বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আপনি কি ভালোবাসার নেশায় আসক্ত?
জীবনযাপন

আপনি কি ভালোবাসার নেশায় আসক্ত?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২২ আগস্ট ২০১৬, ১২:২৭ পিএম·সর্বশেষ: ২২ আগস্ট ২০১৬, ১২:২৭ পিএম
আপনি কি ভালোবাসার নেশায় আসক্ত?

বিডি নিউজ ৬৪: এখনকার প্রজন্ম একটি আসক্ত প্রজন্ম। এরা গেমস, ডিভাইস ও পণ্যাসক্ত। কিন্তু আরেকটি বিষয়েও এরা নীরবে আসক্তিতে আক্রান্ত হয়। সম্পর্কের আসক্তি। এখনকার প্রজন্মের বেশির ভাগই জীবনে অন্তত একবার হলেও সম্পর্কের আসক্তিতে আক্রান্ত হয়েছেন।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, সম্পর্কের প্রথম দিনগুলোতে ভালোবাসা মস্তিষ্কে মাদকদ্রব্য কোকেন বা ব্যথানাশক ওষুধের মতো প্রভাব ফেলে।

ভালোবাসা বাজে ওষুধ

সম্পর্কের আসক্তি এখন উচ্চহারে বাড়ছে। অন্য আর যেকোনো আসক্তির মতোই ভালোবাসার আসক্তিতেও একই ধরনের লক্ষণ দেখা যায়। ভালোবাসার আসক্তিতে আক্রান্তরাও নিরাপত্তা এবং স্বমর্যাদার অনুভূতি লাভে নিরন্তর রোমান্টিক ভালোবাসার ক্ষুধা অনুভব করেন।

এরা একের পর এক সম্পর্কে জড়াতে থাকেন। অথবা আবেগগতভাবে এবং অনেক সময় এমনকি শারীরিকভাবে নিপীড়নমূলক সম্পর্কের ফাঁদেও আটকা পড়ে থাকেন। কারণ তারা এ ধরনের সম্পর্কের প্রয়োজনীয়তা অনুভব করেন।

কোনো সম্পর্কে না থাকলে তারা ভীতিগ্রস্ত এবং বিরামহীন হয়ে পড়েন। মনোবিজ্ঞানী ড. রচনা কে সিং বলেন এখন ৩০ এর কম বয়সীরা অন্তত ৬-৭টি প্রেমের সম্পর্ক করেন।

তিনি বলেন, ঘন ঘন সম্পর্ক বদলের ঘটনা অহরহই ঘটছে। একটি সম্পর্ক থেকে আরেকটি সম্পর্কে জড়ানোর আগে কেউ কোনো ধরনের শোকও করছে না বা একটু বিরতি নেওয়ার চিন্তাও করছে না।

ভালোবাসায় আসক্তদের প্রতিনিয়ত আহ্লাদের দরকার হয়। সম্পর্ক বিষয়ক পরামর্শক ড. গীতাঞ্জলী শর্মা বলেন, "কেউ একটি সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গেই আরেকটি সম্পর্কে জড়ানোর মূল কারণ হলো এর মাধ্যমে তারা প্রমাণ করতে চান যে তাদের কোনো সমস্যা নেই। এবং সহজেই তারা সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নিতে পারেন।

আসক্ত বনাম পরীক্ষাকারী

কিন্তু যারা ভালোবাসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান তাদের প্রত্যেকেই সম্পর্ক আসক্ত নন। এমন অনেকে আছেন যারা একাধিক সম্পর্কের আবেগে ভেসে যান না। কম আত্মসম্মানবোধসম্পন্ন, পারিবারিকভাবে নিপীড়ন বা অবহেলার শিকার, অসুখী পরিবার থেকে আসা অথবা আন্তরিক কোনো সম্পর্কে বাজে অভিজ্ঞতা হয়েছে এমন লোকরাই সাধারণত এ ধরনের ভালোবাসার আসক্তির পাঁকে জড়িয়ে পড়েন।

যতবারই তারা নতুন কোনো সম্পর্কে জড়ান ততবারই তারা বলেন, "এবারের সম্পর্কটি হয়ত কার্যকর হবে"। অথবা একই নিপীড়নমূলক সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করে এরা ভাবেন, "এবার হয়তো ভিন্ন অভিজ্ঞতা হবে"।

বিয়ে বিষয়ক পরামর্শক ড. নিশা খান্না বলেন, "ভালোবাসায় আসক্তদের আবেগগত বুদ্ধিমত্তা (ইকিউ) নিচু হয়ে থাকে। মনোববিজ্ঞানে মানসিক অবসাদ নিয়ে অনেক আলাপ-আলোচনা করা হয়। কিন্তু এখন আবেগগত বুদ্ধিমত্তা নিয়েও ব্যাপক পরিসরে আলাপ-আলোচনা শুরু করা দরকার।"

নিজের রেটিং করুন

- আপনি কি মনে করেন, যদি কেউ একজন আপনাকে ভালোবাসেন তাহলেই আপনি সুখী হবেন?

- আপনি কি সিনেমা বা সংগীতে যেমনটা দেখা যায় তেমন কোনো ভালোবাসার সম্পর্কের অনুসন্ধান করছেন?

- আপনি কি কখনও নিজের সঙ্গে এমন কাউকে ভালোবাসার ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন যাকে হয়ত আপনি শুধু ভালোবাসার প্রয়োজনেই ভালোবেসেছেন?

- একা হয়ে পড়ার ভয়ে বাজে সম্পর্কের ফাঁদে আটকে আছেন।

- প্রতিশ্রুতিশীল কোনো সম্পর্কে কি আপনি নিজের পছন্দের ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন বা আগের কোনো সঙ্গী বা সঙ্গিনীর কথা ভেবেছেন?

- কখনও কোনো সম্পর্কে জড়াননি?

- ব্রেকআপের পর কি বিরতি নেন?

- সঙ্গী বা সঙ্গিনী আপনাকে সব সময়ই ভালোবাসার অনুভূতিতে সিক্ত করে রাখুক তা প্রত্যাশা করেন?

- কেউ বাস্তবে আপনার না হওয়া সত্ত্বেও তাকে নিজের বলে ভাবেন?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সর্বাধিক বেতন পাওয়া যায় যেসব পেশায়

পরবর্তী সংবাদ

বিউটি প্রডাক্টসগুলোর মেয়াদ কতদিন?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM