বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /আইএসের পালানোর পথ বন্ধ করল সিরিয়ার বিদ্রোহীরা
আন্তর্জাতিক

আইএসের পালানোর পথ বন্ধ করল সিরিয়ার বিদ্রোহীরা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ আগস্ট ২০১৬, ৩:৩২ পিএম·সর্বশেষ: ১৩ আগস্ট ২০১৬, ৩:৩২ পিএম
আইএসের পালানোর পথ বন্ধ করল সিরিয়ার বিদ্রোহীরা

বিডি নিউজ ৬৪: কুর্দি ও আরব যোদ্ধারা জানিয়েছে, তারা তথাকথিত ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর দখলমুক্ত করেছে এবং তারা আইএসের ইউরোপে পালানোর পথ বন্ধ করে দিয়েছে। বিদ্রোহীদের জোট আইএস নির্মূলে ৭৩ দিন ধরে লড়াই করে আসছে। জোট জানায়, লড়াইয়ের চূড়ান্ত দিনে মানবঢাল হিসেবে ব্যবহার করা প্রায় ২ হাজার বেসামরিক নাগরিককে তারা মুক্ত করেছে।

উল্লেখ্য, দুই বছর আগে আইএস তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার মানবিজ শহর দখল করে নেয়।

এ শহর হয়ে সিরিয়ার সংঘাতপূর্ণ দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোতে এবং আইএসের রাজধানী রাকায় যেতে হয়। সিরীয় কুর্দি নেতা সালিহ মুসলিম বলেন, মানবিজ শহর দখলমুক্ত করার পর এখন আইএস সদস্যরা আর আগের মতো অবাধে ইউরোপে যেতে বা আসতে পারবে না। সিরীয় গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) জোটে শক্তিশালী কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া অন্তর্ভূক্ত রয়েছে।

আইএসের বিভিন্ন অবস্থানে মার্কিন বিমান হামলার সমর্থনে তারা ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়। মানবঢালের খবরের জবাবে এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডারিকা মোগেরিনি বলেন, আইএস ইরাক ও সিরিয়ার পাশাপাশি ইউরোপ ও অন্যান্য দেশের জন্য সব সময় একটি বড় হুমকি।

সিরিয়ায় যাতায়াতের জন্য মানবিজ শহর হয়ে যাওয়া বিভিন্ন পথ আইএস যোদ্ধাদের চলাফেরা এবং তাদের কাছে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, আইএস সদস্য ও বেসামরিক নাগরিকদের নিয়ে প্রায় ৫০০ গাড়ি মানবিজ ত্যাগ করেছে। গ্রুপটি যুক্তরাজ্য থেকে সিরিয়ার সংঘাত পর্যবেক্ষণ করে আসছে। গাড়িগুলো তুরস্ক সীমান্তবর্তী আইএস নিয়ন্ত্রিত শহর জারাবলুসের দিকে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ইমাম ও তার সহকারী নিহত

পরবর্তী সংবাদ

যৌনকর্মীদের পাশে পোপ ফ্রান্সিস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM