বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতার রূপ পাল্টে ফেলেছে : মাহবুবুর
জাতীয়

আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতার রূপ পাল্টে ফেলেছে : মাহবুবুর

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ ডিসেম্বর ২০১৬, ৫:৪০ পিএম·সর্বশেষ: ১ ডিসেম্বর ২০১৬, ৫:৪০ পিএম
আওয়ামী লীগ প্রকৃত স্বাধীনতার রূপ পাল্টে ফেলেছে : মাহবুবুর

বিডি নিউজ ৬৪: "গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে মানুষের সমান সুযোগ থাকবে, যেখানে মানুষ কথা বলতে পারবে, প্রাণখুলে হাসতে পারবে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে। মা তার ছেলেকে ভালোবাসতে পারবে, ছেলে তার মাকে ভালোবাসতে পারবে। কিন্তু আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। স্বাধীনতার প্রকৃত রূপ আজ পাল্টে ফেলেছে আওয়ামী লীগ সরকার।"

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ঝালকাঠিতে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

মাহবুবুর বলেন, "পশ্চিম পাকিস্তান আমাদের ওপর নির্যাতন করেছিল, নিপিড়ন করেছিল, মুখের ভাষা কেড়ে নিয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ স্বাধীনতার যে রূপ দেখছি, তা ক্ষমা করা যায় না। বর্তমান সরকার আমাদের সঙ্গে পাকিস্তানের মতো আচরণ করছে।"

১৪৪ ধারা জারি ও পুলিশি বাধার কারণে জেলার রাজাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরের বাসভবনে ঘরোয়াভাবে সম্মেলন করেছে দলটি। সেখানেও পুলিশ বাসাটি ঘিরে রাখে। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা সভায় বাধার প্রতিবাদসহ সরকারের কঠোর সমালোচনা করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদীন বলেন, "গণতন্ত্র আজকে বন্দি হয়ে আছে। এমন একটি জায়গায় আজ গণতন্ত্র বন্দি, যেখানে স্বাধীনতা যুদ্ধের নয় নম্বরের সাব সেক্টর কমান্ডারের বাসভবন। এখান থেকেই আজ প্রতিজ্ঞা করতে হবে, যারা গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের ক্ষমতা থেকে সরাতে হবে।"

ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক বিমান বাহিনী প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর (বীর-উত্তম), যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান এবং রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

সম্মেলনে মোসত্মফা কামাল মন্টুকে জেলা বিএনপির সভাপতি ও মনিরুল ইসলাম নুপুরকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে ঝালকাঠি কলেজমোড়ের অতিথি কমিউনিটি সেন্টারে সম্মেলন ও কাউন্সিল অধিবেশ অনুষ্ঠানের কথা থাকলেও তিন পক্ষ একই স্থানে সভা সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

লক্ষ্মীপুরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা

পরবর্তী সংবাদ

'জানুয়ারি মাসে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু হবে'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM