বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আজ থেকে সোনার দাম ভরিতে কমছে ১৫০০
জাতীয়

আজ থেকে সোনার দাম ভরিতে কমছে ১৫০০

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৬, ১০:২৭ এএম·সর্বশেষ: ১৪ নভেম্বর ২০১৬, ১০:২৭ এএম
আজ থেকে সোনার দাম ভরিতে কমছে ১৫০০

বিডি নিউজ ৬৪: বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় বাংলাদেশেও সোনার দাম কমেছে। প্রতি ভরি ভালো মানের সোনা এখন আগের চেয়ে এক হাজার ৪৫৮ টাকা কমে পাওয়া যাবে। সোনার সঙ্গে রুপার দরও কমেছে ভরিতে ২৯২ টাকা।

নতুন দর সোমবার থেকে কার্যকর হবে বলে রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে কমানো হয়েছে বলে জানিয়েছেন সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

তিনি বলেন, সব সময়ই আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের স্থানীয় বাজারের দর সমন্বয় করি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তার সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের বাজারেও কমিয়েছি।

এর আগে চলতি বছরের ২৬ জুন সর্বশেষ সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। তার এক সপ্তাহ আগে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। সোমবার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকায় বিক্রি হবে।

তা রোববার পর্যন্ত ৪৮ হাজার ৩৪৭ টাকা দরে বিক্রি হচ্ছিল।

নতুন দর অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের সোনার দর পড়বে ৪ হাজার ২০ টাকা। রোববার পর্যন্ত দর ছিল ৪ হাজার ১৪৫ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকায় (প্রতি গ্রাম ৩৮৩০ টাকা)।

১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা (প্রতি গ্রাম ৩৩০০ টাকা)। রোববার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হচ্চিল। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৬ হাজার ১১ টাকায় (প্রতি গ্রাম ২২৩০ টাকা)।

এর ভরি ছিল ২৭ হাজার ৫২৭ টাকায়।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই। রুপার দর কমেছে ভরিতে ২৯২ টাকা। সোমবার থেকে প্রতি ভরি রুপা ৯৯৩ টাকায় (প্রতি গ্রাম ৮০ টাকা) বিক্রি হবে। রোববার পর্যন্ত এর দর ছিল এক হাজার ২২৫ টাকা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জেলের ঘরে আগুনের ঘটনায় মামলা; নাসিরনগর

পরবর্তী সংবাদ

৩ গৃহকর্মী দগ্ধ, গুলশানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM