বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আজ বিপিএলের পর্দা উঠছে
খেলাধুলা

আজ বিপিএলের পর্দা উঠছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০১৬, ৯:০৯ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০১৬, ৯:০৯ এএম
আজ বিপিএলের পর্দা উঠছে

বিডি নিউজ ৬৪: এবার বিপিএলের চতুর্থ আসর এমন একটি সময়ে শুরু হতে যাচ্ছে যে সময়টিতে টিম টাইগার ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দে ভাসছে। আনন্দে ভাসছে গোটা দেশ। টেস্ট র‌্যাংকিংয়ের নয় নম্বর দলের এমন চোখ জুড়ানো পারফর্মেন্সে পুলকিত, উচ্ছসিত গোটা ক্রিকেটবিশ্ব। সেই টাটকা জয়ের সুখস্মৃতি নিয়েই আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চতুর্থ আসর।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাতটি দল। আজ উদ্বোধনী দিনে রয়েছে দুটি খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এক মৌসুম পর নতুন রূপে ফেরা রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও রাজশাহীর মত এক মৌসুম পর বিপিএল ফেরা খুলনা টাইটানস। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

গেল আসরে ছয়টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিলো বিপিএলের তৃতীয় আসর। লীগ পর্বে ১০টি ম্যাচে অংশ নিয়ে টেবিলের শীর্ষ চার দল হয়ে এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার রাউন্ডে উঠে প্রথমবারের মত বিপিএল খেলতে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। আর লীগ পর্ব থেকে বিদায় নেয় সিলেট সুপার স্টার্স ও চিটাগাং ভাইকিংস।

এলিমিনেটর ও কোয়ালিফাইয়ারে জিতে ফাইনালে উঠে কুমিল্লা ও বরিশাল। ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে ৩ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম আসরেই বাজিমাত করে মাশরাফির নেতৃত্বাধীন কুমিল্লা। জিতে নেয় বিপিএলের শিরোপা।

তাই বর্তমান চ্যাম্পিয়ন হয়ে ফেভারিটের তকমা নিয়েই বিপিএলের চতুর্থ আসরে খেলতে নামছে কুমিল্লা। এবারও দলটির লক্ষ্য শিরোপা জয়, শিরোপা ধরে রাখা। দলের নেতৃত্বে এবারও আছেন মাশরাফি।

তার সাথে লড়াইয়ে আছেন বাংলাদেশের টেস্ট ম্যাচ জয়ী দলের ওপেনার ইমরুল কায়েস। এছাড়াও উইকেটরক্ষক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ ও স্পিনার নাবিল সামাদ। আর বিদেশীদের মধ্যে আছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ, শাহজিব হাসান, সোহেল তানভীর, গেল আসরের সেরা খেলোয়াড় আসার জাইদি, শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল।

এক মৌসুম পর নতুন মালিকানায় আবারো বিপিএলে ফিরেছে রাজশাহী। এবার দলটির নাম রাজশাহী কিংস। দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। দলের উল্লেখযোগ্য খেলোয়াড়রা হলেন- সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক, শ্রীলংকা উপুল থারাঙ্গা ও মিলিন্দা সিরিবর্ধনে, পাকিস্তানের উমর আকমল ও মোহাম্মদ সামি।

তাই দলটির সকল বিভাগই অনেক বেশি ব্যালেন্সড। কুমিল্লার সাথে শেয়ানে শেয়ানে লড়াই করার জন্য সবধরনের অস্ত্রই রাজশাহীর রয়েছে। লড়াইয়ে শামিল হবে কুমিল্লাও। কারণ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নিয়ে গড়া দলটিও অনেক বেশি শক্তিশালী। এছাড়া গেল আসরের চ্যাম্পিয়নের তকমায় অনেকখানি এগিয়ে রাখবে কুমিল্লাকে। তাই বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় থাকবে ক্রিকেট ভক্তরা।

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস। রাজশাহীর মত এক মৌসুম পর বিপিএলে ফিরলো খুলনাও। গেল বছর সাকিবের নেতৃত্বে এলিমিনেটর ২ থেকে বিদায় নেয় দলটি।

তবে এবার আর রংপুরের স্কোয়াডে নেই সাকিব। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস। তাই রংপুরের সাফল্য নির্ভর করছে সৌম্য সরকার, রুবেল হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, পাকিস্তানের শহিদ আফ্রিদি, শারজিল খান, নাসির জামশেদ, আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের উপর।

দলের নেতৃত্বে থাকবেন পাকিস্তানের আফ্রিদি।

রংপুরের মত তারকা সমৃদ্ধ দল নয় খুলনা। দেশী খেলোয়াড়দের মধ্যে দলে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, অলক কাপালি, মোশাররফ হোসেন রুবেল হোসেন ও শুভাগত হোম। গেল আসরের ফাইনালে ৩৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে কুমিল্লাকে শিরোপা এনে দেয়া ম্যাচের সেরা কাপালি এবার খেলবেন খুলনার হয়ে। বিদেশীদের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স, কেভন কুপার, আন্দ্রে ফ্লেচার ও পাকিস্তানের জুনায়েদ খান।

কুমিল্লা, রাজশাহী, রংপুর ও খুলনা ছাড়াও এবারের আসরে অন্য তিনটি দল হল বরিশাল বুলস, চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডায়নামইটস। এবারের আসরটি ডাবল লীগ পদ্ধতিতে হওয়ায় মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু দু’টি।

ঢাকা ও চট্টগ্রাম। ভেন্যু হিসেবে ঢাকার প্রথম পর্ব শেষ হবে ১৩ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব।

আবার ঢাকা পর্ব শুরু হবে ২৫ নভেম্বর থেকে। টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ ডিসেম্বর। তাই প্রায় এক মাসেরও বেশি সময় জুড়ে টি-২০ ক্রিকেটে মাতবে পুরো বাংলাদেশে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নবমস্থানে বাংলাদেশ আর র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত

পরবর্তী সংবাদ

ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়লো ইংল্যান্ড

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM