বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে মোসাদ্দেক
খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে মোসাদ্দেক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৬, ৪:১১ পিএম·সর্বশেষ: ২২ সেপ্টেম্বর ২০১৬, ৪:১১ পিএম
আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে মোসাদ্দেক

বিডি নিউজ ৬৪: আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে ঢুকে পড়ল একটি নতুন মুখ। তরুণ মারকুটে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

সেখানে আছেন মোসাদ্দেক। দলে ফিরেছেন পেসার শফিউল ইসলাম, বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন আল-আমিন হোসেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন। ২৫ ও ২৮ সেপ্টেম্বর প্রথম দুই ম্যাচ। মিরপুরেই হবে সিরিজের সব খেলা।

এই বছরের গোড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন ২০ বছরের মোসাদ্দেক। ঘরোয়া পারফরমেন্সে দারুণ বলে জাতীয় দলের দরজায় নক করছিলেন। তার প্রথম দুটি ফার্স্ট ক্লাস সেঞ্চুরিই দ্বিশতক। এই বয়সেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তার সাতটি সেঞ্চুরি। ঢাকা প্রিমিয়ার লিগেও ধারাবাহিক। ২০১৬তে ১৪ ম্যাচে ৭৭.৭৫ গড়ে চ্যাম্পিয়ন আবাহনীর হয়ে ৬২২ রান করেছেন।

তাসকিন আহমেদ অবৈধ অ্যাকশন শুধরে পরীক্ষা দিয়ে এখনো ফল জানার অপেক্ষায়। প্রধান নির্বাচক জানালেন, ইতিবাচক ফল এলেই এই ফাস্ট বোলারকে দলে টানা হবে। অন্য রিপোর্টেড বোলার আরাফাত সানি ২০ সদস্যের পুলেই ছিলেন না। মুস্তাফিজুর রহমান নেই ইনজুরির কারণে।

ফাস্ট বোলার আল-আমিন ঢাকা প্রিমিয়ার লিগে এবার ২৩ উইকেট নিয়েছিলেন। শফিউল নিয়েছিলেন ১১ উইকেট। নান্নু জানালেন ফিটনেসে উন্নতি করে আল-আমিনকে পেছনে ফেলেছেন ডান হাতি পেসার শফিউল। ২০১৪ সালে শেষ ওয়ানডে খেলেছেন তিনি। গত নভেম্বরে ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজটা মিস করেন ফাস্ট বোলার রুবেল হোসেন। তিনি ফিরেছেন। স্পিনার তাইজুল ইসলামও ওই সিরিজে ছিলেন না। এবার দলে এলেন।

প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদ উল্লাহ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ দলে মোসাদ্দেক#খেলাধুলা#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বার্সেলোনার যত্নের অভাবেই ইনজুরিতে মেসি!

পরবর্তী সংবাদ

সেরেনা উঠতে পারলেন না ফাইনালে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM