দেওয়া বিশাল টার্গেট তাড়া করছে নিউজিল্যান্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM